জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Hathazari
  • জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা

জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা A renowned Islamic educational institution dedicated to spreading the teachings of the Qur’an, Sunnah, and traditional Islamic scholarship.

জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা – ইসলামি শিক্ষা ও মূল্যবোধের আলোকধারা। পবিত্র কোরআন ও সুন্নাহভিত্তিক জ্ঞান, ঈমান ও আদর্শে প্রজন্মকে গড়ে তুলে, নৈতিক উৎকর্ষ ও সমাজের অগ্রযাত্রায় অনন্য ভূমিকা পালন করে। Located in Hathazari, Chattogram, the madrasah nurtures moral values, academic excellence, and spiritual growth, producing generations of scholars and community leaders.

18/08/2026

ইনশাআল্লাহ, জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ও বার্ষিক সভা ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার।

"অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬:এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত"১৬/০৮/২০২৮ রবিবার অদ্য ১৬ আগষ্ট ২০২৬ রবিবার সকাল ১০ ...
16/08/2026

"অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬:এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত"
১৬/০৮/২০২৮ রবিবার
অদ্য ১৬ আগষ্ট ২০২৬ রবিবার সকাল ১০ টা মাদ্রাসার অডিটরিয়ামে সহকারী মৌলভী ও ১০ ম শ্রেণীর শ্রেণী শিক্ষক মাওলানা মোহাম্মদ খুরশিদুল আলমের সঞ্চালনায় অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরীর সভাপতিত্বে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, মুহাদ্দিসসহ অপরাপর শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ ।

14/08/2026
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছ...
13/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) হাটহাজারী উপজেলা ও পৌরসভা গাউসিয়া কমিটির যৌথ উদ্যোগে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি হাটহাজারীর জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মিছিল শুরুর আগে ও মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ-এর আগমনকে কেন্দ্র করে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। ধর্মীয় নানা স্লোগান ও নবীপ্রেমের আবেগে মুখর হয়ে ওঠে মিছিলের পরিবেশ। বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
আনন্দ মিছিলে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মাদ অসিউর রহমান আল-কাদেরী।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আল-কাদেরীসহ গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ।
আয়োজকরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন সমগ্র মানবজাতির জন্য রহমত, শান্তি ও কল্যাণের বার্তা নিয়ে এসেছে। মহানবীর জীবনাদর্শ, শিক্ষা ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি-শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব।
তারা আরও বলেন, ঈদে মিলাদুন্নবী ﷺ মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উপলক্ষ। এ দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাঁর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়নের অঙ্গীকার করা প্রয়োজন।
আনন্দ মিছিলকে ঘিরে হাটহাজারীর ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। মিছিলের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ-কে স্বাগত জানানোর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান্তি, মানবতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের আদর্শ মানুষের মাঝে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
হাটহাজারী উপজেলা ও পৌরসভা গাউসিয়া কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিলের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

(((স্বাগত মিছিল অনুষ্ঠিত)))১৩/০৮/২০২৬ বৃহস্পতিবার আজ হাটহাজারী উপজেলা ও পৌরসভা গাউসিয়া কমিটির যৌথ উদ্যোগে জামেয়া অদুদি...
13/08/2026

(((স্বাগত মিছিল অনুষ্ঠিত)))
১৩/০৮/২০২৬ বৃহস্পতিবার
আজ হাটহাজারী উপজেলা ও পৌরসভা গাউসিয়া কমিটির যৌথ উদ্যোগে জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা হতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মাদ অসিঊর রহমান আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন - জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরীসহ গাউসিয়া কমিটির জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

12/08/2026

ইনশাআল্লাহ অত্র মাদরাসার বার্ষিক সভা ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মাহফিল সেপ্টেম্বরে। সবাই প্রস্তুতি নিন।

[অদুদিয়া মাদ্রাসায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত]১১/০৮/২০২৬ মঙ্গলবার অদ্য ১১ আগষ্ট ২০২৬ মঙ্গলবার বিকাল ৩ টায় জামেয়া অদুদিয়...
11/08/2026

[অদুদিয়া মাদ্রাসায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত]
১১/০৮/২০২৬ মঙ্গলবার
অদ্য ১১ আগষ্ট ২০২৬ মঙ্গলবার বিকাল ৩ টায় জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ কার্যালয়ে মাদ্রাসার অধ্যক্ষ ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ও বার্ষিক সভা পরিচালনা পরিষদের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরীর সভাপতিত্বে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সদস্য সচিব সৈয়দ মুহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শাহজাদা স.ম এনামুল হক আলকাদেরী, আরো বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের অপরাপর সদস্যবৃন্দ। যথাক্রমে অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, মাওলানা মোহাম্মদ আবুল বশর সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ শফিউল ইসলাম, মাওলানা মোহাম্মদ খুরশীদ আলম, সেকান্দার বাদশাহ, সরওয়ার আলম,কাজী মোজাম্মেল, মোহাম্মদ গিয়াস উদ্দিন,কারী আব্দুল হাই, হাফেজ ইয়ার মোহাম্মদ, মাওলানা মোহাম্মদ ফরিদ, হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াকুব হোসাইন, হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর, মুহাম্মাদ আনোয়ার হোসেন কালু মাওলানা মোহাম্মদ শাব্বির আহমদ।
#ইনশাআল্লাহ সেপ্টেম্বর মাসের শুরুতে সালানা জলসা ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম অনুষ্ঠিত হবে।

জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল(এম.এ) মাদরাসার দাখিল ২০২৬ এর ফলাফল - A+ ০৬ জনA  ২০জনA -  ২৫ জনB ১৬ জনC ১৭ জনমোট উত্তীর্...
11/08/2026

জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল(এম.এ) মাদরাসার দাখিল ২০২৬ এর ফলাফল -
A+ ০৬ জন
A ২০জন
A - ২৫ জন
B ১৬ জন
C ১৭ জন
মোট উত্তীর্ণ - ৮৪ জন।

10/08/2026

হাটহাজারী পৌরসভাধিন জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় আলিম শ্রেণীতে আবাসিক/অনাবাসিক ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের স্বাগতম।
01309104451

আলহামদুলিল্লাহ, জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দাখিল ২০২৬ -এর ফলাফল ০৬ জন A+সহ ৬৭.২০%। উত্তীর্ণদের অভিনন্দন।
10/08/2026

আলহামদুলিল্লাহ, জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দাখিল ২০২৬ -এর ফলাফল ০৬ জন A+সহ ৬৭.২০%। উত্তীর্ণদের অভিনন্দন।

আলহামদুলিল্লাহ! জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষা–২০২৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ...

Address

হাটহাজারী পৌরসভা
Hathazari
4330

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share