Bangamata Sheikh Fazilatunnesa Mujib Science And Technology University

Bangamata Sheikh Fazilatunnesa Mujib Science And Technology University It's a government financed public university of Bangladesh. Announced On 30
January 2017 in regular Cabinet meeting.

সমন্বিত ভর্তি পরীক্ষা ২০২১ এর আবেদন শুরু ১ এপ্রিল ২০২১ থেকে..
31/03/2021

সমন্বিত ভর্তি পরীক্ষা ২০২১ এর আবেদন শুরু ১ এপ্রিল ২০২১ থেকে..

২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বশেফমুবিপ্রবি ক্যাম্পাসে  আলোক প্রজ্জ্বলন।
25/03/2021

২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বশেফমুবিপ্রবি ক্যাম্পাসে আলোক প্রজ্জ্বলন।

23/02/2021
প্রেস বিজ্ঞপ্তিস্বাস্থ্যবিধি মেনে বশেফমুবিপ্রবিতে স্নাতক পরীক্ষা শুরু বশেফমুবিপ্রবি, ফেব্রুয়ারি ০১, ২০২১, সোমবার।।স্বাস্...
01/02/2021

প্রেস বিজ্ঞপ্তি

স্বাস্থ্যবিধি মেনে বশেফমুবিপ্রবিতে স্নাতক পরীক্ষা শুরু

বশেফমুবিপ্রবি, ফেব্রুয়ারি ০১, ২০২১, সোমবার।।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ফিশারিজ বিভাগে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের চতুর্থ বর্ষের 'জেনেটিক্স অ্যান্ড ফিশ ব্রিডিং' কোর্সের পরীক্ষায় বসার মাধ্যমে দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরলেন শিক্ষার্থীরা।

এর আগে সাবান-পানি দিয়ে হাত ধুয়ে এবং স্যানিটাইজার ব্যবহার করে মাস্ক পরিহিত অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত অস্থায়ী অ্যাকাডেমিক ভবনের পরীক্ষা হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

এদিকে সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

এ সময় তিনি বলেন, অতিমারী করোনার মধ্যে আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইনে ক্লাস পরিচালনা করেছি। এ অবস্থায় সরকার ও ইউজিসির নির্দেশনা যথাযথভাবে পালন করে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে ফিশারিজ বিভাগের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করছি।

'নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে আমদের জন্য এটি একটি মাইলফলক হয়ে থাকবে। আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো- বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সেশনজট মুক্ত রাখা। এজন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আশা করি, সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা পরীক্ষা শেষ করতে পারবো।’

পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষাও শুরু হবে বলে জানান মাননীয় উপাচার্য।

এর আগে গত বছরের ডিসেম্বরে অ্যাকাডেমিক কাউন্সিলের পঞ্চম সভায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর পরীক্ষাগুলো গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
--
জনসংযোগ কর্মকর্তা
বশেফমুবিপ্রবি, জামালপুর।
ই-মেইলঃ [email protected]

প্রেস বিজ্ঞপ্তিবিশ্ববিদ্যালয় দিবসে মাননীয় উপাচার্যের শুভেচ্ছা বার্তাবশেফমুবিপ্রবি।। ২৭ নভেম্বর ২০২০, শুক্রবার।।বঙ্গমাতা ...
27/11/2020

প্রেস বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় দিবসে মাননীয় উপাচার্যের শুভেচ্ছা বার্তা

বশেফমুবিপ্রবি।। ২৭ নভেম্বর ২০২০, শুক্রবার।।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

এক বার্তায় তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের উন্নয়নের অন্যতম বাহক। সঙ্গত কারণেই এ বিশ্ববিদ্যালয়ের কাছে এই অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা অনেক বেশি। তাই এখানকার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেই সামন্যের দিকে ধাবিত হচ্ছে বশেফমুবিপ্রবি।

প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, শিক্ষা কার্যক্রম শুরুর দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পা রাখছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নানা চ্যালেঞ্জ স্বত্ত্বেও আমরা শিক্ষার্থীদের আধুনিক সব সুবিধা দেওয়ার চেষ্টা করেছি। ডিসেম্বরে আমরা স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হবো।

‘কোভিড-১৯ পরিস্থিতিতেও অনলাইনে শিক্ষাকার্যক্রম চলছে। এগিয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে ধন্যবাদ। রাজনীতিক, প্রশাসনসহ যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

আগামী দিনেও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগিয়ে নিতে সবার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কর্তৃপক্ষের আদেশক্রমে

জনসংযোগ কর্মকর্তা
বশেফমুবিপ্রবি, জামালপুর-২০১২।
ই-মেইল: [email protected]

বশেফমুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আলহ্বাজ মির্জা আজম, এমপির জন্মদিনে উপচার্যের শুভেচ্ছাবশফেমুবিপ্রবি, ১৩ সেপ্টেম্বর ২০২০, র...
13/09/2020

বশেফমুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আলহ্বাজ মির্জা আজম, এমপির জন্মদিনে উপচার্যের শুভেচ্ছা

বশফেমুবিপ্রবি, ১৩ সেপ্টেম্বর ২০২০, রবিবার।।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সম্মানিত সিন্ডিকেট সদস্য ও মাননীয় সংসদ সদস্য আলহ্বাজ মির্জা আজম, এমপির জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বশেফমুবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২০) সকালে জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ের মাননীয় উপাচার্যের পক্ষে বশেফমুবিপ্রবির রেজিস্ট্রার জনাব খন্দকার হামিদুর রহমান এ শুভেচ্ছা জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষের আদেশক্রমে

জনসংযোগ কর্মকর্তা
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
মেলান্দহ, জামালপুর-২০১২।
ই-মেইল: [email protected]

প্রেস বিজ্ঞপ্তিবশেফমুবিপ্রবিতে বঙ্গমাতার জন্মদিন উদযাপিতআন্দোলন-সংগ্রামে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বঙ্গমাতা বাংলাদেশ প্রতি...
08/08/2020

প্রেস বিজ্ঞপ্তি
বশেফমুবিপ্রবিতে বঙ্গমাতার জন্মদিন উদযাপিত
আন্দোলন-সংগ্রামে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বঙ্গমাতা বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন: মাননীয় উপাচার্য

বশেফমুবিপ্রবি, ০৮ আগস্ট ২০২০, শনিবার।।

বর্ণাঢ্য আয়োজনে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) মহিয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে মেলান্দহে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার (০৮ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়ের জন্মদিন উপলক্ষে কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

আর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ফারুক আহম্মেদ চৌধুরী।

অনলাইনে যুক্ত হয়ে সভাপতির বক্তৃতায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বঙ্গমাতার চারিত্রিক বৈশিষ্ট্যে যে মানবিক কুসুম-কোমলতা এবং কর্তব্য নিষ্ঠা পরিলক্ষিত হয়েছে তা নিয়ে আলোকপাত করেন।

মাননীয় উপাচার্য বলেন, বঙ্গবন্ধুকে তাঁর আত্মজীবনী লেখানো এবং স্বাধীনতা আন্দোলনের অগ্নিগর্ভ সময়ে সেই পাণ্ডুলিপি দখলদার সামরিক জান্তার কব্জা থেকে উদ্ধার করা বঙ্গমাতার এক সাহসিক ও বুদ্ধিদীপ্ত কৌশলময় কাজ। এভাবে সব আন্দোলন-সংগ্রামে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন তিনি।

মহিয়সী এই নারীর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী আন্তর্জাতিকমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন মাননীয় উপাচার্য।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, বাঙালির আন্দোলন-সংগ্রামে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন। পেছন থেকে তাঁকে সাহস জুগিয়েছেন, অনুপ্রেরণা দিয়ে গেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তাঁর নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এটা আমাদের প্রত্যাশা।

সভার প্রধান বক্তা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব ফারুক আহম্মেদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গমাতা তাঁকে সাহস জুগিয়েছিলেন, পরামর্শ ও অনুপ্রেরণা দিয়েছেন। আমি আশা করি এখানকার শিক্ষক-শিক্ষার্থীরা বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকে নিয়ে সমৃদ্ধ গবেষণা করবে।

এর আগে সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে শুভেচ্ছা বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রধান ড. এএইচএম মাহবুবুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মাহমুুদুল আলম, গণিত বিভাগের প্রধান ড. মুহাম্মদ শাহজালাল, ফিশারিজ বিভাগের শিক্ষক জনাব রফিকুল বারী, ড. আব্দুস ছাত্তার, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক জনাব ইউসুফ আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিশারিজ বিভাগের শিক্ষক রায়হানা রহমান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে আলোচনা সভা শেষে স্থানীয় মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের কালরাতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

উল্লেখ্য, ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে শেখ ফজিলাতুন্নেছার জন্ম হয়।

কর্তৃপক্ষের আদেশক্রমে

জনসংযোগ কর্মকর্তা
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মেলান্দহ, জামালপুর-২০১২।
ইমেইল: [email protected]

জন্মদিনে বঙ্গমাতার প্রতি বিনম্র শ্রদ্ধা...
07/08/2020

জন্মদিনে বঙ্গমাতার প্রতি বিনম্র শ্রদ্ধা...

Address

Maloncho
Jamalpur Sadar Upazila

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801761638615

Alerts

Be the first to know and let us send you an email when Bangamata Sheikh Fazilatunnesa Mujib Science And Technology University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bangamata Sheikh Fazilatunnesa Mujib Science And Technology University:

Share