Jamalpur Science & Technology University

Directions Website Contact the university

Jamalpur Science & Technology University Official page of Jamalpur Science & Technology University
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) এর অফিসিয়াল ফেসবুক পেজ

ডেঙ্গু প্রতিরোধে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যকর পদক্ষেপ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...
01/10/2026

ডেঙ্গু প্রতিরোধে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যকর পদক্ষেপ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ মশকমুক্ত রাখতে এবং ডেঙ্গু ভাইরাসের বিস্তার প্রতিরোধে নিয়মিতভাবে প্রতি সপ্তাহে ক্যাম্পাসজুড়ে মশকনিরোধক স্প্রে প্রয়োগ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আমির হোসেন-এর দিকনির্দেশনায় এই পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী—সবার জন্য একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

- আপনার চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

- জমানো পানি নিয়মিত ফেলে দিন, যাতে মশার বংশবৃদ্ধি না ঘটে।

- সচেতন থাকুন, সুস্থ থাকুন।

- নিরাপদ ও স্বাস্থ্যকর ক্যাম্পাস গঠনে আসুন আমরা সবাই সচেতন হই!

🎉 বিজ্ঞপ্তি 🎉জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে একটি বিশেষ সেমিনার। উচ...
01/10/2026

🎉 বিজ্ঞপ্তি 🎉

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে একটি বিশেষ সেমিনার। উচ্চশিক্ষায় গবেষণার মানোন্নয়ন, উদ্ভাবন এবং দেশের শিল্পখাতে তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যেই এই আয়োজন।

📌 সেমিনারের বিষয়:
The Role of Academia–Industry Collaboration: Research Excellence, Innovation and Industrialization
(একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা: গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন ও শিল্পায়নে ভূমিকা)

📅 তারিখ: ৩ অক্টোবর ২০২৬ (শনিবার)

⏰ সময়: সকাল ১০:০০ টা

📍 স্থান: একাডেমিক ভবন চত্বর, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দকে উক্ত সেমিনারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র ও একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদারে ইউজিসির মতবিনিময় সভাদেশের বিশ্ববিদ্যাল...
29/09/2026

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র ও একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদারে ইউজিসির মতবিনিময় সভা

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র’ প্রতিষ্ঠা এবং Academia–Industry Collaboration জোরদারের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন অংশগ্রহণ করেন।

সভায় ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন সভাপতিত্ব করেন।

সভায় আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষা কেন্দ্র প্রতিষ্ঠা, বিদ্যমান সক্ষমতা ও রিসোর্স ম্যাপিং, কর্মসংস্থানের সুযোগ ও আঞ্চলিক চাহিদা বিবেচনায় অঞ্চলভিত্তিক ভাষা নির্বাচন, প্রয়োজনীয় জনবল কাঠামো এবং ক্রেডিটের ভিত্তিতে ভাষা কোর্স চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রফেসর ড. মোঃ আমির হোসেন বলেন, গ্র্যাজুয়েটদের দক্ষতা বৃদ্ধি, বৈশ্বিক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যকর পদক্ষেপ গ্রহণে অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিল্পখাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর সংযোগ শিক্ষার্থীদের দক্ষতা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—দক্ষ মানবসম্পদ, বৈশ্বিক সম্ভাবনা।

জাবিপ্রবিতে প্লেজিয়ারিজম চেকার ‘টার্নিটিন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতজামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রব...
28/09/2026

