Ideal Education & Creative Thinking

Ideal Education & Creative Thinking Creative Thinking & Ideal Education.

23/06/2025
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন - ২০২৪ (ঝিনাইদহ জেলা)অভিনন্দন নব নির্বাচিত সংসদ সদস্যদের.. ঝিনাইদহ-১ নৌকা- বীর মুক্তিযোদ্ধা ...
07/01/2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন - ২০২৪ (ঝিনাইদহ জেলা)
অভিনন্দন নব নির্বাচিত সংসদ সদস্যদের..

ঝিনাইদহ-১ নৌকা- বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই

ঝিনাইদহ-২ ঈগল- নাসের শাহরিয়ার জাহেদী মহুল

ঝিনাইদহ-৩ নৌকা- মেজর জেঃ সালাউদ্দিন মিয়াজি (অবঃ)

ঝিনাইদহ-৪ নৌকা- আনোয়ারুল আজীম আনার

Happy New year 🕛 🎊🎈 2024Growth 💹 :  Increasing materials possessions in all ways. Progress : Growth 📈 + Ethics          ...
01/01/2024

Happy New year 🕛 🎊🎈 2024

Growth 💹 :
Increasing materials possessions in all ways.

Progress :
Growth 📈 + Ethics
(Ethics = Discipline + Honesty + Norms)

Success 🙌:
Process + Humanity + Morality + Spirituality

Logout for the last day before the upcoming Eid! At Toxicology Lab, IFST, BCSIR.*জীবনের জন্য বিজ্ঞান* - বিসিএসআইআর, বিজ্...
19/06/2023

Logout for the last day before the upcoming Eid!
At Toxicology Lab, IFST, BCSIR.

*জীবনের জন্য বিজ্ঞান*
- বিসিএসআইআর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

চিন্তা কর দূর মানুষ চিন্তা কর দূর, দম ফুরাইলে রাইতে হবে আজিমপুর।- শাহ্ আলম সরকার   (প্রখ্যাত বাউল সাধক, শিল্পী ও গীতিকবি...
18/06/2023

চিন্তা কর দূর মানুষ চিন্তা কর দূর,
দম ফুরাইলে রাইতে হবে আজিমপুর।

- শাহ্ আলম সরকার
(প্রখ্যাত বাউল সাধক, শিল্পী ও গীতিকবি)

ছবি: Ahmadullah Siddiqui
তারিখ: ৬ জুন ২০২৩ ইং

এক নজরে সাহাবুদ্দিন চুপ্পু দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু। সা...
12/02/2023

এক নজরে সাহাবুদ্দিন চুপ্পু
দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু। সাবেক জেলা ও দায়রা জজ সাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
মো. সাহাবুদ্দিন চুপ্পুর ১৯৪৯ সালে পাবনা শহরের জুবিলি ট্যাঙ্কপাড়ার (শিবরামপুর) জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শরফুদ্দিন আনছারী ও মাতা খায়রুন্নেসা। তিনি ১৯৬৬ সালে পাবনার এডওয়ার্ড কলেজ থেকে এসএসসি, ১৯৬৮ সালে এইচএসসি পাস করেন ও ১৯৭১ সালে (অনুষ্ঠিত ১৯৭২ সালে) বিএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর এবং পাবনা শহিদ অ্যাডভোকেট আমিনুদ্দিন আইন কলেজ থেকে ১৯৭৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সাহাবুদ্দিন চুপ্পু ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর উপর হামলা হয়। যাতে হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের ঘটনা ঘটে। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ওসব ঘটনার তদন্তে কমিশন’ গঠন করেন, যার প্রধান ছিলেন সাহাবুদ্দিন চুপ্পু।
২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সাহাবুদ্দিন চুপপু ১৯৯৫ ও ১৯৯৬ সালে পরপর দুইবার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব নির্বাচিত হন। পেশাগত জীবনে প্রথম দিকে সাংবাদিকতাও করেছেন। তিনি পাবনা প্রেসক্লাব ও অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির জীবন-সদস্য।
দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্বব্যাংকের কথিত পদ্মাসেতু সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে অন্যতম মুখ্য ভূমিকা পালন করা সাহাবুদ্দিন চু্পপু অভিযোগটি মিথ্যা ও অন্তঃসারশূন্যতা প্রমাণে সমর্থ হন। তার দেওয়া তদন্ত প্রতিবেদন কানাডা কোর্ট কর্তৃক সমর্থিত হয়।
১৯৭২ সালের ১৬ নভেম্বর পাবনা শহরের দিলালপুর নিবাসী আলী আকতারের জ্যেষ্ঠ কন্যা ড. রেবেকা সুলতানার সঙ্গে সাহাবুদ্দিন চুপপু বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। ড. রেবেকা সুলতানা বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে যুগ্ম-সচিব হিসেবে ২০০৯ সালে অবসরে যান। তিনি বর্তমানে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্চ প্রোগ্রাম বিভাগের অধ্যাপক এবং ফ্রেন্ডস ফর চিলড্রেন অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। চুপপু-রেবেকা দম্পতির একমাত্র সন্তান মো. আরশাদ আদনান (রনি) দেশে ও বিদেশে উচ্চতর ডিগ্রি নিয়ে বর্তমানে প্রাইম ব্যাংকের উচ্চপদে কর্মরত। (জনকণ্ঠ)

