Sanatan Vidyarthi Samsad, M M College, Jessore

Directions Website Contact the university

Sanatan Vidyarthi Samsad, M M College, Jessore Sanatan Vidyarthi Samsad is a Community Organization of M M College, Jessore

আমাদের সম্পর্কে
সনাতন বিদ্যার্থী সংসদ

আদর্শঃ

১. ‘সনাতন বিদ্যার্থী সংসদ (এস.ভি.এস)’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল ধর্মীয়-সামাজিক সংগঠন। এটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বতন্ত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন।
২. সনাতন ধর্মীয় বিভিন্ন দল, মত, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকল বিদ্যার্থীর সংগঠন।
৩. সনাতন ধর্মাবলম্বী সকলের জন্য “এক ধর্ম-সনাতন, এক মত-বৈদিক, এক পরিচয়-হিন্দু” -এই মূলমন্ত্রে বিশ্বাস।
লক্ষ্যঃ

১. জাতিভেদ ও বর্ণপ্রথা নির্মূলকরণ
২. হিন্দু ধর্ম শিক্ষা ও সচেতনতা
৩. হিন্দু ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ
৪. মানবাধিকার ও সহিষ্ণুতা
৫. যুগোপযোগী সমাজ সংস্কার
৬. পরিবেশ ও প্রাণী অধিকার সংরক্ষণ
কর্মসূত্রঃ

১. আত্মোন্নয়ন
২. অনুপ্রেরণা
৩. সুস্বাস্থ্য
৪. ইতিহাস শিক্ষা
৫. বৈদিক জ্ঞান
কার্যক্রমঃ

১. সাপ্তাহিক ধর্মচক্র পরিচালনা। বৈদিক শাস্ত্র অধ্যয়ন ও গবেষণা, ধ্যান, প্রার্থনা এবং বিবিধ প্রাসঙ্গিক গুরূত্বপূর্ণ বিষয়ে আলোচনা ।

২. ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ, ধর্মান্তরকরণ এবং অপসংস্কৃতি রোধসহ সর্বপ্রকার তথ্যবিভ্রাট দূরীকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।

৩. সামাজিক সংস্কার ও একতার লক্ষ্যে ধর্মের শাস্ত্রীয় ব্যাখ্যা তুলে ধরা এবং জন্মগত বর্ণবাদ, অস্পৃশ্যতা, বাল্য বিবাহ, যৌতুক প্রথা, নিরক্ষরতা দূরীকরণে এবং বিধবা ও তথাকথিত অসবর্ণে বিবাহে সবাইকে উৎসাহিত করা। প্রয়োজনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করা।

৪. উপযুক্ত ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, যথাযথ দিকনির্দেশনা, আদর্শ ব্যক্তিত্ব ও ক্যারিয়ার গঠনসহ বিবিধ বিষয়ে সাহায্য করা।

৫. নিরক্ষরমুক্ত বাংলাদেশ গঠনে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ করা। বিভিন্ন সামাজিক ও শিক্ষমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আদর্শ ও মানবিক শিক্ষা বিস্তারের পাশাপাশি দরিদ্র ছাত্রদের খণ্ডকালীন কর্মসংস্থানের ব্যবস্থা করা।

৬. ‘পরামর্শ ও সাহায্য কেন্দ্র’ প্রতিষ্ঠা করে বিদ্যার্থীদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করা।

৭. অত্র সংসদের মুখপত্র হিসেবে পত্রিকা প্রকাশনা। প্রয়োজনীয় গ্রন্থাদি প্রকাশনা ও প্রচার করা।

৮. ধ্যান, যোগ ও চরিত্রগঠন বিষয়ে কর্মশালা আয়োজন। ‘সংস্কৃত ভাষা শিক্ষা’ ও ‘সংক্ষিপ্ত সনাতন ধর্ম শিক্ষা’ কর্মশালা আয়োজন।


আশীর্বাণীঃ

সনাতন বিদ্যার্থী সংসদের কার্যক্রম শুরু থেকেই তার লক্ষ্য ও উদ্দেশ্য সাধনে কার্যকর এবং উত্তরোত্তর তা আরও শক্তিশালী হয়ে গতিশীল হচ্ছে। কারণ, এর পেছনে মহান সনাতন ধর্মের শত শত মনীষীর আশীর্বাদ ও ঐশ্বরিক শক্তি সহায় আছেন।