জাবিপ্রবিতে প্লেজিয়ারিজম চেকার ‘টার্নিটিন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) প্লেজিয়ারিজম চেকিং সফটওয়্যার ‘টার্নিটিন’ (Turnitin) এর উন্মোচন ও ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) ভাইস চ্যান্সেলর সচিবালয়ের মিটিং রুমে ‘Plagiarism Checker Turnitin Unveiling Ceremony & Training’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্লেজিয়ারিজম চেকিং সফটওয়্যার ‘টার্নিটিন’-এর বিভিন্ন ফিচার, ব্যবহারপদ্ধতি, গবেষণাকর্মের মৌলিকতা যাচাই, অনিচ্ছাকৃত সাদৃশ্য শনাক্তকরণ এবং গবেষণায় একাডেমিক সততা ও নৈতিকতা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। টার্নিটিনের দক্ষিণ এশীয় কো-অর্ডিনেটর ও প্রশিক্ষক অমিত পাল এবং প্রশিক্ষক আশিতা খণ্ডেলওয়াল প্রশিক্ষণ পরিচালনা করেন এবং সফটওয়্যারটির ব্যবহারিক বিভিন্ন বিষয় বিস্তারিত উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একাডেমিক সততা ও গবেষণার মৌলিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টার্নিটিনের মতো প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম গবেষণাকর্মে অনাকাঙ্ক্ষিত সাদৃশ্য শনাক্ত করার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গবেষণার নৈতিকতা ও মৌলিকতার চর্চা আরও শক্তিশালী করতে সহায়তা করবে। জাবিপ্রবিতে একটি গবেষণাবান্ধব ও মানসম্মত একাডেমিক পরিবেশ গড়ে তুলতে আমরা প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, শুধু প্লেজিয়ারিজম শনাক্ত করাই নয়, গবেষক ও শিক্ষার্থীদের যথাযথভাবে উদ্ধৃতি প্রদান, তথ্যসূত্র ব্যবহার এবং নিজস্ব চিন্তা ও বিশ্লেষণের মাধ্যমে গবেষণাকর্ম পরিচালনায় উৎসাহিত করতে হবে। এ ক্ষেত্রে টার্নিটিনের কার্যকর ব্যবহার বিশ্ববিদ্যালয়ের গবেষণার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন বলেন, গবেষণার ক্ষেত্রে গুণগত মানের পাশাপাশি একাডেমিক সততা বজায় রাখা অপরিহার্য। টার্নিটিন ব্যবহারের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁদের গবেষণাকর্মের মৌলিকতা যাচাই করার সুযোগ পাবেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল ও নৈতিক গবেষণাচর্চার পরিবেশ আরও সুদৃঢ় হবে।

গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি গবেষণার মান নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে রেজিস্ট্রার মো. সারওয়ার জাহানসহ সাতটি বিভাগের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

জাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানজামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জবিপ্রবি) ক্যাম্পাসকে ডেঙ্গুম...
24/09/2026

জাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জবিপ্রবি) ক্যাম্পাসকে ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখার লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় এবং শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা আমাদের প্রধান অগ্রাধিকার। ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে কেবল প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, বরং আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার এই অভ্যাসবোধ ও সচেতনতা আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে নিতে হবে। এক্ষেত্রে পরিচ্ছন্ন ক্যাম্পাস বাস্তবায়নে আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে।

এ সময় ক্যাম্পাসের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে মশকরোধক স্প্রেসহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন।

কর্মসূচিতে রেজিস্ট্রার মোঃ সারওয়ার জাহান, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী হোসেনের যোগদানজামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) দ্বিতী...
23/09/2026

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী হোসেনের যোগদান

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) দ্বিতীয় কোষাধ্যক্ষ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন যোগদান করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) পূর্বাহ্নে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. জি এম মুজিবুর রহমানসহ বাকৃবির স্বনামধন্য অধ্যাপকবৃন্দ, জাবিপ্রবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে কর্মস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেনকে স্বাগত ও অভিনন্দন জানান। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

গত ২১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭ এর ১৩ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেনকে এ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেন।

নবনিযুক্ত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি এর সামগ্রিক উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ দায়িত্ব পালনে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।

এদিকে নবনিযুক্ত কোষাধ্যক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন বলেন, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কোষাধ্যক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা আশাবাদী যে, প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেনের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণ বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

‘বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিক আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে,’ যোগ করেন তিনি।

প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের স্বনামধন্য শিক্ষক। তাঁর জন্ম মাদারীপুর জেলার ডাসারে (কালকিনি)। জার্মানির জাস্টাস লিবিগ ইউনিভার্সিটি হতে তিনি পিএইচডি এবং ডিএএডি (DAAD PhD Fellowship) স্কলারশিপে তিনি পোস্ট-ডক্টরাল ডিগ্রি সম্পন্ন করেন।

আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ ও গবেষণা সহায়তা কার্যক্রমের উদ্দেশ্যে তিনি জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, চেক রিপাবলিক, অস্ট্রিয়া ও ফ্রান্স ভ্রমণ করেছেন।

