Darul hikmah jamia islamia

Darul hikmah jamia islamia দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, নবীগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ।

আজকের মাহফিলের সময়সূচি: বেলা দুইটা থেকে আসর পর্যন্ত: স্থানীয় ওলামায়ে কেরামগণের আলোচনা। বা'দ আসর থেকে মাগরিব-  আমন্ত্র...
05/01/2025

আজকের মাহফিলের সময়সূচি:
বেলা দুইটা থেকে আসর পর্যন্ত: স্থানীয় ওলামায়ে কেরামগণের আলোচনা।
বা'দ আসর থেকে মাগরিব- আমন্ত্রিত অতিথিগণের আলোচনা।
বাদ মাগরিব: নাশিদ পরিবেশনা: শালিন আহমদ ও শেখ এনাম
সন্ধ্যা ৫:৫০-৭:০০ - বিশেষ অতিথি - মুফতি রাফি বিন মুনির।
৭:০০-৭:৩০- সালাতুল এশা
৭:৩০-৭:৪০- নাশিদ পরিবেশনা
৭:৪০-৮:৩০- বিশেষ অতিথি: মুফতি রফিক বিন বদরুল হুদা।
৮:৩০-৯:২০- বিশেষ অতিথি: শায়খ ওয়ালিদ হামিদী আল মাদানী
৯:২০-৯:৩০- মাওঃ আশরাফ আলী - চেয়ারম্যান, নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটি।
৯:৩০-১১:৩০- প্রধান অতিথির আলোচনা।

সম্মানিত ভাই ও বোনেরা,আপনাদের সক্রিয় উপস্থিতি ও নিরন্তর সহযোগিতায় দারুল হিকমাহ'র মাহফিল প্রতি বছরই সফলভাবে সম্পন্ন হয়...
05/01/2025

সম্মানিত ভাই ও বোনেরা,
আপনাদের সক্রিয় উপস্থিতি ও নিরন্তর সহযোগিতায় দারুল হিকমাহ'র মাহফিল প্রতি বছরই সফলভাবে সম্পন্ন হয়ে আসছে।

আজ (রবিবার) বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত দারুল হিকমাহ'র মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল (সোমবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহিলাদের জন্য বিশেষ মাহফিল আয়োজন করা হয়েছে।

আপনাদের আগের মতো আন্তরিক অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করবে এবং এই মাহফিলকে সফল ও অর্থবহ করবে ইনশাআল্লাহ।

আসুন, সবাই মিলে দারুল হিকমাহ'র মাহফিলকে সফল ও সার্থক করে তুলি।

সন্তানকে ইলমে ওহীর আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে আপনার পাশে আছে দারুল হিকমাহ। শিক্ষার্থী ও অভিভাবকদের চাহিদা পূরণ...
07/11/2024

সন্তানকে ইলমে ওহীর আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে আপনার পাশে আছে দারুল হিকমাহ।

শিক্ষার্থী ও অভিভাবকদের চাহিদা পূরণে দাখিল স্তরে বিজ্ঞান বিভাগ খোলা হয়েছে। আলহামদুলিল্লাহ।

15/10/2024

আলিম পরীক্ষায় দারুল হিকমাহ'র সাফল্য:
A+ ৫ , A ২৪, A-৪
১০০% আলহামদুলিল্লাহ

আলিম পরীক্ষায় দারুল হিকমাহ'র সাফল্য: মোট পরীক্ষার্থী ২৯, উত্তীর্ণ ২৯ পাশের হার ১০০% A+ ৬ জন।A ১৭ জন।A- ৩ জন।B ৩ জন।আলহা...
26/11/2023

আলিম পরীক্ষায় দারুল হিকমাহ'র সাফল্য:
মোট পরীক্ষার্থী ২৯,

উত্তীর্ণ ২৯
পাশের হার ১০০%

A+ ৬ জন।
A ১৭ জন।
A- ৩ জন।
B ৩ জন।

আলহামদুলিল্লাহ।

শিক্ষকমন্ডলী, পরিচালনা কমিটি, হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাষ্টের সদস্যবৃন্দ, অভিভাবক মন্ডলীসহ মাদ্রাসার সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন।

মাংস নাকি গোশত? মাংস বলা কি নাজায়েয?!  আমাদের সমাজে প্রচলিত আছে, 'মাংস' শব্দটি হিন্দুয়ানি শব্দ। হিন্দু ধর্ম বিশ্বাসের প্...
30/06/2023

মাংস নাকি গোশত? মাংস বলা কি নাজায়েয?!

