09/05/2026
গভীর শ্রদ্ধাঞ্জলি
ফাতেমা ল কলেজ-এর সম্মানিত দাতা এবং অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব অ্যাডভোকেট লুৎফুল আহসান বাবু স্যারের শ্রদ্ধেয় মাতা— মরহুম ফাতেমা খাতুন-এর ১৬তম মৃত্যুবার্ষিকীতে আমরা বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।
২০১০ সালের আজকের এই দিনে (৯ মে) তিনি ইহকাল ত্যাগ করে পরপাড়ে পাড়ি জমান। এই অঞ্চলে উচ্চশিক্ষা ও আইনি শিক্ষার প্রসারে তাঁর যে ত্যাগ ও অনুপ্রেরণা ছিল, ফাতেমা ল কলেজ আজ সেই আদর্শেরই প্রতিফলন। তাঁর সুযোগ্য সন্তানের নেতৃত্বে এই প্রতিষ্ঠান আজ জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে।
আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন।
এই বিশেষ দিনে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফাতেমা ল কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া প্রার্থনা করছি।
শ্রদ্ধান্তে,
শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
ফাতেমা ল কলেজ, জিগাতলা, ঢাকা।