Jhenaidah Textile Engineering College

Jhenaidah Textile Engineering College This college offers Bachelor degree in textile engineering; under Bangladesh University of Textiles. It is situated at Aruakandi,Madhupur Bazar,Jhenaidah.

শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলাদেশের ঝিনাইদহে অবস্থিত একটি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। বাংলাদেশে এই পর্যন্ত সর্বমোট ৮টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বস্ত্র অধিদপ্তর পরিচালিত একমাত্র প্রতিষ্ঠান, যা প্রতিষ্ঠালগ্নের শুরু থেকেই সরাসরি বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রী প্রদান করে আসছে।
২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১২০জন শিক্ষার্থী নিয়ে কলেজট

ি একাডেমিক কার্যক্রম শুরু হয়।

ঝিনাইদহ জেলার আড়ুয়াকান্দিতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের গা ঘেষে ৮একর জায়গা নিয়ে অবস্থিত এই ক্যাম্পাসটি। ঝিনাইদহ শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে সুবিশাল সবুজ ক্যাম্পাস অবস্থিত। বাংলাদেশের যেকোনো জায়গা থেকে ঝিনাইদহ বাস টার্মিনাল আসার পর মাত্র ৬ কিলোমিটার পরই দৃষ্টি আকর্ষণ করবে ক্যাম্পাস। ক্যাম্পাসটির চারদিক সবুজ গাছ গাছালিতে আচ্ছাদিত। তাছাড়া এর আবাসিক হলগুলোর পিছনে রয়েছে নয়াভিরাম প্রাকৃতিক উন্মুক্ত পরিবেশ এবং একটি বিশাল পুকুর । ঠিক পূর্ব পাশে রয়েছে একটি বিশাল ৩ একরের খেলার মাঠ, যা অন্য কোনো ক্যাম্পাসে পাওয়া দুষ্কর । অত্র ক্যম্পাসের নিরাপত্তা ব্যবস্থা অন্য যেকোন পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে উন্নত। রয়েছে সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাধীন। এই কলেজ থেকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধীনে টেক্সটাইল অনুষদ থেকে চারটি ডিপার্টমেন্টে পাঠদান করানো হয়।

★ ডিপার্টমেন্ট এর নাম শিক্ষার্থী সংখ্যা
১) ওয়েট প্রোসেস ইঞ্জিনিয়ারিং - ৩০ জন
২) অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং - ৩০ জন
৩) ফেব্রিক ইঞ্জিনিয়ারিং - ৩০ জন
৪) ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং - ৩০ জন

★ প্রতিষ্ঠানের সুবিশাল কাঠামো সমূহ :
১) একাডেমিক কাম - প্রশাসনিক ভবন
২) প্রশাসনিক ভবন
৩) অফিসার্স কোয়ার্টার
৪) অফিসার্স ডরমেটরি
৫) স্টাফ কোয়ার্টার
৬) অধ্যক্ষের বাস ভবন
৭) ছাত্রাবাস ১
৮) ছাত্রাবাস ২
৯) ছাত্রী নিবাস
১০)পাওয়ার প্লান্ট
১১) সুবিশাল ল্যাব ভবন ২ টি
১২) অডিটোরিয়াম
১৩) লাইব্রেরী
১৪) জিমনেসিয়াম
১৫) মসজিদ
১৬) শহীদ মিনার

★ অত্যাধুনিক ল্যাবরেটরি ও ওয়ার্কশপ সমূহ-
১) ইয়ার্ন ম্যানুফেক্চারিং ল্যাবরেটরি
(কটন স্পিনিং শেড ও জুট স্পিনিং শেড)
২) ওয়েভিং ল্যাবরেটরি
৩) নিটিং ল্যাবরেটরি
৪) ওয়েট প্রসেসিং ল্যাবরেটরি
৫) গার্মেন্টস ল্যাবরেটরি
৬) টেস্টিং ল্যাবরেটরি
৭) কম্পিউটার ল্যাবরেটরি
৮) ইলেক্ট্রিক্যাল ল্যাবরেটরি
৯) ফিজিক্স ল্যাবরেটরি
১০) কেমেস্ট্রি ল্যাবরেটরি
১১) ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ
১২) ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন ল্যাব

ছাত্র সংগঠন সম্পাদনা-
১) স্পন্দন ব্লাড সোসাইটি, এসকেটেক
২) এসকেটেক ডিবেটিং ক্লাব
৩) এসকেটেক ফটোগ্রাফী
৪) ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্র, এসকেটেক
৫) এসকেটেক ক্যারিয়ার ক্লাব
৬) অগ্নিবীণা কালচারাল ক্লাব
৭) এসকেটেক স্বেচ্ছাসেবী সংগঠন
৮) প্রথম আলো বন্ধুসভা, এসকেটেক
৯) এসকেটেক স্পোর্টস ক্লাব

শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইতিহাস খুব দীর্ঘ নয়। তবে খুব অল্পদিনের মধ্যেই সবার মাঝে ভালোবাসার স্থান করে নেয় আমাদের কলেজ।

"নতুন সূর্যের আলোয় মুছে গেলো পুরনো সব ক্লান্তি,ফুলের সুবাসে ভরে উঠলো জীবনের প্রতিটি প্রান্তই,রঙিন স্বপ্ন আর আনন্দে ভরা এ...
15/04/2026

"নতুন সূর্যের আলোয় মুছে গেলো পুরনো সব ক্লান্তি,
ফুলের সুবাসে ভরে উঠলো জীবনের প্রতিটি প্রান্তই,
রঙিন স্বপ্ন আর আনন্দে ভরা এক সুন্দর আয়োজন"

ঝিনাইদহ টেক্সটাইল কলেজে পালিত হলো নববর্ষ ১৪৩৩
স্মৃতির পাতায় রেখে গেলো এক নতুন গল্পের গাথা।

The 1st Iftar Program organized by the JTEC Alumni Association  has been successfully completed with great enthusiasm an...
07/03/2026

The 1st Iftar Program organized by the JTEC Alumni Association has been successfully completed with great enthusiasm and participation.

