Jahangirnagar University Students Association of Thakurgaon

Jahangirnagar University Students Association of Thakurgaon জীবনের শুভ মুহূর্তগুলোর সিক্ততায়, এসো মিলি টাঙ্গনের তীরে...

24/12/2025
22/05/2025

হামার ঠাকুরগাঁও

May your Ramadan be filled with hope, kindness, and endless blessings. May you experience the true essence of this holy ...
03/03/2025

May your Ramadan be filled with hope, kindness, and endless blessings. May you experience the true essence of this holy month.
Ramadan Mubarak🌙🕌

Best regards,
Md. Mujahid Hossain, Organizing Secretary,
(JUSAT)

আগামীকাল থেকে ভর্তিপরীক্ষা। প্রতিবছরের ন্যায় এবারও আমাদের জেলা সমিতির টেন্ট করা হয়েছে। সেন্ট্রাল মাঠের সামনেই টেন্ট করা ...
08/02/2025

আগামীকাল থেকে ভর্তিপরীক্ষা। প্রতিবছরের ন্যায় এবারও আমাদের জেলা সমিতির টেন্ট করা হয়েছে। সেন্ট্রাল মাঠের সামনেই টেন্ট করা হয়েছে। তো আমাদের জেলার টেন্ট যেমন আমাদের জেলার গৌরব ধরে রাখবে, তেমনি ভাবে টেন্টের সৌন্দর্য বজায় থাকবে আমাদের উপস্থিতিতে। তো সকল সিনিয়র-জুনিয়র ভাই আপুদের টেন্টে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সবার ব্যাস্ততা থাকবেই। তার মাঝেই সময় বের করে আসুন জেলার টেন্টে। গল্প-আড্ডায়, পরিচয়ে জেলার বন্ধন আরও দৃঢ় রাখি। এই কামনাই করছি সকলের কাছে। সকলের সেবায় আমরা সর্বদাই নিয়োজিত।

-অনুরোধে,
মোঃ সাখাওয়াত হোসেন শান্ত
সওরা-৫০
সভাপতি
ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতি (২০২৪-২৫)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিতে যারা আসবেন, সবাইকে স্বাগতম যেকোনো প্রয়োজনে নির্ধিধায় নিম্নোক্ত নাম্বারে...
02/02/2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিতে যারা আসবেন, সবাইকে স্বাগতম
যেকোনো প্রয়োজনে নির্ধিধায় নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করবেন
রিপন আলী
উপদেষ্টা
ঠাকুরগাঁও চিরন্তন ও
সাবেক সভাপতি
ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতি,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
যোগাযোগ: 01755257506

🔥 Let’s Grill, Chill & Enjoy! 🔥📣📣 ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজনে জমজমাট বারবিকিউ সন্ধ্যা !! প্রিয় জেলার ভাই-বোনেরা, শীতকা...
08/01/2025

🔥 Let’s Grill, Chill & Enjoy! 🔥

📣📣 ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজনে জমজমাট বারবিকিউ সন্ধ্যা !!

প্রিয় জেলার ভাই-বোনেরা,

শীতকাল চলছে, কিন্তু শীতের আমেজে BBQ হবে না তা কি হয় !! তাই এবার আগামী ১৭ তারিখ আমরা জেলা সমিতির পক্ষ হতে আয়োজন করতে চলেছি এক সুন্দর BBQ Night Programme। খোলা আকাশের নিচে ক্যাম্প-ফায়ারের উষ্ণ ছোয়ায় সকলে মিলিত হই একসাথে; আড্ডায়, হাসি-ঠাট্টায় আর সুস্বাদু বারবিকিউর পরিবেশনায়! জেলার বন্ধন আরও দৃঢ় করতেই আমাদের এই বারবিকিউ প্রোগ্রাম।

**প্রোগ্রামকে আরও আকর্ষণীয় করতে যা যা থাকছে:

☞ক্যাম্প-ফায়ার

☞সাংস্কৃতিক কিছু মুহূর্ত

☞আড্ডার মাঝেই কিছু খেলা

☞নবীন ব্যাচ পরিচিতি ও আরও অনেক কিছু।

চাঁদার পরিমাণ: ১৫০ টাকা

[নতুন ব্যাচ বাদে]

নিজ নিজ ব্যাচভিত্তিক টাকা কালেকশন করার জন্য বলা হলো।

পাশাপাশি অনলাইন টাকা প্রদানেরও সুযোগ রয়েছে।

বিকাশ: 01755969102

নগদ: 01755969102

রকেট: 017559691027

টাকা পাঠানোর শেষ সময়: ১৫ জানুয়ারি।

📆 তারিখ: ১৭ জানুয়ারি, ২০২৫

রোজ: শুক্রবার

🕒 সময়: সন্ধ্যা ৬টা

📍স্থান: শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

একসাথে সবাই মিলিত হই জেলার এই BBQ প্রোগ্রামে।আপনাদের সকলের উপস্থিতি আমাদের প্রোগ্রামকে আরও প্রাণবন্ত করবে। তাই দ্রুত টাকা পাঠিয়ে অংশ নিন এই প্রোগ্রামে — দেখা হবে বারবিকিউ নাইটে!👈

