Gournadi Girls School & College

Gournadi Girls School & College পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।

একাদশ শ্রেণির ভর্তি ২৮ জুলাই থেকে  ১ আগস্ট ক্লাস শুরু 6 আগস্ট
25/07/2024

একাদশ শ্রেণির ভর্তি ২৮ জুলাই থেকে ১ আগস্ট
ক্লাস শুরু 6 আগস্ট

29/06/2024

গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম এইচএসসি পরীক্ষার দিনগুলোতে দুপুর 1 টা থেকে 2 টা এবং অন্য দিন গুলোতে সকাল 10 টা থেকে 2 টা পর্যন্ত চলবে।

29/06/2024

এইচ.এস. সি -২০২৪ ও সমমানের পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাঃ

১ ) পরীক্ষার এডমিট কার্ড ( প্রবেশপত্র ) পাওয়ার সাথে সাথে তার কয়েকটি ফটোকপি করে বাসায় সংরক্ষণ করবে , যেন কোন কারণবশতঃ মূলকপি হারিয়ে গেলে ফটোকপি প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত করে পরীক্ষা চালিয়ে নেওয়া যায় ।
২ ) পড়ার টেবিলের সামনে সদ্য সংশোধিত পরীক্ষার রুটিনের এক কপি লাগিয়ে রাখবে ।
৩ ) পরীক্ষার একটি বিষয় শেষ হওয়ার সাথে সাথেই পরবর্তী পরীক্ষার বিষয় রুটিন দেখে নিশ্চিত হয়েই প্রস্তুতি নিবে । লোক মুখে শুনে কখনই প্রস্তুতি নিবে না ।
৪ ) পরীক্ষার পূর্ব রাতে কখনই রাত জাগবে না । যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে পরে সকালে তাড়াতাড়ি উঠে রিভিশন দিবে ।
৫ ) পরীক্ষার বিষয় নিয়ে কোন অবস্থাতেই বাড়তি চাপ বা টেনশন নিবে না , আর কোন কিছুতেই তাড়াহুড়া করবে না ।
৬ ) পরীক্ষার আগের রাতেই এডমিট কার্ড , রেজিস্ট্রেশন কার্ড , স্কেল , কলম , পেনসিল ক্যালকুলেটর ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র ফাইলে রেডি করে রাখবে ।
৭ ) হালকা ব্যবহারকৃত কিছু কালো বলপয়েন্ট কলম রাখবে তাতে হাতের লিখার গতি পাবে যা নতুন কলমে কিছুটা সমস্যা হয় ।
৮ ) পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবে ।
৯ ) রোল নম্বর , রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড বক্সে অবশ্যই ইংরেজিতে নাম্বার লিখবে এবং খুবই সতর্কতার সাথে বৃত্ত ভরাট করবে কালো বল পয়েন্ট কলম দ্বারা । কোন অবস্থাতেই নীল , পেন্সিল বা কালো জেল পেন দিয়ে বৃত্ত ভরাট করবে না ।
১০ ) সতর্কতার সাথে বৃত্ত ভরাট করতে গিয়েও যদি ভুল হয়ে যায় তবে টেনশন না করে পরীক্ষার হলের দায়িত্বরত পর্যবেক্ষককে অবশ্যই বলবে । উনি ঠিক করে দিবেন । আর ভুল হওয়ার পরেও সঠিক নাম্বারটি অবশ্যই বৃত্ত ভরাট করে দিবে ।
১১ ) নৈর্ব্যক্তিক প্রশ্ন পাওয়ার পর সবার আগে সেট কোড দেখে তা সঠিকভাবে বৃত্ত ভরাট করবে । সেট কোডের ভুল সংশোধন করা জটিল বিষয় ।
১২ ) খাতার মার্জিন দিবে এবং এই মার্জিন কোন অবস্থাতেই এক স্কেলের যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখবে ।

