Nandina Sheikh Anwar Hossain College

Nandina Sheikh Anwar Hossain College Established in 1966 to boost education in the rural area in Jamalpur

18/08/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদনসংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা থেকে ২৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ২য় রিলিজ স্লিপের আবেদন করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও মেধা তালিকায় স্থান পাননি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা পূর্বের কোনো পর্যায়ে ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছেন—এমন শিক্ষার্থীরা ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদন করবেন
রিলিজ স্লিপে আবেদন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে Applicant Login → Honours Login অপশনে প্রবেশ করতে হবে। এরপর সঠিক Application ID ও PIN দিয়ে লগইন করে পছন্দ অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি কলেজের বিষয় পছন্দক্রম নির্ধারণ করে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন সম্পন্ন হওয়ার পর ফরমটি ডাউনলোড করে প্রিন্ট অথবা সংরক্ষণ করতে হবে। তবে রিলিজ স্লিপের আবেদন ফরম কোনো কলেজে জমা দেওয়ার প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রিলিজ স্লিপের আবেদনের জন্য কোনো ফি প্রদান করতে হবে না।

যারা ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করোনাই তাদের ২৩/০৮/২০২৬ এবং ২৪/০৮/২০২৬ তারিখ  সকাল ১০.০০ থেকে ০২.০০ টা পর্যন্ত পরীক্ষা গ্...
18/08/2026

যারা ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করোনাই তাদের ২৩/০৮/২০২৬ এবং ২৪/০৮/২০২৬ তারিখ সকাল ১০.০০ থেকে ০২.০০ টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে। তাই সবাইকে যথাসময়ে পরীক্ষা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। বি:দ্র: ইনকোর্স পরীক্ষায় কৃতকার্য না হলে ফরম পূরণ করার সুযোগ পাবেনা।

15/08/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) প্রোগ্রামের ভর্তি আবেদন শুরু হচ্ছে কাল (রবিবার) বিকেল ৪টায়। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টোম্বর রাত ১২টা পর্যন্ত। আর ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৫ অক্টোবর থেকে।

আজ শনিবার (১৫ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল শাখার ডিন ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০ : ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে ১ম মেধা তালিকা, ২য় মেধা তালিকা, কোটার মেধা তালিকা এবং ১ম ও ২য় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও ৩য় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।

ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান এবং ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ইমেইলে আবেদন করতে হবে।

আরও বলা হয়, যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২৪-২৫ ও ২০২৫-২৬) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তারা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একইসঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

আবেদনে লাগবে ১০০০ টাকা

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারী কর্তৃক প্রাথমিক আবেদন ফরমসহ আবেদন ফি বাবদ ১,০০০ (এক হাজার) টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) জমা দেবে। কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে নির্ধারিত ফি জমা দিবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।

আবেদন যেভাবে

আবেদন করতে হলে ওয়েবসাইটে গিয়ে Applicant Login অপশনের Degree Pass- এ ক্লিক করুন। তারপর বাম পাসের Apply Now বাটনে ক্লিক করুন। লিঙ্কে প্রবেশ করে এসএসসি ও এইচএসসির রোল নম্বর দিয়ে আবেদন পক্রিয়া শুরু করবেন। এ সময় আবেদনকারীর নামসহ অন্যান্য তথ্য ওয়েবসাইটে প্রদর্শিত হবে।

এরপর আবেদনকারীকে বিভাগ ও জেলা ভিত্তিক College Selection Option থেকে পছন্দের কলেজ নির্বাচন করতে হবে। নির্বাচিত কলেজে সংশ্লিষ্ট বিষয়ে শূন্য আসনের তালিকা দেখা যাবে। আবেদনকারীকে সেই তালিকা থেকে তার ভর্তি-যোগ্য (Eligible) বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে সর্বোচ্চ পাঁচটি কলেজে বিষয় এন্ট্রি দিয়ে ফরম পূরণ করতে হবে।

আবেদন শেষে আবেদন ফরম ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট বা পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে। এই ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। তারপর কলেজ কর্তৃক পক্রিয়ার মাধ্যমে ফি প্রদান করতে হবে।

