ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পশ্চিম এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের পূর্বপাশে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজটি অবস্থিত। ১৯৭৩ সালে জনাব এ.বি.এম. গোলাম মজিদ, ডা: কে. আহমেদ, এ্যাড. মো: আমির হোসেন মালিতা, এ্যাড. এস.এম. শহিদুল্লাহ, এস.এম. মোজাম্মেল হোসেন প্রমূখ সমাজসেবী ব্যক্তিবর্গের উদ্যোগে এবং ঝিনাইদহে তৎকালীন মহাকুমা প্রশাসক জনাব এ.টি.এম গিয়াস উদ্দীন সাহেবের আন্তরিক সহযোগিতায় ঝিনাইদহ সদরের বর
্তমান পাবলিক লাইব্রেরির অবস্থানে একটি তাবুর মধ্যে প্রাথমিক বিদ্যালয় হিসেবে ১৩ জন ছাত্রছাত্রী ও ৪ জন শিক্ষক-শিক্ষিকা নিয়ে এই প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটে। ১৯৭৪ সালে ঝিনাইদহ বি.ডি. হল কর্তৃপক্ষ কর্তৃক দান করা জমির উপর স্থাপিত একটি টিনের ঘরে পরবর্তীতে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। ১৯৮১ সালে নিম্নমাধ্যমিক এবং ১৯৮৬ সালে মাধ্যমিক বিদ্যালয় রূপে এর স্বীকৃতি প্রদান করা হয়। পরবর্তীতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জনাব আশরাফুল আবেদীন সাহেব নিজ ব্যয়ে “শহীদ রেজাউল ইসলাম খোকন হল ও গোলাম মহি উদ্দিন হল” নামে দুই কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ করে দেন। বর্তমানে সরকারি অর্থানুকূল্যে ও বিদ্যালয়ের নিজস্ব ব্যয়ে বিদ্যালয়টি একটি ত্রিতল ভবনে উন্নিত হয়েছে।
বিদ্যালয়টির উন্নতিকল্পে যেসব শিক্ষানুরাগী সহায়তা করেছেন তাঁরা হলেন প্রয়াত মুরারী মোহন ঘোষাল, খোন্দকার সাখাওয়াত হোসেন (হিলু মিয়া), মতিয়ার রহমান, এ্যাড. তোফাজ্জেল হোসেন, এ্যাড. খান তৈয়েবুর রহমান, এ্যাড. এম.এ. আনসারী, এ.কে. বজলুল করিম. ডা: আজিজুর রহমান, সাবেক সাংসদ শহিদুজ্জামান বেল্টু, মো: আব্দুর রউফ, আব্দুল ওয়াহেদ, নাঈমুল হুদা প্রমূখ।
বিদ্যালয়ের বর্তমান সভাপতি এ্যাড. জনাব মো: আজিজুর রহমান সাহেব ও তার সহযোগিদের প্রচেষ্টায় বিদ্যালয়টি ২০১৩ সালে একাদশ শ্রেণির পাঠদানের অনুমোদন লাভ করেছে।
বিদ্যালয়টির বিভিন্ন পরীক্ষায় ভাল ফলাফলের পাশাপাশি সহপাঠক্রমিক বিভিন্ন কর্মকান্ডে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে নানা সময়ে সুনাম বয়ে এনেছে।
১৯৮১ সাল থেকে বর্তমান পর্যন্ত এ বিদ্যালয় থেকে প্রাথমিক শাখায় ৩২২ জন ও জুনিয়র শাখায় ২৭৮ জন বৃত্তি পেয়েছে। এস.এস.সি পরীক্ষায় বিদ্যালয়টি বিশেষ কৃতিত্ত্বের অধিকারী। এ পর্যন্ত ০২ বার বিদ্যালয়টি যশোর বোর্ডের প্রথম ১০টি বিদ্যালয়ের ভিতরে অন্যতম বিদ্যালয়ের সম্মান অর্জন করে। বর্তমানে বিদ্যালয়টি ছাত্রছাত্রীর সংথ্যা ১৮৯০ জন, শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৩৩ জন, অফিস সহকারী ০৩ জন ও পিয়ন ০৩ জন।