Jashore University of Science and Technology, Bangladesh

Jashore University of Science and Technology, Bangladesh Jashore University of Science and Technology (JUST), Jashore stands beside Shadhinota Sharok, 12 kilometers west of 12 kilometers west of Jashore City. Engg.

Establishment : January 25, 2007
Area : 35 Acres (at present)
Address : Jashore-7408, Bangladesh
Degree Offered : B.Sc./ M.Sc./ PhD./ B.Sc. Engg./ M.Sc. B.Pharm. Faculty : 07
Departments : 26 (at present)
Academic : 2 (Nine stored; 1,50,000 sqft)
Academic cm Library: 01 (Five stored)


Admin : 01 (five stored)
Medical Center : 01 (2 stored)
Dormitory : 02 (one is 5-stored, another is 10-stored)
Halls : 04

যবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পারস্পরিক সহযোগিতা’ শীর্ষক সেমিনারইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষারমান ও কর্মসংস্...
06/08/2026

যবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পারস্পরিক সহযোগিতা’ শীর্ষক সেমিনার

ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার
মান ও কর্মসংস্থান বাড়াবে: ইউজিসি সদস্য ড. মামুন

(যশোর: ০৬ আগস্ট ২০২৬ খ্রি.): যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে বিভিন্ন শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের সমঝোতা শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণার সম্প্রসারণ এবং কর্মসংস্থানমুখী দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (৫ আগস্ট) যবিপ্রবিতে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পারস্পরিক সহযোগিতা’ বিষয়ক সেমিনার এবং পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশের পাঁচটি ইন্ডাস্ট্রির সঙ্গে যবিপ্রবির ন্যানোমেটেরিয়ালস অ্যান্ড এনভাইরোনমেন্টাল মেটেরিয়ালস (নেম) ল্যাবের সমঝোতা স্মারক সই হয়েছে। যবিপ্রবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন ও ইন্ডাস্ট্রিগুলোর পক্ষে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানরা এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, শিল্পখাত ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে কার্যকর সহযোগিতা প্রতিষ্ঠা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের অংশীদারিত্ব শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা, গবেষণা এবং কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করবে। তিনি বলেন, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যবিপ্রবির এই সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আরও যুগোপযোগী করবে এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনাও বৃদ্ধি করবে।
ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান লাভবান হবে বলে উল্লেখ করে যবিপ্রবি উপাচার্য বলেন, এই সমঝোতার ফলে তাত্ত্বিক শিক্ষা ও বাস্তব প্রয়োগের মধ্যবর্তী দূরত্ব দূর হবে, যা শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্প খাত উভয়ের জন্যই এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই শিল্প খাতের আধুনিক প্রযুক্তি ও কাজের পরিবেশের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি ইন্টার্নশিপ ও সরাসরি কর্মসংস্থানের সুযোগ পাবে। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী তাদের কারিকুলাম সংস্কার করতে পারবে এবং বিভিন্ন যৌথ গবেষণার জন্য ফান্ডিং ও কারিগরি সহায়তা পাবে। শিল্প খাতও সরাসরি বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তুত ও দক্ষ মানবসম্পদ নিয়োগের সুবিধা পাবে, যা তাদের কর্মীদের প্রশিক্ষণ খরচ কমাবে এবং একাডেমিক গবেষণাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক নানা চ্যালেঞ্জের নতুন ও উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে সাহায্য করবে।
যবিপ্রবির নেম ল্যাবের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে ফেয়ারমেট কেমিক্যাল লি., রাখি কসমেটিকস অ্যান্ড কনজুমার প্রডাক্ট’স, লুমিনাস গ্রুপ লি., নর্দান এগ্রো সার্ভিস লি., রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) গ্রীণ বায়োটেক টিস্যু কালচার ল্যাবের (জিবিটিসিএল)। এছাড়া আরও ৫২ টি ইন্ডাস্ট্রির সঙ্গে নেম ল্যাবের সমঝোতা স্বারক দ্রুতই সই হবে বলে জানান নেম ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. জাভেদ হোসাইন খান।
সমঝোতা স্মারক সইয়ের সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহম্মদ ফারুক হাসান, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মো. মিজানুর রহমান, নেম ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. জাভেদ হোসাইন খান, ফেয়ারমেট কেমিক্যাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জি. দেবাশীস বড়ুয়া, রাখি কসমেটিকস অ্যান্ড কনজুমার প্রডাক্ট’স-এর সিও ভিক্টর সাহা, লুমিনাস গ্রুপ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাকিব হোসাইন, নর্দান এগ্রো সার্ভিস লিমিটেডের পরিচালক সাকিব ফরহাদ, যশোর ফুল উৎপাদক ও বিপনন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আব্দুর রহিমসহ দেশের স্বনামধন্য বিভিন্ন ইন্ডাস্ট্রির প্রধানগণ।