 #আসাদ_চৌধুরী #৮০ তম জন্মদিন।🍁আসাদ চৌধুরী (জন্ম: ১১ ফেব্রুয়ারি, ১৯৪৩) বাংলাদেশের একজন কবি ও সাহিত্যিক। কবিতা ছাড়াও তিন...
12/02/2023

#আসাদ_চৌধুরী
#৮০ তম জন্মদিন।
🍁আসাদ চৌধুরী (জন্ম: ১১ ফেব্রুয়ারি, ১৯৪৩) বাংলাদেশের একজন কবি ও সাহিত্যিক। কবিতা ছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ইত্যাদি রচনা করেছেন। কিছু অনুবাদকর্মও তিনি সম্পাদন করেছেন। ১৯৮৩ খ্রিষ্টাব্দে তার রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়।
তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন। তার কবিতা গীতিময় এবং ছন্দোদ্ভাসিত। তার ব্যঙ্গার্থক কবিতা 'কোথায় পালালো সত্য' একটি জনপ্রিয় পদ্য। সভ্যতার প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি গত কয়েক দশকে মানবিক মূল্যবোধের যে করুণ অধোগতি, তারই প্রেক্ষাপটে একটি কবিতায় তিনি আক্ষেপ করেছেন
তখন সত্যি মানুষ ছিলাম
এখন আছি অল্প।
🍁জন্ম সম্পাদনা
আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী এবং মাতার নাম সৈয়দা মাহমুদা বেগম। আসাদ চৌধুরীর স্ত্রীর নাম সাহানা বেগম।
🍁শিক্ষাজীবন সম্পাদনা
আসাদ চৌধুরী আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৭ খ্রিষ্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬০ খ্রিষ্টাব্দে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন বরিশালের ব্রজমোহন কলেজ থেকে। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যয়ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বাংলা ১৯৬৩ খ্রিষ্টাব্দে স্নাতক (সম্মান) ও ১৯৬৪ খ্রিষ্টাব্দে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[২]
🍁কর্মজীবন সম্পাদনা
বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকে যাওয়ার পর কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে আসাদ চৌধুরীর চাকুরিজীবন শুরু। ব্রাহ্মণবাড়িয়া কলেজে তিনি ১৯৬৪ থেকে ১৯৭২ পর্যন্ত শিক্ষকতা করেন। পরবর্তীকালে ঢাকায় স্থিত হবার পর তিনি বিভিন্ন খবরের কাগজে সাংবাদিকতা করেছেন। ১৯৮৫ থেকে ১৯৮৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি ভয়েজ অব জার্মানীর বাংলাদেশ সংবাদদাতার দায়িত্ব পালন করেন। ঢাকায় বাংলা একাডেমিতে দীর্ঘকাল চাকুরীর পর তিনি এর পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।
🍁প্রকাশিত গ্রন্থ সম্পাদনা
কবিতা সম্পাদনা
তবক দেওয়া পান (১৯৭৫);
বিত্ত নাই বেসাত নাই (১৯৭৬);