আমাদের সমাজে প্রচলিত আছে, 'মাংস' শব্দটি হিন্দুয়ানি শব্দ। হিন্দু ধর্ম বিশ্বাসের প্রতিনিধিত্ব করে শব্দটি। যা ঈমানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। মুসলমানদের জন্যে এই শব্দ ব্যবহার করা বৈধ নয়। তাই মুসলমানগণ 'মাংস' না বলে 'গোশত' বলবেন।

যারা এসব কথা বলেন তারা নিজেদের মতের পক্ষে নিম্নোক্ত যুক্তি পেশ করে করে থাকেন :

হিন্দু শাস্ত্র মতে সাতজন মাতার মধ্যে গো মাতা (গাভী) একজন। হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস, যেভাবে আপন জন্মধাত্রী মায়ের দুধ পান করা যায় কিন্তু মাংস খাওয়া যায় না ঠিক সেভাবেই গো মাতারও দুধ পান করা যায় কিন্তু মাংস খাওয়া যাবে না।

আর একারণেই হিন্দু ধর্মে গাভী কিংবা গাভীর বংশজাত হওয়ায় যেকোনো গরু জবাই করা, মাংস খাওয়া নিষিদ্ধ। গরুর গোশত যেহেতু গরুর শরীরের অংশ তাই হিন্দু ধর্মালম্বীরা নিজেদের বিশ্বাস থেকে গোশতকে মাংস (মায়ের অংশ) বলে বলে থাকেন।

অর্থাৎ মাংস শব্দটি দুটি শব্দ থেকে সন্ধির মাধ্যমে এক শব্দে পরিণত হয়েছে। আর তা এভাবে যে,
গরু > মা/মায়ের জাত
গোশত > অংশ
(অতএব) মা+অংশ = মাংস

যুক্তিটির খন্ডন :
মাংস শব্দের গঠন প্রক্রিয়া নিয়ে উপরের যুক্তিটি একেবারেই মনগড়া এবং ভিত্তিহীন। বাংলা ভাষার ব্যাকরণে এমন সন্ধির অস্তিত্ব নেই। কারণ, মা+অংশ = মাংস না হয়ে মাংশ (তালব্য শ দ্বারা) হওয়ার কথা। অথচ শব্দটির বানান সকল অভিধানে 'মাংস' (দন্ত স দ্বারা)।

যদি বলা হয় 'শ' কে 'স' দ্বারা পরিবর্তন করা হয়েছে। উত্তরে বলবো, সন্ধি হলে কি শব্দের শেষের অক্ষর পরিবর্তন হয় কখনো?!

অতএব বলা যায়, মাংস শব্দটি সন্ধি যোগে গঠিত কোনো শব্দ নয় বরং বাংলা ভাষার (সংস্কৃত মন স থেকে গঠিত) স্বতন্ত্র একটি শব্দ। যা কোনো প্রাণীর দেহের হাড় ও চামড়ার মধ্যবর্তী শরীরের অংশবিশেষ বুঝাতে ব্যবহৃত হয়।

এছাড়া ছাগলের মাংস, মুরগির মাংস, মহিষের মাংস, হাঁসের মাংস, মানুষের মাংস, পাখির মাংস ইত্যাদি বলা হয়। ছাগল, মুরগি, মহিষ, হাঁস, মানুষ, পাখি এগুলো তো হিন্দু ধর্মাবলম্বীদের মাতা কিংবা দেবতা নয় (!) এখানেও কেন গোশত বলতে হবে?!

কোনো বিষয়কে নাজায়েয বলতে হলে এর পক্ষে প্রমাণ থাকতে হয়। ভিত্তিহীন কোনো ধারণাকে অবলম্বন করে কোনো বিষয়কে নাজায়েয বলা যায়না।

তাই বলবো, সব ভাষাই আল্লাহর সৃষ্টি। প্রাণীর দেহের হাড় ও চামড়ার মধ্যবর্তী শরীরের অংশবিশেষ বুঝাতে আরবি ভাষায় লাহম, ইংরেজি ভাষায় মিট, ফার্সি ভাষায় গোশত ব্যবহার যদি জায়েজ হয় তাহলে বাংলা ভাষায় মাংস বলাও জায়েয।

কুরআন প্রেমীদের মিলন মেলায় পরিণত হোক দারুল হিকমাহ'র তাফসির মাহফিল। আপনিও আমন্ত্রিত।
25/12/2022

কুরআন প্রেমীদের মিলন মেলায় পরিণত হোক দারুল হিকমাহ'র তাফসির মাহফিল। আপনিও আমন্ত্রিত।

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। তাহফিজুল কুরআন, হুফফাজুল কুরআন ও বেফাক বোর্ড অধিভুক্ত দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রা...
08/12/2022

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। তাহফিজুল কুরআন, হুফফাজুল কুরআন ও বেফাক বোর্ড অধিভুক্ত দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার হিফজ বিভাগে (বালক-বালিকা) শিক্ষক নিয়োগ দেয়া হবে। আগ্রহীদের ১২ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ২০২২ -এর জন্য  #রেজিস্ট্রেশন চলছেতারিখ : ১৭ ডিসেম্বর, রোজ : শনিবার।...
12/11/2022

