Naogaon Govt. Polytechnic Institute

Naogaon Govt. Polytechnic Institute The vision of Naogaon Polytechnic Institutes (NPI) is to become a leading Govt. polytechnic. Naogaon polytechnic institute was established in year of 2000.

Assalamu Alaikum,
Welcome to Naogaon Polytechnic Institute Facebook fan page. In Bangladesh, Naogaon polytechnic is one of the best educational institutes in the field of technology. We serve science and technology based education and training to make the population as a productive manpower. It starts its academic activities from 2004. Already two more batches have completed their diploma engineer

ing degree. Naogaon polytechnic institute has delivered its educational activities in various fields of technology such as Computer, Environmental, Food and Architecture & interior design ,and civil.

সরকারি কর্মচারী ( নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯। সকল সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ।তাই শেয়ার করে নিজের টাইমলাই...
29/08/2026

সরকারি কর্মচারী ( নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯। সকল সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ।
তাই শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন!!!

📛 এডমিশন নিউজ 📛🎓 ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তির সময়সূচি প্রকাশিত হয়েছে।✅ অনলাইনে আবেদ...
27/08/2026

📛 এডমিশন নিউজ 📛

🎓 ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তির সময়সূচি প্রকাশিত হয়েছে।

✅ অনলাইনে আবেদন শুরু: ২৯ আগস্ট ২০২৬
✅ আবেদনের শেষ তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৬
✅ ভর্তি পরীক্ষা: ২৬ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার)

📌 বি.দ্র.: সংশোধিত ভর্তি পরিকল্পনা প্রকাশিত হয়েছে।

Expelled Notice👇
22/08/2026

Expelled Notice👇

Expelled Notice 👇
20/08/2026

Expelled Notice 👇

Be careful 👇
12/08/2026

Be careful 👇

Notice 👇
11/08/2026

Notice 👇

09/08/2026

পরীক্ষায় অসদুপায়, ঢাকা মহিলা পলিটেকনিকের শিক্ষার্থী বহিষ্কার

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষা-২০২৫ চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে ঢাকা মহিলা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৭ম পর্বের এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হওয়ায় পরীক্ষার শৃঙ্খলা বিধিমালার ১.৩ ধারা অনুযায়ী ওই শিক্ষার্থীর চলমান সকল পরীক্ষা বাতিল করা হয়েছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পরীক্ষার হলে শৃঙ্খলা ও নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অসদুপায়ের অভিযোগে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

পরীক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার হলে অনিয়ম বা অসদুপায়ের কোনো সুযোগ নেই। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও একাডেমিক ক্যারিয়ার বিবেচনায় পরীক্ষার নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

একটি অসদুপায়ের সিদ্ধান্তই যে পুরো পরীক্ষাজীবনে বড় ধাক্কা হয়ে আসতে পারে—ঢাকা মহিলা পলিটেকনিকের এই ঘটনাটি যেন তারই সতর্কবার্তা।

📛 নিউজ  📛পরীক্ষার অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কারচাঁদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ ২০২৫ সালের ডিপ্লোমা-ইন-ইঞ...
06/08/2026

📛 নিউজ 📛

পরীক্ষার অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার
চাঁদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ ২০২৫ সালের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে পরীক্ষার চলমান সকল বিষয়ে অংশগ্রহণ থেকে বহিষ্কার করেছে।

স্বপ্ন পূরণের দায়িত্ব একান্তই নিজের, আর সেই যাত্রায়  Mohammad Topu র  এই গল্প হতে পারে তোমাদের জন্য বড় অনুপ্রেরণা। ✨ আমা...
15/04/2026

স্বপ্ন পূরণের দায়িত্ব একান্তই নিজের, আর সেই যাত্রায় Mohammad Topu র এই গল্প হতে পারে তোমাদের জন্য বড় অনুপ্রেরণা।

✨ আমার ডুয়েট এডমিশনের যাত্রা ✨

আমি আমার ডুয়েট এডমিশনের যাত্রা সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই।

আমার জীবনের একটি মজার বিষয় হলো—আমি প্রায় সব সফলতাই পেয়েছি দ্বিতীয়বারে। হয়তো মহান আল্লাহ তায়ালা আমার জন্য সফলতাগুলো দ্বিতীয় চেষ্টার জন্যই লিখে রেখেছিলেন।

প্রথমবার ডুয়েট এডমিশন পরীক্ষায় সফল না হওয়ার পেছনে কিছু কারণ ছিল। আমি তখন অনেক পরিশ্রম করেছিলাম—পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত—এই তিনটি বিষয়ে যথেষ্ট ভালো প্রস্তুতি ছিল।

কিন্তু আমার সবচেয়ে বড় ভুল ছিল ইংরেজিকে অবহেলা করা।

এমন না যে আমি ইংরেজি পড়িনি—আমি পড়েছিলাম, তবে মূলত মুখস্থ অংশগুলোতেই বেশি জোর দিয়েছিলাম। ইংরেজি গ্রামারের বেসিকটা ভালোভাবে আয়ত্ত করিনি।

যখন আমি পরীক্ষার হলে বসি, তখন বুঝতে পারি আমার ভুলটা কত বড় ছিল। অন্য সব প্রশ্নের উত্তর করতে পারলেও ইংরেজি গ্রামারের অংশে আমি ঠিকমতো উত্তর দিতে পারিনি।

সেই মুহূর্তে আমি উপলব্ধি করি—সফলতার জন্য সব বিষয়কেই সমান গুরুত্ব দেওয়া কতটা জরুরি।

📌 তাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ—
ইংরেজিকে কখনোই অবহেলা করো না। বিশেষ করে গ্রামারটা ভালোভাবে আয়ত্ত করো।

ডিপ্লোমা জীবন থেকেই আমার একটা স্বপ্ন ছিল—ডুয়েটে পড়াশোনা করার। সেই স্বপ্ন আর নিজের জেদকে শক্তি বানিয়ে আমি দ্বিতীয়বার আবার প্রস্তুতি নিতে শুরু করি।

শুরুর দিকে অনেক সময় মনে হতো—হয়তো আমার দ্বারা হবে না। কিন্তু আমি নিজেকে বারবার বলতাম—
“আমি পারবো, আমাকে পারতেই হবে।”

মাঝে মাঝে বাবার কথা মনে পড়ত—তার কষ্ট, তার পরিশ্রম… সেই চিন্তাগুলোই আমাকে আরও শক্ত করে দিত।

আমি বুঝতে পারি প্রথমবার কোথায় ভুল হয়েছিল। তাই আমি আমার পড়ার রুটিন পুরোপুরি বদলে ফেলি। সত্যি বলতে, জীবনে এতটা মন দিয়ে পড়াশোনা আমি কখনো করিনি, যতটা করেছি দ্বিতীয়বার ডুয়েট এডমিশনের জন্য।

আল্লাহ তায়ালা আমার সেই পরিশ্রমকে বৃথা যেতে দেননি—তিনি আমাকে সফলতা দিয়েছেন।

💡 মনে রাখবেন—
আল্লাহ তায়ালা কখনো পরিশ্রমকারী মানুষকে খালি হাতে ফিরিয়ে দেন না।

🎯 অবশেষে একটা কথাই বলতে চাই—
“স্বপ্ন পূরণ করার অপেক্ষায় বসে থেকো না,
উঠে দাঁড়াও—
কারণ তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব
শুধু তোমারই।”

— মোঃ তপু ইসলাম
সিভিল ইঞ্জিনিয়ারিং
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গাজীপুর

07/03/2026

Address

Hat Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when Naogaon Govt. Polytechnic Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share