02/10/2026
📢 ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি 📢
🎓 নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম ও ২য় পর্যায়ে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম
নিশ্চায়নকৃত শিক্ষার্থীরা ০৮/১০/২০২৬ (বৃহস্পতিবার) থেকে ১১/১০/২০২৬ (রবিবার) পর্যন্ত স্ব-শরীরে নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন।
📅 ক্লাস শুরু: ১১/১০/২০২৬ (রবিবার)
📄 ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১️⃣ ভর্তি ফরম — সংশ্লিষ্ট কক্ষ থেকে ইনস্টিটিউট প্রদান করবে।
২️⃣ এসএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও ২ কপি ফটোকপি।
৩️⃣ মূল নম্বরপত্র না থাকলে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি দিয়ে সাময়িক ভর্তি হওয়া যাবে। পরবর্তীতে মূল নম্বরপত্র জমা দিতে হবে।
৪️⃣ সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্রের ফটোকপি।
৫️⃣ ৩ কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৬️⃣ কোটায় ভর্তি হলে কোটার সনদের ফটোকপি (মূল কপি প্রদর্শন করতে হবে)।
৭️⃣ ডিজিটাল জন্মনিবন্ধন কার্ডের ফটোকপি।
৮️⃣ শিক্ষার্থীর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৯️⃣ আবেদন নিশ্চায়নের কপি — পলিটেকনিকের সামনে কম্পিউটার দোকান থেকে সংগ্রহ করা যাবে।
🔟 মার্কশিট না থাকলে এসএসসি রেজাল্টের অনলাইন কপি সাথে রাখুন। প্রয়োজনে এসএসসি পাশকৃত স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে মার্কশিটে স্বাক্ষর করিয়ে নিতে পারেন।
1️⃣1️⃣ বোর্ড নির্ধারিত আনুমানিক ১,৫৫০–১,৬৫০ টাকা ভর্তি ফি মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।
বিলার আইডি: ৬০১০
💳 ভর্তি ফি পরিশোধের সুবিধা:
জুহি পলিটেকনিক লাইব্রেরি এন্ড স্টেশনারি, নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট গেটের বিপরীত পাশে।
⚠️ গুরুত্বপূর্ণ
📌 ১ম পর্বের ক্লাস শুরু: ১১/১০/২০২৬ (রবিবার)
📌 ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য: https://bteb.gov.bd/�
📌 মূল কাগজপত্র জমা দেওয়ার আগে প্রয়োজনীয় সব কাগজের ফটোকপি নিজের কাছে সংরক্ষণ করুন।