Ashraful Uloom Qaumi Madrasah

Ashraful Uloom Qaumi Madrasah আল-জামিয়াতুল আহলিয়া আল-ইসলামিয়া আশরাফুল উলুম (বাগিচাপাড়া) জয়পুরহাট।

সকল হিতাকাঙ্খী-শুভাকাঙ্ক্ষীদের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।
13/12/2025

সকল হিতাকাঙ্খী-শুভাকাঙ্ক্ষীদের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।

15/11/2025

আলজামিয়াতুল আহলিয়া আলইসলামিয়া আশরাফুল উলুম (বাগিচাপাড়া মাদ্রাসা) জয়পুরহাট এর উদ্যোগে #বিরাট_ওয়াজ_মাহফিল
তারিখ: ১১ ই জানুয়ারি ২০২৬ ইং
রোজ: রবিবার
সময়:বাদ আসর হতে।
স্থান : মাদ্রাসা ময়দান

প্রধান অতিথি:
ফক্বীহুন নফস আল্লামা মুফতি আরশাদ রহমানী দা.বা.
মুহতামিম মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরা ঢাকা।
প্রধান মেহমান:
শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নযীর দা.বা.
নায়েবে মুহতামিম জামিল মাদ্রাসা বগুড়া
বিশেষ মেহমান:
হযরতুল আল্লাম মুহাদ্দিস আব্দুস সবুর সাহেব দা.বা
মুশীরে মুহতামিম জামিল মাদ্রাসা বগুড়া
হযরত মাওলানা শহিদুল ইসলাম দা.বা.
শিক্ষা সচিব জামিল মাদ্রাসা বগুড়া

ওয়াজ ফরমাইবেন:
সুলতানুল ওয়ায়েজিন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা
মুফতি সিবগাতুল্লাহ নূর ব্রাহ্মণবাড়িয়া
আরো স্থানীয় ওলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন।

(উক্ত মেহমানগণ উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন)

জুম্আ মোবারক
14/11/2025

জুম্আ মোবারক

আজ থেকে শুরু হয়েছে আমাদের জামিয়ায়(বাগিচাপাড়া জয়পুরহাট) শশমাহী (দ্বিতীয় সাময়িক) পরীক্ষা। পরীক্ষার্থী সকলকে আল্লাহ ...
24/10/2025

আজ থেকে শুরু হয়েছে আমাদের জামিয়ায়(বাগিচাপাড়া জয়পুরহাট) শশমাহী (দ্বিতীয় সাময়িক) পরীক্ষা। পরীক্ষার্থী সকলকে আল্লাহ তায়ালা সুস্বাস্থ্যের সাথে আচ্ছী ত্বরাহ কলমবন্দ করার তৌফিক দান করেন।

 #হারানো_বিজ্ঞপ্তি  #হারানো_বিজ্ঞপ্তিএতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অদ্যই সকালে হাফেজ আবু তালহা নুনগোলা ইউন...
04/10/2025

#হারানো_বিজ্ঞপ্তি #হারানো_বিজ্ঞপ্তি
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অদ্যই সকালে হাফেজ আবু তালহা নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী থেকে জয়পুরহাট এর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে।
এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।কোন সদয় ভাই বোন তার খোঁজ পেয়ে থাকলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ রইলো।

নাম:আবু তালহা
পিতা : হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক
বয়স :১৬
পরনে ছিল: সাদা জুব্বা
গায়ের রং: উজ্জ্বল শামা
গ্রাম: হাজরা দিঘি
ইউনিয়ন: নুন গলা
বগুড়া সদর বগুড়া।
যোগাযোগ নম্বর
01724225453

হারানো ছেলের একটি ছবি আপলোড করা হলো।

26/09/2025

প্রশ্ন ২০ : কুরআনের ত্রিশ নম্বর পারাকে আমপারা বলা হয় কেন?