১৩ ) পরীক্ষার্থীদেরকে অবশ্যই স্ব স্ব বিদ্যালয়ের নির্দিষ্ট ইউনিফর্ম(ড্রেস) পরিধান করেই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে । পরীক্ষার হলের পর্যবেক্ষক ও সহপাঠীদের সাথে সুন্দর ব্যবহার করবে ও সুসম্পর্ক বজায় রাখবে ।
১৪ ) পরীক্ষাকে ভয় না পেয়ে নিজের অর্জিত জ্ঞান আনন্দের সাথে বহিঃপ্রকাশের সুযোগ হিসেবে গ্রহণ করবে ।
১৫ ) পরীক্ষার আগে ও পরীক্ষা চলাকালীন সময়ে এহেন কার্য থেকে দূরে থাকবে যাতে অসুস্থ হয়ে পড়ো এবং হাত , হাতের আঙ্গুল বা চোখ আঘাতপ্রাপ্ত হয় ।
১৬ ) পরীক্ষার হলে তোমার সিটের আশেপাশে অপ্রয়োজনীয় কোন কাগজপত্র থাকলে তা পর্যবেক্ষকের দৃষ্টিতে আনবে এবং তা পরিষ্কার করে ফেলবে ।

সুস্থ শরীরে সুন্দরভাবে পরিক্ষা দাও এবং ভালো ফলাফল করো আশা করি।

ধন্যবাদ।।
Copied

28/06/2024
এইচএসসি পরীক্ষা ২০২৪  বিদায় ও দোয়া অনুষ্ঠানের কিছু খন্ড চিত্র
24/06/2024

এইচএসসি পরীক্ষা ২০২৪
বিদায় ও দোয়া অনুষ্ঠানের কিছু খন্ড চিত্র

24/06/2024

এইচ.এস.সি. পরীক্ষা -২০২৪
বিদায় ও দোয়া অনুষ্ঠানে UNO স্যারের বক্তব্য

23/06/2024

এইচএসসি পরীক্ষা-২০২৪
বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান
তারিখ: ২৪ জুন, ২০২৪, সোমবার
সময়: সকাল ১০টা
সকল পরীক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা গেল।

নির্দেশক্রমে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

25/05/2024
💥 একাদশ শ্রেণিতে কলেজে ভর্তির আবেদন শুরু হবে ২৬ মে ২০২৪ ইং তারিখ থেকে...-অনলাইনে আবেদন করা যাবে ১১ জুন ২০২৪ ইং তারিখ পর্...
21/05/2024

💥 একাদশ শ্রেণিতে কলেজে ভর্তির আবেদন শুরু হবে ২৬ মে ২০২৪ ইং তারিখ থেকে...

-অনলাইনে আবেদন করা যাবে ১১ জুন ২০২৪ ইং তারিখ পর্যন্ত...

- অনলাইনে সর্বচ্চো ১০টি এবং সর্বনিম্ন ৫টি কলেজ চয়েস দিয়ে আবেদন করা যাবে...

-অনলাইনে আবেদনের জন্য শুরুতে ১৫০/- টাকা পেমেন্ট করে তারপর ৫/১০ টি কলেজ চয়েস দিয়ে আবেদন করতে হবে...

-তিন পর্যায়ে আবেদন করা যাবে এবং মাইগ্রেশন সহ তিন ধাপে রেজাল্ট প্রকাশিত হবে...

-প্রথম পর্যায়ের চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হবে ২৩ জুন। এরপর ৪জুলাই দ্বিতীয় পযার্য়ে আবেদনের রেজাল্ট ও মাইগ্রেশনের রেজাল্ট এবং ১২ জুলাই ৩য় পর্যায়ের আবেদনের রেজাল্ট এবং চূড়ান্ত মাইগেশনের রেজাল্ট প্রকাশিত হবে...

-৩য় ধাপে প্রকাশিত রেজাল্টের চান্সপ্রাপ্ত কলেজে ১৫ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে স্ব-শরীরে কলেজে ভর্তি সম্পূর্ণ করতে হবে...

-একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ৩০ জুলাই ২০২৪ ইং তারিখে...

Address

Gournadi
Gournadi

Alerts

Be the first to know and let us send you an email when Gournadi Girls School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share