13/07/2020
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছ। বিশ্বব্যাপী করোনা মহামারির প্রাদুর্ভাবের কারনে আমরা সবাই নিজ নিজ বাসস্থানে অবস্থান করছি। জীবন থেমে নেই। ধীরে ধীরে আমাদেরকে এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে। শিক্ষার্থীদেরকে তাদের পড়াশুনার ব্যাঘাত থেকে কিছুটা উত্তোরণের লক্ষ্যে আজ ১৩/০৭/২০২০ তারিখে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সম্মানিত সকল শিক্ষকবৃন্দের উপস্থিতিতে অনলাইনে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় একটি সিদ্ধান্ত নেয়া হয়, তা হলো-
বিভাগের ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম সেমিস্টারের সকল কোর্সের ক্লাস অনলাইনে সম্পন্ন করা হবে। ক্লাস রিপ্রেজেনটেটিভদেরকে নিজ নিজ কোর্স শিক্ষকের সংগে যোগাযোগ করে ক্লাস সিডিউল নেয়ার জন্য বলা হলো। এ বিষয়ে তোমাদের সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।
ধন্যবাদ।
তানিয়া আফরিনা তন্বী
চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান
স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়