আহবানে,

মোঃ সাখাওয়াত হোসেন শান্ত

সওরা-৫০

সভাপতি

ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতি (২০২৪-২৫)

আজ ১৬ই ডিসেম্বর,মহান বিজয় দিবস। আজকের এই দিনে শ্রদ্ধা নিবেদন করছি মুক্তিযুদ্ধের সেই সকল বীর সন্তানদের প্রতি, যাঁরা তাঁদে...
16/12/2024

আজ ১৬ই ডিসেম্বর,মহান বিজয় দিবস। আজকের এই দিনে শ্রদ্ধা নিবেদন করছি মুক্তিযুদ্ধের সেই সকল বীর সন্তানদের প্রতি, যাঁরা তাঁদের জীবন ও রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতার আলোয় আলোকিত করেছিলেন।
আজ থেকে ঠিক ৫৩ বছর আগে, এই দিনে আমাদের প্রিয় বাংলাদেশ বিজয়ের পতাকায় আকাশ-বাতাসে উদ্ভাসিত হয়েছিল। দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা পেয়েছিলাম স্বাধীনতা, যা আজও আমাদের হৃদয়ে অমর সত্ত্বার মতো বাস করে।

ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের মুক্তিযুদ্ধে এক অবিস্মরণীয় অধ্যায় যুক্ত করেছে। এই জেলার জনগণ তাদের রক্ত আর ঘাম দিয়ে স্বাধীনতার মহান সংগ্রামে অংশগ্রহণ করেছিল। ঠাকুরগাঁও জেলায় গেরিলা যুদ্ধ ব্যাপকভাবে পরিচালিত হয়েছিল। মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে চালানো গেরিলা যুদ্ধে সফলতা অর্জন করে। জেলার বিভিন্ন এলাকায় মুক্তাঞ্চল গঠিত হয়। এই মুক্তাঞ্চলে মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ গ্রহণ করত এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাত। বাংলাদেশের একমাত্র মহকুমা ঠাকুরগাঁও যা পাক সেনাদের দ্বারা দখল হয়েছে পরে এবং মুক্ত হয়েছে সবার আগে। দীর্ঘ ৯ মাসের যুদ্ধ বললেও ঠাকুরগাঁও বাসী মাত্র সাড়ে সাত মাস অর্থাৎ ৩২১ দিনের মাথায় '৭১ সালের ৩ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম স্বাধীন মহকুমার ঐতিহাসিক গৌরব নিয়ে মুক্তদেশের পতাকা উড্ডীয়ন করেছিল।

১৬ ডিসেম্বর! এটি আমাদের গৌরবের, বিজয়ের, আর আনন্দ-অশ্রু-মাখা এক মুক্তির দিন। আজকের এই মহান দিবসে আমরা পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম।

বিজয় দিবসের শুভেচ্ছান্তে-
মোঃ মুজাহিদ হোসাইন,
সাংগঠনিক সম্পাদক,
ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার,ঢাকা।

ভর্তিইচ্ছু ঠাকুরগাঁও থেকে আগত সকল শিক্ষার্থী যোগাযোগ করতে পারেন যেকোনো প্রয়োজনে
27/07/2022

ভর্তিইচ্ছু ঠাকুরগাঁও থেকে আগত সকল শিক্ষার্থী যোগাযোগ করতে পারেন যেকোনো প্রয়োজনে

ঈদ মোবারক
24/05/2020

ঈদ মোবারক

ক্ষুদ্র প্রচেষ্টায় সহায়তা পৌছে যাবে ঘরে ঘরে
22/05/2020

ক্ষুদ্র প্রচেষ্টায় সহায়তা পৌছে যাবে ঘরে ঘরে

18/04/2020

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?

একটি জরুরি বিষয়
ত্রাণ সংগ্রহ করতে যেয়ে একটি সমস্যাতে পড়তে হচ্ছে সেটা হচ্ছে কন্টাক্ট নং ও তথ্য। আমরা জানি আমাদের ঠাকুরগাঁও জেলার অনেক জাবিয়ান আছেন কিন্ত কতজন এবং তাদের তথ্যগুলোর আপডেট আমাদের কাছে নাই বা যা আছে তা খুবই কম।

এই অবস্থায় কমিটির পক্ষ হতে সবাইকে আপনাদের এবং আপানার পরিচিত কেউ ঠাকুরগাঁও এর এবং জাবিয়ান এরকম হলে তাদের নাম, নং ও ব্যাচ সহ কমেন্ট করতে অনুরোধ করা হচ্ছে ।
এতে করে আমাদের একটি বিশাল ডাটাবেজ তৈরি হবে যা ভবিষ্যতে আমাদের আরো অনেক কাজ করতে সহায়তা করবে
বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল
আপানারা এই ফর্মটি পূরণ করতে পারেনঃ t.ly/Hyl7
[যারা আগে পূরণ করেছেন এই ফর্মটি তাদের পুনরায় পূরন করার দরকার নাই ]

ধন্যবাদ
ইমন

Address

Jahangirnagar
1342

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahangirnagar University Students Association of Thakurgaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share