Indurkani Govt. College

Indurkani Govt. College শিক্ষাই জাতীর মেরুদণ্ড

বি.এ. (অনার্স) বাংলা বিভাগ, ৪র্থ বর্ষ (শিক্ষাবর্ষ: ২০২০ ২০২১) ১ম ইনকোর্স পরীক্ষা ২০২৪ এর নোটিশ
27/10/2025

বি.এ. (অনার্স) বাংলা বিভাগ, ৪র্থ বর্ষ (শিক্ষাবর্ষ: ২০২০ ২০২১) ১ম ইনকোর্স পরীক্ষা ২০২৪ এর নোটিশ

অনার্স ৩য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি!
26/10/2025

অনার্স ৩য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি!

ভালো থাকুক পৃথিবীর সকল বটবৃক্ষ, সকল বাবা ♥️
19/10/2025

ভালো থাকুক পৃথিবীর সকল বটবৃক্ষ, সকল বাবা ♥️

এইসএসসি পরীক্ষার ফলাফল। বিজ্ঞান বিভাগে পাশ করেনি কেউ
16/10/2025

এইসএসসি পরীক্ষার ফলাফল।
বিজ্ঞান বিভাগে পাশ করেনি কেউ

আটককৃত জেলেরা সবাই জিয়ানগর উপজেলা ও মোড়েলঞ্জের, আল্লাহ হেফাজত করুন।
20/09/2025

আটককৃত জেলেরা সবাই জিয়ানগর উপজেলা ও মোড়েলঞ্জের, আল্লাহ হেফাজত করুন।

আজ আমাদের প্রিয় শিক্ষিকা শারমিন হোসেন ম্যাডামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। 🌹ম্যাডাম শুধু পড়াশোনায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্...
19/09/2025

আজ আমাদের প্রিয় শিক্ষিকা শারমিন হোসেন ম্যাডামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। 🌹
ম্যাডাম শুধু পড়াশোনায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা ছিলেন। তাঁর ভালোবাসা, স্নেহ ও শিক্ষার আলো আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।
তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা।
আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। 🤲

সরকারি ইন্দুরকানী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম ইকরামুল কবির তালুকদার মজনু’র ৫ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানাই।  শিক্ষাক...
14/07/2025

সরকারি ইন্দুরকানী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম ইকরামুল কবির তালুকদার মজনু’র ৫ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানাই।
শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।

সরকারি ইন্দুরকানী কলেজে রেড ক্রিসেন্ট সোসাইটির দল গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি।
05/12/2024

সরকারি ইন্দুরকানী কলেজে রেড ক্রিসেন্ট সোসাইটির দল গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি।

18/11/2024

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন:
মোট মার্ক:২০০
এসএসসি জিপিএ :৪০%
এইচএসসি জিপিএ :৬০%
পরীক্ষার নম্বর বন্টন:
ব্যবসায় শিক্ষা: বাংলা ২৫ ইংরেজি ২৫ সাধারন জ্ঞান ১০ হিসাববিজ্ঞান ২০ ব্যাবসায় নীতি ও প্রয়োগ ২০

মানবিক: বাংলা ২৫ ইংরেজি ২৫ সাধারন জ্ঞান ১০ এবং এইচএসসিতে পঠিত যেকোন চারটি বিষয়ের উত্তর দিতে হবে (৪*১০=৪০)

বিজ্ঞান: বাংলা ২০ ইংরেজি ২০ সাধারন জ্ঞান ১০ পদার্থবিজ্ঞান ১৭ রসায়ন ১৭ গনিত/জীববিজ্ঞান ১৬

পাস মার্ক: ৪০
নেগেটিভ মার্কিং নেই
বাংলা এবং ইংরেজিতে বাধ্যতামূলক পাস করতে হবে নইলে ৪০ মার্ক পেলেও ফেইল বলে বিবেচিত হবে।

শিক্ষাগুরুর মর্যাদা– কাজী কাদের নেওয়াজবাদশাহ আলমগীর-কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর।একদা প্রভাতে গিয়াদেখেন বাদশাহ...
30/08/2024

শিক্ষাগুরুর মর্যাদা
– কাজী কাদের নেওয়াজ
বাদশাহ আলমগীর-
কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর।
একদা প্রভাতে গিয়া
দেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়া
ঢালিতেছে বারি গুরুর চরণে
পুলকিত হৃদে আনত-নয়নে,
শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি
ধুয়ে মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি।

শিক্ষক মৌলভী
ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবি।
দিল্লীপতির পুত্রের করে
লইয়াছে পানি চরণের পরে,
স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন্ কালে!
ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে।

হঠাৎ কি ভাবি উঠি
কহিলেন, আমি ভয় করি না’ক, যায় যাবে শির টুটি,
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
দিল্লীর পতি সে তো কোন্ ছার,
ভয় করি না’ক, ধারি না’ক ধার, মনে আছে মোর বল,
বাদশাহ্ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।

যায় যাবে প্রাণ তাহে,
প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাব শাহানশাহে।
তার পরদিন প্রাতে
বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে।
খাস কামরাতে যবে
শিক্ষকে ডাকি বাদশা কহেন, ”শুনুন জনাব তবে,
পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে?
বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা,
নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা”
শিক্ষক কন-”জাহপানা, আমি বুঝিতে পারিনি হায়,
কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?”
বাদশাহ্ কহেন, ”সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে
নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন,
পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।
নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে
ধুয়ে দিল না’ক কেন সে চরণ, স্মরি ব্যথা পাই মনে।”

উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে
কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে-
”আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির,
সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।”

একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারিনা। সহিংসতা আমাদের সকলে...
08/08/2024

একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারিনা। সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন”

Address

Indurkani
8500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indurkani Govt. College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share