উত্তর : কুরআনের ত্রিশ নম্বর পারাকে আমপারা বা আম্মাপারা বলা হয়। বাংলা এই শব্দদুটির মূল উৎস ফারসী عَمَّ پارہ (আম্মা পারা)। ত্রিশ নম্বর পারার প্রথম আয়াত عَمَّ یَتَسَآءَلُوْنَ , এখান থেকে عَمَّ আর ফারসী پارہ (পারা-অংশ) শব্দ নিয়েই عَمَّ پارہ। আরবীতে এটাকে বলে جُزْءُ عَمّ ।

চলছে আমাদের জামিয়ায় (বাগিচাপাড়া জয়পুরহাট)তিন দিনব্যাপী হস্তলিপি প্রশিক্ষণ।
29/08/2025

চলছে আমাদের জামিয়ায় (বাগিচাপাড়া জয়পুরহাট)তিন দিনব্যাপী হস্তলিপি প্রশিক্ষণ।

দুনিয়ার প্রত্যেক ব্যক্তির সাথে টক্কর লাগাতে পারো কিন্তু যখন ওস্তাদ অথবা মাতা পিতার সাথে টক্কর দিবে তখন পিছনে ফিরে যাও ক...
26/08/2025

দুনিয়ার প্রত্যেক ব্যক্তির সাথে টক্কর লাগাতে পারো কিন্তু যখন ওস্তাদ অথবা মাতা পিতার সাথে টক্কর দিবে তখন পিছনে ফিরে যাও কেননা পরাজয় তোমার ভাগ্যে নির্ধারিত।

সংক্ষিপ্ত আকারে জরুরী মাসায়েল।
12/08/2025

সংক্ষিপ্ত আকারে জরুরী মাসায়েল।

 #মৌবাগিচাবাগিচাছাত্রদেরকে পড়তে দেখলে মনটা এক অদ্ভুত উচ্ছ্বাসে ভরে যায়, আনন্দে বুকটা টইটুম্বুর হয়ে ওঠে। তখন মন চায়, ...
31/07/2025

#মৌবাগিচাবাগিচা
ছাত্রদেরকে পড়তে দেখলে মনটা এক অদ্ভুত উচ্ছ্বাসে ভরে যায়, আনন্দে বুকটা টইটুম্বুর হয়ে ওঠে। তখন মন চায়, ওদের জুতাগুলো সোজা করে দেই; যেন এক ধরনের ভালোবাসা মিশে যায় শ্রদ্ধা ও সম্মানের ছোঁয়ায়।

ফার্সী 'পেহলী কিতাবে এটাকে চিত্রায়িত করা হয়েছে এভাবে।
مدرسه جاے خواندن است نه جاے بيهوده گفتن
অর্থাৎ: মাদরাসা হলো পড়াশোনার জায়গা, অহেতুক কথা বলে বা ফালতু কাজে সময় নষ্ট করার জায়গা নয়।

এই বাস্তবতার বাস্তব প্রতিচ্ছবিই যেন ফুটে উঠে ইমতেহান চলাকালীন সময়ে।

গভীর রাত পর্যন্ত ছাত্রদের দেখা যায় বিভিন্ন ক্লাস রুমের বারান্দায়, সিঁড়িতে, কিংবা মসজিদে— কেউ কিতাব খুলে পড়ছে, কেউ ধীরে ধীরে কুরআন তিলাওয়াত করছে, আবার কেউ দুআ আর কান্নাকাটিতে মগ্ন।
আসলে এটাই তো এক প্রকৃত সুখের জীবন — আত্মশুদ্ধির, জ্ঞানচর্চার, আল্লাহর নৈকট্য লাভের জীবন।

ইমতেহান শেষে এলমি কানন জিয়ারতে ওয়ালিদাইনের জন্য এক সপ্তাহ বন্ধ থাকবে আল্লাহ তাআলা সকল মধু আহরণে ব্যস্তদেরকে আবার যথাসময়ে মৌ বাগিচায়( #বাগিচাপাড়া_মাদ্রাসা) ফিরিয়ে দেন।

আল্লাহ তাআলা ছাত্রদের এই মেহনতকে কবুল করুন।
উস্তাদগণের প্রচেষ্টাকে কবুল করে নিন।
তাঁদেরকে দান করুন উত্তম বদলা – জাযায়ে খাইর।
আমীন, ইয়া রাব্বাল আলামীন।

চলছে আমাদের জম্পেশ ইম্তেহান
28/07/2025

চলছে আমাদের জম্পেশ ইম্তেহান

Address

Joypur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashraful Uloom Qaumi Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Ashraful Uloom Qaumi Madrasah:

Share