Salutikor Degree College,Sylhet-সালুটিকর ডিগ্রী কলেজ, সিলেট

  • Home
  • Bangladesh
  • Gowainghat
  • Salutikor Degree College,Sylhet-সালুটিকর ডিগ্রী কলেজ, সিলেট
Call Directions

Salutikor Degree College,Sylhet-সালুটিকর ডিগ্রী কলেজ, সিলেট শিক্ষা হলো সবচেয়ে ক্ষমতাধর অস্ত্র যা আমরা ব্যবহার করতে পারি এই পৃথিবীকে পালটে ফেলতে পারি।

21/10/2026

Salutikor Degree College,Sylhet-সালুটিকর ডিগ্রী কলেজ, সিলেট

প্রিয় প্রাক্তন  ও বর্তমান শিক্ষার্থী বৃন্দ,আসসালামু আলাইকুম।স্মৃতি, ভালোবাসা আর গৌরবের দীর্ঘ পথ পেরিয়ে সালুটিকর ডিগ্রি ক...
05/10/2026

প্রিয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী বৃন্দ,
আসসালামু আলাইকুম।
স্মৃতি, ভালোবাসা আর গৌরবের দীর্ঘ পথ পেরিয়ে সালুটিকর ডিগ্রি কলেজ আজ তার গৌরবময় রজতজয়ন্তীর দ্বারপ্রান্তে। এই প্রতিষ্ঠান আমাদের অনেকের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগের নাম, স্বপ্নের নাম, শেকড়ের নাম।

এই প্রিয় বিদ্যাপীঠের ২৫ বছরের পথচলার স্মরণীয় মুহূর্তগুলোকে একসূত্রে গেঁথে একটি বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব আয়োজনের লক্ষ্যে কলেজের পক্ষ থেকে আগামী ১৪ অক্টোবর ২০২৬, রোজ বুধবার বেলা ১:০০ ঘটিকার সময় কলেজ অডিটোরিয়ামে ৩য় ও চুড়ান্ত প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়—
এটি আমাদের কলেজ জীবনের স্মৃতির কাছে ফিরে যাওয়ার উপলক্ষ। সহপাঠীদের সঙ্গে হারানো দিনের বন্ধনকে নতুন করে জাগিয়ে তোলার আয়োজন এবং
সালুটিকর ডিগ্রি কলেজের গৌরবময় ইতিহাসকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার একটি ঐতিহাসিক মুহূর্ত।

তাই আসুন, আমরা সবাই এক কাতারে দাঁড়াই। আমাদের ভালোবাসা, শ্রম, সময় ও সহযোগিতায় রজতজয়ন্তীর এই আয়োজনকে করে তুলি স্মরণকালের সেরা মিলনমেলা।
আপনার উপস্থিতি, মূল্যবান মতামত ও আন্তরিক সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি।
তারিখ: ১৪ অক্টোবর ২০২৬
স্থান: সালুটিকর ডিগ্রি কলেজ অডিটোরিয়াম
সময়: বেলা ১:০০ ঘটিকা।

02/10/2026

২৪/৯/২৬ ইং সালুটিকর  কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিতসালুটিকর  কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত ...
24/09/2026

২৪/৯/২৬ ইং সালুটিকর কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সালুটিকর কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশের সঙ্গে পরিচিত করে তোলার পাশাপাশি নতুন শিক্ষাজীবনে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক আল-মামুন । স্বাগত বক্তব্য প্রদান করেন আজকের অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) জনাব সালেহ আহমেদ স্যার।এছাড়া

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রভাষক জনাব সুশান্ত কুমার দাস স্যার ( হিসাব বিজ্ঞান) প্রভাষক জনাব হালিমুর রহমান স্যার (গনিত), প্রভাষক জনাব জামাল হোসাইন (রসায়ন বিজ্ঞান) , জনাবা মনোয়ারা লস্কর ম্যাডাম (ইংরেজি) জনাব মোঃ জয়নাল আবেদীন স্যার যুক্তি বিদ্যা, প্রভাষক জনাব মোঃ খায়রুল আমিন স্যার( পদার্থ বিজ্ঞান) জনাব মোঃ হুমায়ুন কবির স্যার( উপাদান ও ব্যবস্হাপনা) জনাবা শান্তা বেগম ম্যাডাম (উদ্ভিদ বিদ্যা), প্রভাষক জনাবা মৌ রানী তালুকদার ম্যাডাম (অর্থনীতি) জনাব মোঃ ওয়াহেদ আলী স্যার ও জনাব মোঃ বুরহান উদ্দিন স্যার ও জনাবা মোছাঃ শাহেনা আক্তার ম্যাডাম ( পৌরনীতি) ও অভিভাবক জনাব মিসবাহ উদ্দিন ।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) জনাব সালেহ আহমেদ স্যার নবাগত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বলেন, উচ্চমাধ্যমিক স্তর একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ সময়—এটি জীবনের একটি ‘টার্নিং পয়েন্ট’। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার একমাত্র লক্ষ্য নয়; জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলির সমন্বয়ে একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, সৃজনশীল কর্মকাণ্ড ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে।