12/08/2026

কলেজ সম্পত্তি ক্ষতিসাধনের অভিযোগ ও তলবি নোটিশ

নন্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজ, নন্দিনা, জামালপুর

বিষয়: কলেজ সম্পত্তি ক্ষতিসাধন সংক্রান্ত শৃঙ্খলামূলক নোটিশ

তারিখ: ১১/০৮/২০২৬ ইং
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১০/০৮/২০২৬ ইং তারিখে কলেজের ২০০৫ নং শ্রেণিকক্ষে স্থাপিত সিসি ক্যামেরা ও একটি দেয়াল ঘড়ি ইচ্ছাকৃতভাবে ভাঙচুর/ক্ষতিসাধন করা হয়েছে বলে সংযুক্ত ভিডিও ফুটেজে প্রতীয়মান হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জড়িত শিক্ষার্থীকে অভিভাবকসহ আগামী রবিবার, ১৬/০৮/২০২৬ ইং তারিখ সকাল/দুপুর ১২ টায় অধ্যক্ষ মহোদয়ের কক্ষে উপস্থিত হয়ে বিষয়টি সম্পর্কে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

উক্ত তারিখে নির্ধারিত সময়ে অভিভাবকসহ উপস্থিত না হলে কলেজের শৃঙ্খলাবিধি অনুযায়ী একতরফাভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অধ্যক্ষ
নন্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজ, নন্দিনা, জামালপুর।

তারিখ: ১১.০৮.২০২৬ ইং।২০২৩-২০২৪ ইং শিক্ষাবর্ষের ডিগ্রি (পাস) ২য় বর্ষ ১ম ইনকোর্স পরীক্ষার নোটিশতারিখঃ ১১.০৮.২০২৬ ইং।এতদদ্ব...
11/08/2026

তারিখ: ১১.০৮.২০২৬ ইং।

২০২৩-২০২৪ ইং শিক্ষাবর্ষের ডিগ্রি (পাস) ২য় বর্ষ ১ম ইনকোর্স পরীক্ষার নোটিশ

তারিখঃ ১১.০৮.২০২৬ ইং।

এতদদ্বারা নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ২০২৩-২০২৪ ইং শিক্ষাবর্ষের ডিগ্রি (পাস) ২য় বর্ষের ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের ১ম ইনকোর্স পরীক্ষা আগামী ১৭.০৮.২০২৬ হতে ১৯.০৮.২০২৬ ইং তারিখ সকাল ১১.৩০ মিঃ হতে অনুষ্ঠিত হবে। ছাত্র-ছাত্রীদেরকে ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা পরীক্ষা ফি এবং বকেয়া বেতন ও সেশন চার্জ প্রদানপূর্বক ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। উল্লেখ্য যে, ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ ব্যতিত ফরমপূরণ করা যাবে না। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারিখঃ ১০.০৮.২০২৬ খ্রিঃ।২০২৬ সনের উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষার সময়সূচী
10/08/2026

তারিখঃ ১০.০৮.২০২৬ খ্রিঃ।

২০২৬ সনের উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষার সময়সূচী

এইচএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার নোটিশ
10/08/2026

এইচএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার নোটিশ

তারিখঃ ১০/০৮/২০২৬ খ্রিঃনোটিশবিজ্ঞান শাখার সকল উচ্চমাধ্যমিক ব্যবহারিক এতদদ্বারা নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ছাত্র/ছ...
10/08/2026

তারিখঃ ১০/০৮/২০২৬ খ্রিঃ

নোটিশ

বিজ্ঞান শাখার সকল উচ্চমাধ্যমিক ব্যবহারিক এতদদ্বারা নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আইসিটি পরীক্ষা/২০২৬ আগামী ১৬/০৮/২০২৬ইং তারিখ সকাল ১০.০০ টায় অত্র কলেজে অনুষ্ঠিত হবে। সবাইকে যথা সময় উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

09/08/2026

......নোটিশ.....
এতদদ্বারা নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের বিজ্ঞান শাখার ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের আইসিটি ব্যবহারিক পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।
নির্দেশক্রমে - মো: সেলিম, সহকারী অধ্যাপক,

তারিখ: ০৮/০৮/২০২৬ ইং।ব্যবহারিক পরীক্ষার রুটিন
08/08/2026

তারিখ: ০৮/০৮/২০২৬ ইং।

ব্যবহারিক পরীক্ষার রুটিন

Address

Nandina Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801714516078

Alerts

Be the first to know and let us send you an email when Nandina Sheikh Anwar Hossain College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Nandina Sheikh Anwar Hossain College:

Shortcuts

Share