নানা আয়োজনে যবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন(যশোর: ০৫ আগস্ট ২০২৬ খ্রি.): জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্...
05/08/2026

নানা আয়োজনে যবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন

(যশোর: ০৫ আগস্ট ২০২৬ খ্রি.): জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বিজয় র‌্যালি, বেলুন ও পায়রা উড়ানো, জাতীয় সঙ্গীত পরিবেশন, আলোচনা সভা, কেক কাটা, রচনা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জুলাই ২০২৪ এ ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত এবং শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

আজ বুধবার ০৫ আগস্ট সকাল ৯:৩০ টায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদ্যাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর যবিপ্রবি উপাচার্যের নেতৃত্বে প্রধান ফটক হতে বিজয় র‌্যালি শুরু হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে জুলাই যোদ্ধা ও শিশু-কিশোরদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার স্বতঃস্ফূর্তভাবে কেক কাটে। এরপর যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং “জুলাই ২০২৪: গণঅভ্যুত্থান, সংগ্রাম ও নতুন বাংলাদেশের স্বপ্ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে যশোরের শহীদ আলামিনের পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। সেমিনারে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি-এর সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন ২৪-এর গণঅভ্যুত্থান ও বৈষম্যহীন সমাজের আকাঙক্ষা নিয়ে বলেন, এই আন্দোলন কেবল শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত করেছিল বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আকাঙক্ষা থেকে। মুক্তচিন্তা, মতামত প্রকাশের স্বাধীনতা এবং ফ্যাসিবাদের অবসান ঘটানোই ছিল এই আন্দোলনের মূল প্রেরণা। তিনি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগের সমতা ও শিক্ষা বাজেটে যুগান্তকারী পরিবর্তনের কথা উল্লেখ করে আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলন গণআন্দোলনে রূপ নেওয়ার অন্যতম কারণ ছিল তরুণদের বেকারত্ব এবং কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হওয়া। স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে শিক্ষা শেষে সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের কর্মক্ষেত্রে প্রবেশের অধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্র থেকে সম-অধিকার পাওয়াই এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল। বর্তমান সরকার জুলাই আন্দোলনের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, তা সমাধানের দিকে সুন্দর ও পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। জুলাইয়ের আকাঙক্ষা বাস্তবায়নে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। গত বছরের তুলনায় এবার শিক্ষা খাতের বাজেট প্রায় ৫৬% বৃদ্ধি করা হয়েছে, যা আগামী ৫ বছরে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। শিক্ষার্থীদের আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করতে বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষার জন্য পাইলট প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি, বিদেশে চলে যাওয়া মেধাবীদের দেশে ফেরাতে ‘রিভার্স ব্রেইন ড্রেন’ ফান্ড গঠন এবং যবিপ্রবির ভৌত অবকাঠামোগত উন্নয়নে প্রজেক্ট মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়। এছাড়াও তরুণ উদ্যোক্তা ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রতিটি বিভাগীয় দপ্তরে এআই সিটি নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা সকল বিভাগের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষ করবে। এছাড়া ক্রীড়াকে পেশা হিসেবে প্রসারের জন্য জেলা পর্যায়ে ‘স্পোর্টস ভিলেজ’ এবং স্পোর্টস সায়েন্সের শিক্ষার্থীদের জন্য নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর যে লক্ষ্য “সবার আগে বাংলাদেশ” সেটি বাস্তবায়নের জন্য কিছু সময় দরকার।

সেমিনারে সভাপতিত্বের বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সার্বিক মানোন্নয়নে নিজের চার মাসের কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি সকলের কাছে প্রয়োজনীয় সময় ও সহযোগিতা কামনা করেন।

এরপর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় রচনা প্রতিযোগিতা ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও যারা অসুস্থ রয়েছে সেসকল বীরদের আশু সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে যবিপ্রবির সকল হলে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, জুলাই যোদ্ধা ও শিক্ষার্থী মো. ইসমাইল হোসেনসহ প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

04/08/2026

বিদেশে উচ্চশিক্ষায় ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জনকারী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২৬ জন...