এস.ভি.এস নিম্নোক্ত মূলনীতি মেনে চলেঃ

ধর্ম রক্ষতি রক্ষিতঃ ।।

অর্থঃ যে ধর্ম রক্ষা করে, ধর্মও তাকে রক্ষা করে।

অর্থঃ যেখানে ধর্ম (ন্যায় নিষ্ঠা) আছে, সেখানে বিজয় (সাফল্য) নিশ্চিত। -মহাভারত

সংঘ শক্তি কলৌযুগে ।।

অর্থঃ কলিযুগে আমাদেরকে অবশ্যই সংঘবদ্ধভাবে সংগ্রাম করতে হবে।

নমস্কার,এক অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর মানবিক আবেদন-----যশোরের নোয়াপাড়া এলাকার এক মেধাবী এইচএসসি পরীক্ষার্থী বর্...
05/08/2026

নমস্কার,
এক অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর মানবিক আবেদন-----

যশোরের নোয়াপাড়া এলাকার এক মেধাবী এইচএসসি পরীক্ষার্থী বর্তমানে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।

প্রায় দুই বছর আগে তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর মাত্র সাত-আট মাস আগে ঋণের বোঝা সইতে না পেরে তার বড় ভাই আত্মহত্যা করেন। বর্তমানে সে তার অসুস্থ মাকে নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে।

তার মা গুরুতর অসুস্থ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত একটি অপারেশন প্রয়োজন, যার জন্য প্রায় ১৫–২০ হাজার টাকা দরকার। কিন্তু চরম আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

পরিবারটির কোনো নিয়মিত আয়ের উৎস নেই। শিক্ষার্থীটি কয়েকটি প্রাইভেট পড়িয়ে কোনোমতে সংসার চালাত। কিন্তু এইচএসসি পরীক্ষার কারণে আপাতত সেটিও বন্ধ রয়েছে। বর্তমানে শুধুমাত্র স্বল্পমূল্যের খাদ্যসামগ্রীর ওপর নির্ভর করেই মা-মেয়ে কোনোরকমে দিন পার করছেন।

এরই মধ্যে তারা সামাজিক নানা চাপ ও হয়রানিরও শিকার হচ্ছেন পরিবারটি। যেহেতু ভিকটিম একজন অবিবাহিত মেয়ে ও মা, তাই সাংগঠনিকভাবে তাদের নাম, ছবি বা পরিচয় সামাজিক মাধ্যমে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ইচ্ছা, যে কোনো সহযোগিতা নীরবে ও সম্মানের সঙ্গে পৌঁছে দেয়া। তদুপরি আমাদের কাছে মেয়েটার মোবাইল নাম্বর রয়েছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

এদিকে নিম্নাঞ্চলে বসবাসের কারণে সাম্প্রতিক বন্যার পানিতে তাদের বাড়িও প্লাবিত হয়েছে। ফলে তাদের দুর্ভোগ আরও বেড়ে গেছে।

সনাতন বিদ্যার্থী সংসদ, যশোর ও নোয়াপাড়া সংসদ সরেজমিনে বিষয়টির সত্যতা যাচাই করেছে। ব্যক্তিগতভাবে হয়তো আমরা কেউ একা এই পরিবারের সব সমস্যা সমাধান করতে পারব না, কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় আমরা তাদের পাশে দাঁড়াতে পারি এবং তাদের কঠিন সময় কিছুটা হলেও লাঘব করতে পারি।

তাই আপনাদের সকলের প্রতি আমাদের আন্তরিক ও বিনীত আহ্বান—নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই মানবিক উদ্যোগে অংশগ্রহণ করুন। আপনার সামান্য সহযোগিতাও একটি অসহায় মা ও মেয়ের জীবনে আশার আলো হয়ে উঠতে পারে।

আসুন, মানবতার হাত বাড়িয়ে দিই—তাদের সম্মান, নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা অক্ষুণ্ণ রেখে।
আপনাদের দর্শনার্থে ওদের বসতবাড়ীর একটা ছবি শেয়ার করলাম।