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত তার ৪৩ টি গবেষণা প্রবন্ধ (আন্তর্জাতিক ৩০, জাতীয় ১৩) ও কনফারেন্স প্রসিডিংস (২১) রয়েছে। দেশি-বিদেশি অর্থায়নে তিনি বিভিন্ন গবেষণা প্রকল্প পরিচালনা করেছেন। এছাড়া পিএইচডি পর্যায়ে ২ জন ও এমএস পর্যায়ে ৪০ জন শিক্ষার্থীর গবেষণা কার্যক্রম তত্ত্বাবধান করেছেন এবং বর্তমানে ৮ জন এমএস ও ৪ জন পিএইচডি শিক্ষার্থী তার তত্ত্বাবধানে অধ্যয়ন করছেন।

এ বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ হিসেবে যোগদানের আগে প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন Bangladesh Agricultural University Research System (BAURES) এর সহযোগী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে BAURES এর Research Advisory Committee এর সদস্যও ছিলেন তিনি।

তিনি বাকৃবির প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের সহযোগী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান এবং মাওলানা ভাসানী হলের হাউস টিউটর হিসেবেও দায়িত্ব পালনের প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে তার। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহযোগী প্রফেসর ও প্রফেসর মনোনয়ন বোর্ডের একজন বিজ্ঞ সদস্য।

তিনি German Plant Breeding Society (২০১৮-বর্তমান) এর সদস্য, Phytopathological Society of Bangladesh এর আজীবন সদস্য, Entomological Society of Bangladesh এর সদস্য এবং Bangladesh Association for Biotechnology এর একজন সম্মানিত সদস্য।

বর্তমানে জার্মান ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধ ও জন সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত কর্মসূচির নোটিশ
22/09/2026

ডেঙ্গু প্রতিরোধ ও জন সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত কর্মসূচির নোটিশ

সমাজকর্ম বিভাগের ফিল্ড ওয়ার্ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিতজামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভা...
21/09/2026

সমাজকর্ম বিভাগের ফিল্ড ওয়ার্ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ‘ফিল্ড ওয়ার্ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাজকর্ম বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিল্ড ওয়ার্কের মাধ্যমে তারা সমাজের বাস্তব সমস্যা সম্পর্কে প্রত্যক্ষভাবে জানতে ও অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের সুযোগ পাবে।

উপাচার্য ফিল্ড ওয়ার্ক চলাকালে শিক্ষার্থীদের দায়িত্বশীল, সুশৃঙ্খল ও পেশাগত মূল্যবোধ বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলি উল্লাহ চৌধুরী। এ সময় সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও কোর্স কো-অর্ডিনেটর ড. এএইচএম মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক ড. মোছা. উম্মে হানি , সহকারী অধ্যাপক ইমরুল কবির, জামালপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রোকোনুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক আ. আব্দুল মজিদ ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল কাদের প্রমুখ বক্তব্য দেন।

সমাজকর্ম বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের সংশ্লিষ্ট বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ছুটির বিজ্ঞপ্তি
21/09/2026

ছুটির বিজ্ঞপ্তি

উপাচার্যের সঙ্গে অপরাজিতা হলের ছাত্রীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ...
21/09/2026

উপাচার্যের সঙ্গে অপরাজিতা হলের ছাত্রীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেনের সঙ্গে অপরাজিতা হলের আবাসিক ছাত্রীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় হল প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে উপাচার্য হলের আবাসিক ছাত্রীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশার কথা শোনেন। এ সময় ছাত্রীরা হলের বিভিন্ন কক্ষ, ডাইনিং, রান্নাঘর, পাঠকক্ষ এবং সার্বিক পরিবেশসহ বিভিন্ন বিষয় উপাচার্যের কাছে তুলে ধরেন।

তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব বিষয়ে খোঁজ নেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

উপাচার্য বলেন, ছাত্রীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব আবাসিক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।

হলের প্রয়োজনীয় সংস্কার ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এ সময় তিনি হলের পরিবেশ ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মতবিনিময়কালে রেজিস্ট্রার মো. সারওয়ার জাহানসহ অপরাজিতা হলের হাউস টিউটর, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Address

Jamalpur Chak
2012

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Jamalpur Science & Technology University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jamalpur Science & Technology University:

Shortcuts

Share