We sincerely thank all respected alumni and guests whose presence made this event truly memorable. Your support and participation inspire us to organize more impactful initiatives in the future.

May this blessed month of Ramadan bring peace, prosperity, and unity to all.




গত ২৩ জানুয়ারি রোজ শুক্রবার ঝিনাইদহ টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে JTEC Alumni Association কতৃক আয়োজিত "Bridging Campus t...
24/01/2026

গত ২৩ জানুয়ারি রোজ শুক্রবার ঝিনাইদহ টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে JTEC Alumni Association কতৃক আয়োজিত "Bridging Campus to Industry – Textile & RMG Experience Sharing Session” সকলের সক্রিয় অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়ে গেলো।

এই সেশনটি একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব শিল্পক্ষেত্রের কার্যপ্রণালীর মধ্যে একটি অর্থবহ সেতুবন্ধন তৈরি করেছে এবং টেক্সটাইল ও আরএমজি খাতে ক্যারিয়ার গঠনের পথ, কর্মক্ষেত্রের প্রত্যাশা ও পেশাগত উন্নয়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেছে।

ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের JTEC Alumni Association এর উদ্যোগে প্রথমবারের মতো আন্তঃকলেজ শিক্ষার্থীদের জন্য আয...
22/01/2026

ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের JTEC Alumni Association এর উদ্যোগে প্রথমবারের মতো আন্তঃকলেজ শিক্ষার্থীদের জন্য আয়োজিত হতে যাচ্ছে একটি সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনার “Bridging Campus to Industry – Textile & RMG Experience Sharing Session”.

🗓 তারিখ: ২৩ জানুয়ারি ২০২৬
📍 ভেন্যু: অডিটোরিয়াম, জেটেক
🕝 সময়: দুপুর ২:৩০টা – বিকাল ৫:০০

এই কর্মসূচিটি বাস্তব শিল্পক্ষেত্রের ব্যবহারিক জ্ঞান অর্জন, ক্যারিয়ার গঠনে কার্যকর পরামর্শ গ্রহণ এবং অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে সরাসরি মূল্যবান অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি লাভের এক অনন্য সুযোগ। সঠিক দিকনির্দেশনা ও শক্তিশালী নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নিজের ভবিষ্যৎকে সুদৃঢ় করার এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

27/12/2025

First Convocation of Bangladesh University of Textiles

Congratulations to our Kandari'01 🎉

পিঠার স্বাদে, শীতের আমেজে আর পুরোনো গল্পে ভর করে আসে বাঙালির ঐতিহ্যবাহী উৎসবের আনন্দ।এই সুন্দর মুহূর্তগুলো থাকুক হৃদয়ের...
15/12/2025

পিঠার স্বাদে, শীতের আমেজে আর পুরোনো গল্পে ভর করে আসে বাঙালির ঐতিহ্যবাহী উৎসবের আনন্দ।
এই সুন্দর মুহূর্তগুলো থাকুক হৃদয়ের স্মৃতিতে।
পালিত হয়ে গেলো গত ১২ ডিসেম্বর ঝিনাইদহ টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে "পিঠা উৎসব ১৪৩২"
আয়োজনে: Agnibina Cultural Club - JTEC

09/12/2025

পিঠা উৎসব-১৪৩২ 🎉

শীতের আনন্দ ভাগাভাগি করতে এবং নানান স্বাদের পিঠার সমাহার উপভোগ করতে অগ্নিবীণা সাংস্কৃতিক সংঘ ৬ষ্ঠ বারের মতো আয়োজন করছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব-১৪৩২।

অনুষ্ঠানের সময়সূচি
🗓️ তারিখ: ২৭ অগ্রহায়ণ ১৪৩২ (১২ ডিসেম্বর ২০২৫)
📍স্থান: ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গন।
⏰ সময়: বিকাল ৪ টায়

আপনাদের উপস্থিতিতে আমাদের এই আয়োজন আরও মুখরিত হোক।

#পিঠাউৎসব

আবারো এক ঝাঁক শিক্ষার্থীদের আগমন, ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বুকে। ১ ডিসেম্বর, কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে ...
02/12/2025

আবারো এক ঝাঁক শিক্ষার্থীদের আগমন, ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বুকে। ১ ডিসেম্বর, কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো নবাগত নবম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান। উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর দিক নির্দেশনামূলক বক্তব্য, নবাগতদের অনুভূতি, অভিভাবকদের বক্তব্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরণ করে নেওয়া হয়েছে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আজ, ২০ জুলাই ২০২৫, সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা একযোগে একাডেমিক ও প্রশাসনিক...
20/07/2025

শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আজ, ২০ জুলাই ২০২৫, সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা একযোগে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি শুরু করেছে।

Gaza is bleeding, and silence is not an option.The general students of Jhenaidah Textile Engineering College (JTEC) stan...
06/04/2025

Gaza is bleeding, and silence is not an option.
The general students of Jhenaidah Textile Engineering College (JTEC) stand united with the people of Palestine.

On April 7, 2025, we are joining the Global Strike for Gaza — a stand for justice, for humanity, and for peace.

"No Classes. No Compromise. No More Genocide."

Address

Jhenida
7320

Alerts

Be the first to know and let us send you an email when Jhenaidah Textile Engineering College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share