19/06/2026
অধ্যক্ষ মহোদয়ের সভাপতিত্বে শিক্ষক পরিষদ, হাতিয়া কলেজ, নোয়াখালীতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সকলে কলেজকে আরও আধুনিক, শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল প্রতিষ্ঠানে পরিণত করার জন্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় হাতিয়া কলেজ আগামী দিনে শিক্ষা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে _এই আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Hatiya College, Noakhali
Teachers' Council, Hatiya College, Noakhali
Dept. of Library and Information Science, HC, Noakhali
#হাতিয়া_কলেজ
#শিক্ষক_পরিষদ