Keshabpur Bahrul Ulum Kamil Madrasha

Call Directions Website Contact the university

Keshabpur Bahrul Ulum Kamil Madrasha ইসলামিক বিদ্যাপিঠ

দক্ষিণ বাংলার বৃহত্তম সুপ্রসিদ্ধ ইসলামী বিদ্যাপিঠ, এবতেদায়ী শিশু শ্রেণী থেকে কামিল (এমএ) পর্যন্ত পাঠদান করানো হয়। আলিম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান শাখা ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক এবং কামিল শ্রেণীতে হাদিস, তাফসির ও ফিকহ বিভাগে অধ্যায়নের সুযোগ রয়েছে। অত্র প্রতিষ্ঠানে হেফয বিভাগ আছে।

অভিভাবক সমাবেশ।
21/09/2026

অভিভাবক সমাবেশ।

21/09/2026

ছুটির আনন্দে দিশেহারা।

#কেশবপুর

নিয়োগ বিজ্ঞাপন
14/09/2026

নিয়োগ বিজ্ঞাপন

২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের প্রস্তুতি মূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে দিকনির্দেশনা প্রদান করছেন অধ্যক্ষ জনাব মোঃ ফসিয়ার...
09/09/2026

২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের প্রস্তুতি মূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে দিকনির্দেশনা প্রদান করছেন অধ্যক্ষ জনাব মোঃ ফসিয়ার রহমান। ১২/০৯/২০২৬ শনিবার থেকে পরবর্তি
দুটি শনিবার ১৯ ও ২৬ সেপ্টেম্বর মোট তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

#কেশবপুর

দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সভাপতি জনাব জুলমত আলী-অদ্য ২৪ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ...
24/08/2026

দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সভাপতি জনাব জুলমত আলী-

অদ্য ২৪ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে কেশবপুর বাহরুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষের কার্যালয়ে গভর্নিং বডির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদরাসার বিভিন্ন শ্রেণির পাঠ পরিকল্পনা, শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মাদরাসার সম্মানিত সভাপতি জনাব জুলমত আলী। এ বছর দাখিল পরীক্ষায় মাদরাসা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১২ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মানবিক বিভাগে ১ জন এবং বিজ্ঞান বিভাগে ২ জন রয়েছে। বিগত বছরের তুলনায় এবারের ফলাফল সন্তোষজনক এবং মাদরাসার শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক অগ্রগতি বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।
সভাপতি জনাব জুলমত আলী শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার যথাযথ বিকাশের জন্য নিয়মিত পাঠদান, কার্যকর পাঠ পরিকল্পনা, শিক্ষক-অভিভাবকের সমন্বিত উদ্যোগ এবং শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়াও তিনি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে ভর্তির জন্য সমগ্র কেশবপুর উপজেলা এবং পার্শ্ববর্তী মণিরামপুর, ডুমুরিয়া, তালা, পাইকগাছা, কলারোয়া ও অভয়নগর উপজেলার শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অতীতে পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছে এবং ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও এসব এলাকার শিক্ষার্থীরা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে ভর্তি হয়ে মানসম্মত শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি কেশবপুর বাহরুল উলুম কামিল মাদরাসার গৌরবময় অতীত ও সাফল্যের ইতিহাস তুলে ধরে বলেন, দক্ষিণবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী এই ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে জ্ঞান ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক অগ্রযাত্রায় তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও আন্তরিক দোয়া কামনা করেন।
সভায় মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য জনাব নুরুজ্জামান চৌধুরী, জনাব শহিদুল ইসলাম, অধ্যক্ষ এবং শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

#মাদরাসা #কেশবপুর #শিক্ষা

কেশবপুর উপজেলার বৃহত্তম ইসলামিক বিদ্যাপীঠ কেশবপুর বাহারুল উলুম কামিল মাদরাসায় ৬টি ভিন্ন ভিন্ন পদে নিয়োগ দেয়া হবে। উপযু...
05/08/2026

কেশবপুর উপজেলার বৃহত্তম ইসলামিক বিদ্যাপীঠ কেশবপুর বাহারুল উলুম কামিল মাদরাসায় ৬টি ভিন্ন ভিন্ন পদে নিয়োগ দেয়া হবে। উপযুক্ত যোগ্য প্রার্থীদের নিকটে দরখাস্তের আহ্বান করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক লিখিত দরখাস্ত ৫০০ টাকার অফেরতযোগ্য ব্যান্ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ১৮/০৮/২০২৬ তারিখ বিকাল ৫:০০ ঘটিকার ভিতরে যোগাযোগ করতে বলা হয়েছে।

-অধ্যক্ষ, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদরাসা।

#নিয়োগ #মাদরাসা #বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তিকেশবপুর বাহারুল উলুম কামিল মাদরাসাকেশবপুর, যশোর।প্রকাশের তারিখ: ২ আগষ্ট ২০২৬ খ্রি. লোকসমাজ ও ইনকিলাব পত্র...
03/08/2026

নিয়োগ বিজ্ঞপ্তি
কেশবপুর বাহারুল উলুম কামিল মাদরাসা
কেশবপুর, যশোর।

প্রকাশের তারিখ: ২ আগষ্ট ২০২৬ খ্রি. লোকসমাজ ও ইনকিলাব পত্রিকায় প্রকাশিত।

#মাদরাসা #নিয়োগ #বিজ্ঞপ্তি #লোকসমাজ

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসাতে দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন প্রসঙ্গে।  #খেলাধুলা  #মাদরাসা  #নোট...
06/07/2026

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসাতে দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন প্রসঙ্গে।
#খেলাধুলা #মাদরাসা #নোটিস #বাংলাদেশ

এমপিও ছাড় সংক্রান্ত: মে/২০২৬ মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ প্রদান প্রসঙ্গে
30/06/2026

এমপিও ছাড় সংক্রান্ত: মে/২০২৬ মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ প্রদান প্রসঙ্গে

কেশবপুর বাহারুল উলুম কামিল মাদরাসার উদ্যোগে বৃক্ষ  রোপন কর্মসূচীর অংশ হিসাবে মাদরাসা প্রাঙ্গনে একটি ফলজ গাছের চারা রোপন ...
29/06/2026

কেশবপুর বাহারুল উলুম কামিল মাদরাসার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসাবে মাদরাসা প্রাঙ্গনে একটি ফলজ গাছের চারা রোপন কেরন অত্র মাদরাসার সহ -সভাপতি ও কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদরাসার অধ্যক্ষ ফসিয়ার রহমান সহ অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দ।

#হাইলাইট #মাদরাসা

Address

Keshabpur, Keshabpur
Jessore
7450

Alerts

Be the first to know and let us send you an email when Keshabpur Bahrul Ulum Kamil Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Keshabpur Bahrul Ulum Kamil Madrasha:

Shortcuts

Share