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড স্ট্যাটিসটিক্স অ্যান্ড ডেটা সাইন্স বিভাগের নতুন ক্লাসরুম। মাননীয় উপা...
04/08/2026

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড স্ট্যাটিসটিক্স অ্যান্ড ডেটা সাইন্স বিভাগের নতুন ক্লাসরুম। মাননীয় উপাচার্য স্যারের নির্দেশক্রমে ও বিভাগীয় চেয়ারম্যান স্যারের সহযোগিতায় মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের ৬ষ্ঠ তলায় ৬১১ নম্বর রুমটি আধুনিকায়ন করা হয়েছে।

03/08/2026

শখের বশে শুরু হয়েছিল পথচলা, সময়ের সঙ্গে সেই শখই রূপ নিয়েছে একটি সম্ভাবনাময় উদ্যোক্তা উদ্যোগে।

03/08/2026
30/07/2026

বিদ্যুৎ খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ ব্যবহারে প্রতি ইউনিটে যে বিল হয়, তার চেয়ে কম খরচে ...

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।(যশোর: ২৫ জুলাই ২০২৬ খ্রি.): যশোর বিজ্ঞান ও প্রযুক...
25/07/2026

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

(যশোর: ২৫ জুলাই ২০২৬ খ্রি.): যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন। যোগদানের পর যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির ও উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ফুল দিয়ে নতুন কোষাধ্যক্ষ-কে শুভেচ্ছা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ২৩ জুলাই বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ শাহ আলম সিরাজের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে নিয়োগের এ তথ্য জানানো হয়।

আজ ২৫ জুলাই শনিবার সকাল ১১ টায় যোগদানের পর যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহম্মদ ফারুক হাসান প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর সেখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর ১৯৫২ থেকে ২০২৪ সালের সকল বীর শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। যোগদানের আনুষ্ঠানিকতার পর তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’র কর্মসূচির আদলে একটি নিম গাছের চারা রোপন করেন।

যোগদানের পর যবিপ্রবিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে অধ্যাপক ড. মোহম্মদ ফারুক হাসান বলেন, আমি এখানে যোগদানের পর যবিপ্রবি পরিবার যেভাবে আমাকে স্বাগত জানিয়েছে, এতে আমি কৃতজ্ঞ। সরকার আমাকে যে উদ্দেশ্য নিয়ে এখানে পাঠিয়েছে, তা সম্পন্ন করার লক্ষ্যে আমি নিরলস কাজ করে যাব। এ বিশ্ববিদ্যালয়ের যেকোনো ভালো কাজের ক্ষেত্রে আমাকে সবসময় আপনারা পাশে পাবেন।

অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান ২০০৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদের অধীনে স্নাতক ও ২০০৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপরে তিনি ২০০৫ সালে ১৫ মে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগে প্রভাষক হিসেবে প্রথম যোগদান করেন। তিনি ২০১২ সালে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

19/07/2026

শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে বড় পরিসরে (open space) অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আজ দিবাগত রাতে বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ফাইনাল খেলা দেখানোর জন্য যবিপ্রবি প্রশাসন কর্তৃক সকল বন্দোবস্ত করা হয়েছে । উপরন্তু, আবহাওয়ার কথা বিবেচনায় রেখে যবিপ্রবি প্রশাসন জিমনেশিয়ামেও খেলা দেখার ব্যবস্থা রেখেছে। তবে, জিমনেশিয়ামে পর্যাপ্ত ভেন্টিলেশনের সুবিধা না থাকায় এত শিক্ষার্থী একত্রে সমাবেত হলে গরমে অনেকে অসুস্থ হয়ে পড়তে পারে। তাই জিমনেশিয়ামে খেলা না দেখে ওপেন প্লেসে দেখার জন্য আহবান করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন । তথাপি, খেলা চলাকালীন সময়ে বৃষ্টি আসলে জিমনেশিয়ামে খেলা দেখার ব্যবস্থা থাকবে।

Address

Jessore

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88042161097

Alerts

Be the first to know and let us send you an email when Jashore University of Science and Technology, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jashore University of Science and Technology, Bangladesh:

Shortcuts

Share