21/02/2026
ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পক্ষ থেকে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
সকল বীর শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার জামালপুর,পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১২.০১ মিনিটে আনুষ্ঠানিকতা শুরু হয়।
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিলনায়তনে সকাল ১১টায় এক আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে শহীদদের অবদান ও দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও আত্নত্যাগ নিয়ে বক্তব্য উপস্হাপিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ উবায়দুল্লাহ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জনাব প্রফেসর ডঃ মোহাম্মদ জোবায়দুল ইসলাম,পরীক্ষা নিয়ন্ত্রক জনাব প্রফেসর মোঃ রইছ উদ্দি এবং ডিরেক্টর অফ পাবলিক রিলেশন্স জনাব মোঃ গোলাম মাওলা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগ-প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ. কে. এম. জাওয়াদুল হক। আলোচনা সভায় আহ্বায়ক হিসেবে ছিলেন ফজলে রাব্বি রুশো সহকারী অধ্যাপক
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক জনাব তানজিলা ইয়াসমিন।