প্রশ্ন নেই উত্তরে পাহাড় (১৯৭৬);
জলের মধ্যে লেখাজোখা (১৯৮২);
যে পারে পারুক (১৯৮৩);
মধ্য মাঠ থেকে (১৯৮৪);
মেঘের জুলুম পাখির জুলুম (১৯৮৫);
আমার কবিতা (১৯৮৫);
ভালোবাসার কবিতা (১৯৮৫);
প্রেমের কবিতা (১৯৮৫);
দুঃখীরা গল্প করে (১৯৮৭);
নদীও বিবস্ত্র হয় (১৯৯২);
টান ভালোবাসার কবিতা (১৯৯৭);
বাতাস যেমন পরিচিত (১৯৯৮);
বৃন্তির সংবাদে আমি কেউ নই (১৯৯৮);
কবিতা-সমগ্র (২০০২);
কিছু ফল আমি নিভিয়ে দিয়েছি (২০০৩);
ঘরে ফেরা সোজা নয় (২০০৬)।
প্রবন্ধ-গবেষণা সম্পাদনা
কোন অলকার ফুল (১৯৮২)
🍁শিশুসাহিত্য সম্পাদনা
রাজার নতুন জামা (রূপান্তর, ১৯৭৯);
রাজা বাদশার গল্প (১৯৮০);
গ্রাম বাংলার গল্প (১৯৮০);
ছোট্ট রাজপুত্র (অনুবাদ : ১৯৮২);
গর্ব আমার অনেক কিছুর (১৯৯৬);
ভিন দেশের মজার লোককাহিনী (১৯৯৯);
তিন রসরাজের আড্ডা (১৯৯৯)
কেশবতী রাজকন্যা (২০০০);
গ্রাম বাংলা আরো গল্প (২০০০)
তোমাদের প্রিয় চার শিল্পী (জীবনী, ২০০০);
জন হেনরি (আমেরিকার লোককাহিনী, ২০০১);
মিকালেঞ্জেনো (জীবনী, ২০০১)
ছোটদের মজার গল্প (২০০১);
সোনার খড়ম (২০০৬);
মুচি-ভ’তের গল্প (২০০৬)।
🍁জীবনী সম্পাদনা
সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু (১৯৮৩);
রজনীকান্ত সেন (১৯৮৯);
স্মৃতিসত্তায় যুগলবন্দী (২০০১)।
ইতিহাস সম্পাদনা
বাংলাদেশের মুক্তিযুদ্ধ (১৯৮৩)।
🍁অনুবাদ সম্পাদনা
বাড়ির কাছে আরশিনগর : বাংলাদেশের উর্দু কবিতা (২০০০);
প্যালেস্টাইন ও প্রতিবেশী দেশের প্রতিবাদী কবিতা (২০০৫)।
🍁সম্পাদনা সম্পাদনা
যাদের রক্তে মুক্ত এদেশ (১৯৯১ যুগ্মভাবে);
ছয়টি রূপকথা (১৯৭৯)।
পুরস্কার ও সম্মাননা সম্পাদনা
আবুল হাসান স্মৃতি পুরস্কার (১৯৭৫);
অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৯৮২);
বাংলা একাডেমি পুরস্কার (১৯৮৭);
শম্ভুগঞ্জ এনায়েতপুরী স্বর্ণপদক (১৯৯৯);
ত্রিভুজ সাহিত্য পুরস্কার,
বরিশাল বিভাগীয় স্বর্ণপদক,
অশ্বনী কুমার পদক (২০০১);
জীবনানন্দ দাশ পদক;
অতীশ দীপঙ্কর স্বর্ণপদক;
জাতীয় কবিতা পরিষদ পুরস্কার (২০০৬)।
বঙ্গবন্ধু সম্মাননা ১৪১৮[৩]
একুশে পদক, (২০১৩) [৪]
শব্দভূমি আজীবন সাহিত্য সম্মাননা (২০১৮)
তথ্যসূত্রঃ ইন্টারনেট।

Address

Islamic University, Kushtia
Jhenida

Telephone

+8801773245496

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ideal Education & Creative Thinking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Ideal Education & Creative Thinking:

Share