24/09/2026
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
এইচ.এস.সি. ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান-২০২৬ সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়, খাজুরা, বাঘারপাড়া, যশোরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহা. মীর কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ গোলাম মোর্শেদ, আহ্বায়ক, উদযাপন কমিটি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মো. জয়নাল আবেদীন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয় পরিবার নবাগত শিক্ষার্থীদের সুন্দর, সফল ও আনন্দময় শিক্ষাজীবন কামনা করে।