বর্তমান প্রতিযোগিতাপূর্ণ ও প্রযুক্তিনির্ভর বিশ্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দ্রুত বিকাশের প্রসঙ্গ উল্লেখ করে অধ্যক্ষ বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সৃজনশীল চিন্তার চর্চা করতে হবে। তিনি শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার এবং নিজেদের লক্ষ্য নির্ধারণ করে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে সালুটিকর কলেজের শিক্ষা কার্যক্রম, বিভিন্ন অর্জন ও সামগ্রিক কর্মকাণ্ডের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল, বিভিন্ন শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় কয়েকজন নবাগত শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করে কলেজ জীবনের নতুন পথচলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তারা কলেজের সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশে মনোযোগীভাবে পড়াশোনা এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করে।অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অগ্রগতির জন্য দোয়া পরিবেশনের মাধ্যমে সমাপ্তি হয়।

সালুটিকর কলেজের ২০২৬-২০২৭ সেশনে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর " ওরিয়েন্টেশন ক্লাস " আগামী ২৪ সেপ্টেম্বর ২০২...
24/09/2026

সালুটিকর কলেজের ২০২৬-২০২৭ সেশনে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর " ওরিয়েন্টেশন ক্লাস " আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১.০০ ঘটিকায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

সকল শিক্ষার্থীদেরকে যথা সময়ে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন । নির্দেশক্রমেঃ জনাব সালেহ আহমেদ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সালুটিকর কলেজ, গোয়াইনঘাট, সিলেট।

ব্রেকিং ~ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তনের তারিখ ঘোষণা 🎓
21/09/2026

ব্রেকিং ~ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তনের তারিখ ঘোষণা 🎓

ডিগ্রী পাসে সরকারি চাকরির বড় সুযোগ আসছে_
21/09/2026

ডিগ্রী পাসে সরকারি চাকরির বড় সুযোগ আসছে_

ডিগ্রী ছাত্র হিসেবে পড়ার অনুরোধ করছি। —
21/09/2026

ডিগ্রী ছাত্র হিসেবে পড়ার অনুরোধ করছি। —

🔥ফাইনালি কালো গাউন পরে আকাশের দিকে ক্যাপ ছুড়ে মা'রার স্বপ্ন পূরণের পথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।❤️✅ আগামী ২৩ জ...
21/09/2026

🔥ফাইনালি কালো গাউন পরে আকাশের দিকে ক্যাপ ছুড়ে মা'রার স্বপ্ন পূরণের পথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।❤️

✅ আগামী ২৩ জানুয়ারি ২০২৭ সালে ২য় সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।-ভিসি

“আদর্শ চরিত্র, এআইয়ের জ্ঞান, উচ্চশিক্ষায় সমৃদ্ধ প্রাণ”— এই স্লোগানকে সামনে রেখে সালুটিকর কলেজ, গোয়াইনঘাট, সিলেট-এর উদ...
21/09/2026

“আদর্শ চরিত্র, এআইয়ের জ্ঞান, উচ্চশিক্ষায় সমৃদ্ধ প্রাণ”— এই স্লোগানকে সামনে রেখে সালুটিকর কলেজ, গোয়াইনঘাট, সিলেট-এর উদ্যোগে এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন। পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব সালেহ আহমদ স্বাগত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য জনাব আব্দুল আহাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জনাব সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইব্রাহিম আলী।

অভিভাবক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার জনাব ফারুক আহমেদ ও জনাব শাহিন উদ্দিন। শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন জনাব সুশান্ত কুমার দাস।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক ও আদর্শ চরিত্র গঠন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং উচ্চশিক্ষার প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মো. আল-মামুন। সমাবেশে কলেজের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়াশোনার মানোন্নয়ন, অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের নিয়মিত যোগাযোগ এবং বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর জ্ঞানকে শিক্ষাক্ষেত্রে ইতিবাচকভাবে কাজে লাগানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সার্বিকভাবে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি আদর্শ, মানবিক ও প্রযুক্তিসচেতন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। সকলের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় অভিভাবক সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।

পরিশেষে, সালুটিকর কলেজ প্রতিষ্ঠার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত সকলের মঙ্গল কামনা এবং শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যৎ কল্যাণ কামনা করে অভিভাবক সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

Address

Salutikor Bazar
Gowainghat

Telephone

+8801734004115

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salutikor Degree College,Sylhet-সালুটিকর ডিগ্রী কলেজ, সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share