16/12/2025
যথাযোগ্য মর্যাদা, গভীর ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) মহান বিজয় দিবস ২০২৫ উদ্যাপন করা হয়েছে। দিবসটির কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ও আনন্দঘন বিজয় র্যালি অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এরপর সকাল সাড়ে ১০টায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসের কর্মসূচির ধারাবাহিকতায় সকাল সাড়ে ১১টায় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ভূতত্ত্ব বিভাগ পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় শহিদদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।