Jamiatul Marif Al Islamia

Call Directions Contact the university

Jamiatul Marif Al Islamia একটি উচ্চতর দ্বীনি গবেষণা প্রতিষ্ঠান আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার

21/09/2026

জামিয়াতুল মাআরিফ আল-ইসলামিয়ায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ৪ দিনব্যাপী বিশেষ আরবি হাতের লেখা কোর্সে শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেছে।

প্রশিক্ষকদের নিবিড় দিকনির্দেশনা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে অল্প সময়েই শিক্ষার্থীদের লেখায় এসেছে দৃশ্যমান পরিবর্তন।

শিক্ষার প্রতিটি ক্ষেত্রে শুদ্ধতা, সৌন্দর্য ও দক্ষতা অর্জনের প্রত্যয়ে জামিয়াতুল মাআরিফ আল-ইসলামিয়া।

৬ দিনব্যাপী বিশেষ উসূলুল ফিকহ কোর্স* বিষয়: কিয়াসউসূলুল ফিকহের গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়গুলো এবার হাতে-কলমে ও গভীরভাবে ...
20/09/2026

৬ দিনব্যাপী বিশেষ উসূলুল ফিকহ কোর্স*

বিষয়: কিয়াস

উসূলুল ফিকহের গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়গুলো এবার হাতে-কলমে ও গভীরভাবে শেখার সুযোগ।

কোর্স করাবেন
মুফতী সাঈদ আহমদ হাফিজাহুল্লাহ
পরিচালক: জামিয়াতুল মারিফ আল ইসলামিয়া

২৪–২৯ অক্টোবর ২০২৬
স্থান: জামিয়াতুল মাআরিফ, ঢাকা
কোর্স ফি: ১০০০ টাকা
আবাসন ও তিনবেলা খাবারসহ

যোগাযোগ ও রেজিস্ট্রেশন:
০১৭০৯-৯০৯৯৪৭
০১৭০৯-৯০৯৯৪২ (অফিস)
সীমিত আসনে আপনার সিট নিশ্চিত করুন দ্রুত

17/09/2026

গত সোমবার, ৭ সেপ্টেম্বর জামিয়াতুল মাআরিফ আল-ইসলামিয়ার প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় শিক্ষা সফর। গাজীপুরের সাফারি পার্কে দিনব্যাপী এই আয়োজনে আনন্দের পাশাপাশি প্রকৃতি ও প্রাণিজগতকে কাছ থেকে দেখার সুযোগ পায় শিক্ষার্থীরা।

শিক্ষা, অভিজ্ঞতা ও আনন্দের সমন্বয়ে স্মরণীয় এক দিন।

জামিয়াতুল মাআরিফ আল-ইসলামিয়ায় প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি ও সুশৃঙ্খল উপস্থাপন...
17/09/2026

জামিয়াতুল মাআরিফ আল-ইসলামিয়ায় প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি ও সুশৃঙ্খল উপস্থাপনার বিভিন্ন দিক হাতে-কলমে শেখানো হচ্ছে।

সুন্দর হাতের লেখা, পরীক্ষার খাতার সঠিক বিন্যাস এবং উত্তর উপস্থাপনের কৌশল—শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করছে এই প্রশিক্ষণ।

জামিয়াতুল মাআরিফ আল-ইসলামিয়া-তে প্রথম বর্ষের ছাত্রদের নিয়ে চলছে ৪ দিনের বিশেষ আরবি হাতের লেখা কোর্স! অত্যন্ত আনন্দ ও ...
16/09/2026

জামিয়াতুল মাআরিফ আল-ইসলামিয়া-তে প্রথম বর্ষের ছাত্রদের নিয়ে চলছে ৪ দিনের বিশেষ আরবি হাতের লেখা কোর্স!

অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশ নিয়েছে। সঠিক দিকনির্দেশনা ও চর্চার ফলে অল্প দিনেই তাদের লেখার মানে চমৎকার পরিবর্তন আসছে, যা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

15/09/2026

জামিয়াতুল মাআরিফ আল-ইসলামিয়ার শুভাকাঙ্ক্ষী ও অভিভাবক সম্মেলনে জামেয়ার দ্বিতীয় বর্ষের জিম্মাদার মাওলানা মাহফুজুর রহমান আকন্দ দ্বিতীয় বর্ষের শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত তত্ত্বাবধান ও কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত করতে অভিভাবকদের আশ্বস্ত করেন তিনি।

14/09/2026

সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে প্রয়োজন সুশিক্ষা ও সঠিক দিকনির্দেশনা।

জামিয়াতুল মাআরিফ আল-ইসলামিয়ার অভিভাবক সম্মেলনে মাদরাসার শিক্ষা সচিব মুফতি যুবায়ের আহমদ হাফিজাহুল্লাহ সন্তানদের সুশিক্ষা, চরিত্র গঠন ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

ইলম, আমল ও আখলাকে সমৃদ্ধ প্রজন্ম গড়ার প্রত্যয়ে—জামিয়াতুল মাআরিফ আল-ইসলামিয়া।

গত সোমবার, ৭ তারিখে জামিয়াতুল মাআরিফ আল-ইসলামিয়ার প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় শিক্ষা সফর। গাজীপুরে...
09/09/2026

গত সোমবার, ৭ তারিখে জামিয়াতুল মাআরিফ আল-ইসলামিয়ার প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় শিক্ষা সফর।
গাজীপুরের সাফারি পার্কে দিনব্যাপী এই সফরে শিক্ষার্থীরা আনন্দের পাশাপাশি প্রকৃতি ও প্রাণিজগত সম্পর্কে অর্জন করে বাস্তব অভিজ্ঞতা।

31/08/2026

জামিয়াতুল মাআরিফ আল-ইসলামিয়ার অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী সম্মেলনে
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা জিকরুল্লাহ খান হাফিজাহুল্লাহ অভিভাবকত্ব, সন্তানের তারবিয়াত ও সুন্দর ভবিষ্যৎ গঠন নিয়ে গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী আলোচনা করেন।

30/08/2026

অভিভাবক সম্মেলনে মাননীয় মুদীরুল জামিয়া মুফতি সাঈদ আহমদ হাফিজাহুল্লাহর গুরুত্বপূর্ণ বয়ান।

সন্তানের শিক্ষা, তারবিয়াত, আখলাক ও ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের করণীয় সম্পর্কে তিনি প্রদান করেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

ইলম, আমল ও আদর্শের সমন্বয়ে একটি সুন্দর প্রজন্ম গড়ার প্রত্যয়ে—
জামিয়াতুল মাআরিফ আল-ইসলামিয়া।

Address

Jatrabari

Telephone

+8801727673762

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamiatul Marif Al Islamia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jamiatul Marif Al Islamia:

Shortcuts

Share