*সহায়তা পাঠানোর মাধ্যম--বিকাশ/নগদ*
01912-643764
অভিজিৎ সাহা
সভাপতি
সনাতন বিদ্যার্থী সংসদ, নোয়াপাড়া, যশোর

ওঁ তৎ সৎনমস্কার। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার পুণ্য তিথিতে ঘোষিত হলো সনাতন বিদ্যার্থী পাবনা  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্...
16/07/2026

ওঁ তৎ সৎ
নমস্কার। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার পুণ্য তিথিতে ঘোষিত হলো সনাতন বিদ্যার্থী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংসদ।

এসভিএস-বাংলাদেশের পক্ষ থেকে নবনিযুক্ত সংসদের সকল সদস্যকে গৈরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। একই সঙ্গে সদ্য সাবেক ও পূর্ববর্তী সংসদের সকলের অবদান এবং দায়িত্বশীল ভূমিকার প্রতি রইল গভীর কৃতজ্ঞতা।

এসভিএস, বাংলাদেশ
১৫/০৭/২০২৬

ওঁ তৎ সৎনমস্কার। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার পুণ্য তিথিতে ঘোষিত হলো সনাতন বিদ্যার্থী সংসদ, সিলেট মহানগর শাখার ৩য় কা...
15/07/2026

ওঁ তৎ সৎ
নমস্কার। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার পুণ্য তিথিতে ঘোষিত হলো সনাতন বিদ্যার্থী সংসদ, সিলেট মহানগর শাখার ৩য় কার্যনির্বাহী সংসদ (২০২৬–২০২৭)।

সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন
শ্রীঅপু চক্রবর্তী এবং
সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন
শ্রীসুবীর তালুকদার

এসভিএস-বাংলাদেশের পক্ষ থেকে নবনিযুক্ত সংসদের সকল সদস্যকে গৈরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। একই সঙ্গে সদ্য সাবেক ও পূর্ববর্তী সংসদের সকলের অবদান এবং দায়িত্বশীল ভূমিকার প্রতি রইল গভীর কৃতজ্ঞতা।

এসভিএস, বাংলাদেশ
১৫/০৭/২০২৬

সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ এর আয়োজনে শুভ দীপাবলি ও সনাতন বিদ্যার্থী  সংসদ বাংলাদেশের ১৫ তম প্রতি...
20/10/2025

সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ এর আয়োজনে শুভ দীপাবলি ও সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন,,, 🪔🪔🪔

゚viralシviralシfypシ゚viralシalシ

মানবতার টানে, মানুষের পাশে সনাতন বিদ্যার্থী সংসদ।আমরা আছি, আপনিও এগিয়ে আসুন। সবাই মিলে এই কঠিন পরিস্থিতিতে দুর্যোগ পীড়িত...
22/08/2024

মানবতার টানে, মানুষের পাশে সনাতন বিদ্যার্থী সংসদ।
আমরা আছি, আপনিও এগিয়ে আসুন। সবাই মিলে এই কঠিন পরিস্থিতিতে দুর্যোগ পীড়িত মানুষদের পাশে দাঁড়াই।
যে যার সামার্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য করুন, বন্যা দুর্গতদের পাশে দাড়ান। মানবিক কাজে যুক্ত হউন । 🙏🙏

সরকারি মাইকেল মধুসূদন কলেজ এর নবনিযুক্ত অধ্যক্ষ স্যার কে, সনাতন বিদার্থী সংসদ সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার পক্ষ থেকে...
10/07/2024

সরকারি মাইকেল মধুসূদন কলেজ এর নবনিযুক্ত অধ্যক্ষ স্যার কে, সনাতন বিদার্থী সংসদ সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও প্রাণিবিদ্যা বিভাগ এর বিভাগীয় প্রধান মদন সাহা স্যার ও ইংরেজি বিভাগের প্রভাষক শংকর দত্ত স্যার।

Address

Jessore Khulna
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when Sanatan Vidyarthi Samsad, M M College, Jessore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Sanatan Vidyarthi Samsad, M M College, Jessore:

Shortcuts

Share