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ২০২২ -এর জন্য #রেজিস্ট্রেশন চলছে

তারিখ : ১৭ ডিসেম্বর, রোজ : শনিবার।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ২০ নভেম্বর।

নিয়মাবলী ও প্রয়োজনীয় তথ্য :
(ক) দাখিল ব্যাচ ২০০৭ থেকে ২০২২ পর্যন্ত এবং আলিম ব্যাচ ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত শিক্ষার্থীরা ব্যাচ ভিত্তিক দায়িত্ব প্রাপ্ত শিক্ষকদের সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

(খ) এছাড়াও দারুল হিকমায় কমপক্ষে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন এমন মানের সাবেক শিক্ষার্থীরাও অংশ গ্রহণের সুযোগ পাবেন। তবে নিজ দায়িত্বে অফিসে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

(গ) রেজিস্ট্রেশনের জন্য নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, বর্তমান অবস্থানসহ প্রয়োজনীয় তথ্যাবলি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। অথবা সরাসরি মাদ্রাসায় এসে নিবন্ধন ফরম পূরণ করতে হবে।

(ঘ) অনুষ্ঠান উপলক্ষে স্মারক মাগ্যাজিন প্রকাশিত হবে। এতে ব্যাচ ভিত্তিক ছবিসহ শিক্ষার্থীদের নাম, ঠিকানা এবং বর্তমান অবস্থান উল্লেখ থাকবে। তাই নিবন্ধের সময় ১ কপি পাসপোর্ট সাইজ ছবি (হার্ড/সফট কপি) জমা দিতে হবে।

(ঘ) নির্ধারিত তারিখের পর নিবন্ধের সুযোগ থাকবে না। এবং স্মারক গ্রন্থেও নাম উল্লেখ করা যাবে না। তাই নির্ধারিত তারিখের মধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনুরোধ করা হচ্ছে।

(ঙ) কোনো মেহমানসহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে নিবন্ধের সময় তা উল্লেখ করতে হবে। এবং এরজন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে।

(চ) নিবন্ধন ফি (মাথাপিচু) ২০০ টাকা।

(ছ) প্রত্যেক অংশগ্রহণকারী ছবিসহ একটি রেজিস্ট্রেশন কার্ড এবং ১টি স্মারক ম্যাগাজিন প্রাপ্ত হবেন।

(ঝ) সকাল ৯টায় অধ্যক্ষের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, প্রাক্তন শিক্ষকদের বক্তব্য, স্মারক বিতরণ, নামাজ, মধ্যাহ্ন ভোজ, তিলাওয়াত, স্মৃতিচারণ, কবিতা পাঠ, গল্প বলা, সংগীতানুষ্ঠান, অনুভূতি প্রকাশসহ বর্ণিল আয়োজনে বিকেল পর্যন্ত ভরপুর থাকবে অনুষ্ঠানটি।

আল্লাহ যেন আশাতীত সফলতা দান করেন।

"শিকড়ের টানে প্রিয় প্রাঙ্গনে,
এসো মিলি প্রাণের বন্ধনে।"

নিবন্ধের জন্য যোগাযোগ :
১। দাখিল ব্যাচ ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত এবং ২০২২ (01710 447 455) এই নম্বরে।

২। দাখিল ব্যাচ ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত এবং আলিম ব্যাচ ২০১৫ (01778 184 888) এই নম্বরে।

৩। দাখিল ব্যাচ ২০১৪ ও ২০১৫ এবং আলিম ব্যাচ ২০১৬ ও ২০১৭ (01706 978 030) এই নম্বরে।

৪। দাখিল ব্যাচ ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত এবং আলিম ব্যাচ ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত (01728 206 281) এই নম্বরে।

৫। দাখিল ব্যাচ ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত এবং আলিম ব্যাচ ২০২১ ও ২০২২ (01714 868 568) এই নম্বরে।

প্রয়োজনে :
অধ্যক্ষ
01716 644 461

(বার্তাটি প্রচার করা হোক দারুল হিকমাহ'র সাথে সম্পর্কিত সকলের আইডি থেকে।)

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী দারুল হিকমাহ'র লোকমান জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ...
11/11/2022

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী দারুল হিকমাহ'র লোকমান

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাদ্রাসা) হিসেবে দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী লোকমান আহমদ এনামকে মনোনীত করা হয়।

আজ উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে তার হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ছাদেক হোসেন।

সে নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের জাহিদপুর গ্রামের মরহুম লেছু মিয়ার সন্তান। আল্লাহ যেন তাকে দ্বীনের একজন প্রকৃত দায়ী হিসেবে কবুল করেন।

দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় নিম্নোক্ত পদ সমূহে ৪ জন  #শিক্ষক নিয়োগ দেয়া হবে : ১. সহকারি শিক্ষক (আরবি...
03/12/2021

দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় নিম্নোক্ত পদ সমূহে ৪ জন #শিক্ষক নিয়োগ দেয়া হবে :

১. সহকারি শিক্ষক (আরবি) ২জন।
(আলিম শ্রেণিতে পাঠদানে সক্ষম)

২. নূরানী শিক্ষক (আরবি) ১জন।

৩. হাফেজা ১জন (আবাসিক)।

#শর্তাবলী :
* সহকারি শিক্ষক পদে প্রার্থীকে অবশ্যই নূন্যতম কামিল/দাওরা/সমমান পাশ হতে হবে।

* নুরানী শিক্ষক পদে প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড কর্তৃক নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

* আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদন পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপিসহ অধ্যক্ষ বরাবর আগামী ১২ ডিসেম্বর ২০২১ -এর মধ্যে মাদ্রাসা অফিসে জমা দিতে হবে।

#বেতন ও অন্যান্য সুবিধা :
প্রাথমিক বেতন নির্ধারণ আলোচনা সাপেক্ষ। এবং এক বছর পূর্ণ হওয়ার পর প্রতি বছর যোগ্যতা অনুযায়ী ইনক্রিমেন্ট/বেতন বৃদ্ধি।

# যোগাযোগ:
গ্রাম- পূর্ব তিমিরপুর, নবীগঞ্জ পৌরসভা, জেলা: হবিগঞ্জ। 01716 644461

দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা                         দাখিলের ফলাফল মোট পরীক্ষার্থীঃ ৫৯,  উত্তীর্ণঃ ৫৯     ...
31/05/2020

দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা
দাখিলের ফলাফল

মোট পরীক্ষার্থীঃ ৫৯, উত্তীর্ণঃ ৫৯
পাশের হারঃ ১০০%
A+ ৪টি , A গ্রেড ৪৬টি , A- ৯টি।

A+ প্রাপ্তঃ ৪ জনঃ
আমিনুল ইসলাম, বদরুল আহাদ,
মনিরা আক্তার , নাজনীন চৌধুরী।

A গ্রেড প্রাপ্তঃ ৪৬ জনঃ
ফাহমিদা তালুকদার-৪.৯৪, হেপী আক্তার-৪.৯৪ , মুসলিমা-৪.৮৮, শিমলা-৪.৮৮, ফাতেহা -৪.৭৫, নাসরিন – ৪.৯৪, ফাতেমা জারিন-৪.৮১, মৌমিতা -৪.৮৮, মাসুমা-৪.৫৬, ফাহিমা-৪.১৯, নাজমিন-৪.৫০, আরফা-৪.৮১, রাফা-৪.৭৫, তানিয়া-৪.৪৪, তামান্না-৪.৬৩, পান্না-৪.৪৪, জুমি-৪.৫৬, কলি-৪.৫৬, ফারজানা আক্তার মুন্নী ৪.৭৫, রেজুয়ানা চৌধুরী-৪.৮১, মারুফা-৪.১৩, মনি-৪.১৯, রুবি-৪.০৬, ফারজানা আক্তার ইমা-৪.০০, সাদিয়া -৪.১৯, ইয়াসমিন-৪.০০, সুমা-৪.৬৩, সোহাগ-৪.৮১, অমিত-৪.৭৫, হাবিবুর রহমান তানবীর-৪.৬৯, জাবেদ ইকবাল-৪.২৫, রুহান – ৪.০০, সজল-৪.৪৪, মিজানুর রহমান-৪.০০, আদিল-৪.০৬, শাহাবুদ্দিন-৪.১৩, ইফতেকার-৪.৩৮, আশফাক জামিল-৪.৩১, অভি-৪.৫০, কামরুল ইসলাম ইমন, আবু ইউসুফ -৪.১৯, রায়হান ৪.১৯, রাহিম হোসেন-৪.০৬, জাকির -৪.০৬, ইমন তালুকদার-৪.১৯, মুদাচ্ছির আলী-৪.১৯।

A-প্রাপ্তঃ ৯ জনঃ প্রমি-৩.৯৪, রাখি-৩.৯৪, আল জামিল-৩.৯৪, ইলিয়াস-৩.৫০, মর্তুজ আলী – ৩.৫০, শিব্বির আহমদ-৩.৬৩, শাহ আলম-৩.৬৩, কামরুল ইসলাম-৩.৩৮, নাইম তালুকদার-৩.৩৮ ।

Address

Nabigonj
Hobiganj
3300

Alerts

Be the first to know and let us send you an email when Darul hikmah jamia islamia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Darul hikmah jamia islamia:

Share