Indigenous Students Welfare Association, KU - ISWA

Indigenous Students Welfare Association, KU - ISWA খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থী

আদিবাসী ছাত্র কল্যাণ সংস্থা, খুলনা বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে আমাদের দুই গর্বিত সদস্যের আন্তর্জাতিক সাফল্যে আন্তরিক অভিন...
12/06/2026

আদিবাসী ছাত্র কল্যাণ সংস্থা, খুলনা বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে আমাদের দুই গর্বিত সদস্যের আন্তর্জাতিক সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী মং হ্লা সিং মারমা Oxfam International (TROSA-2) থেকে $1,000 গবেষণা অনুদান অর্জন করেছে এবং এই আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে ৭–১১ মে, ২০২৬ নেপালে অনুষ্ঠিত Regional Workshop-এ সফলভাবে অংশগ্রহণ করেছে। তাঁর এই সাফল্য গবেষণা ও জ্ঞানচর্চায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমরা বিশ্বাস করি।

একইভাবে, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী রেশমী চাকমা বর্তমানে ৩০ মে–১২ জুন, ২০২৬ থাইল্যান্ডে the Interfaith Cooperation Forum (ICF) Peace Institute কর্তৃক আয়োজিত পিস এডুকেশন (শান্তি শিক্ষা) বিষয়ক আন্তর্জাতিক Training of Trainers (ToT) কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁর এই অংশগ্রহণ নেতৃত্ব, শান্তি প্রতিষ্ঠা এবং আন্তঃসাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
তাঁদের এই অর্জন আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও অব্যাহত সাফল্য কামনা করি।

Eid al-Adha Mubarak!🌙May this Eid Al-Adha bring peace to your heart, joy to your home, and blessings to your life. ✨
27/05/2026

Eid al-Adha Mubarak!🌙
May this Eid Al-Adha bring peace to your heart, joy to your home, and blessings to your life. ✨

অভিনন্দন ও শুভেচ্ছা 🎉মেধা, অধ্যবসায় ও একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্...
13/05/2026

অভিনন্দন ও শুভেচ্ছা 🎉

মেধা, অধ্যবসায় ও একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের অন্তর্ভুক্ত আটটি ডিসিপ্লিনের ১৫ জন শিক্ষার্থী "Dean’s Award"অর্জন করেছেন।

গর্বের বিষয়, এ সম্মানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আমাদের আদিবাসী ছাত্রকল্যাণ সংস্থা, খুলনা বিশ্ববিদ্যালয়ের গর্বিত সদস্য উপেন্দ্র সেন চাকমা।

তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি আমাদের পুরো আদিবাসী শিক্ষার্থী সমাজের জন্য গর্ব, অনুপ্রেরণা ও সম্ভাবনার প্রতীক। কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে তিনি এই সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছেন।

আমরা উপেন্দ্র সেন চাকমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আশা করি তিনি ভবিষ্যতেও আরও বড় বড় সাফল্যের মাধ্যমে আমাদের সকলকে গর্বিত করবেন। 🌸

আদিবাসী ছাত্রকল্যাণ সংস্থা, খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডিন'স এওয়ার্ড প্রাপ্ত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ❤️

ছবি: Khulna University

আজ ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস।দেশের উন্নয়ন, উৎপাদন ও অগ্রগতির পেছনে সকল শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তাদের ন্যায...
01/05/2026

আজ ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস।

দেশের উন্নয়ন, উৎপাদন ও অগ্রগতির পেছনে সকল শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা আমাদের সবার দায়িত্ব।

সকল শ্রমজীবী মানুষের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা🌸

আমাদের সংগঠনের অন্যতম সম্মানিত উপদেষ্টা, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শ্রদ্ধেয় আবুল বাশার নাহিদ স্যার, কর্মক্ষেত্রের প্র...
30/04/2026

আমাদের সংগঠনের অন্যতম সম্মানিত উপদেষ্টা, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শ্রদ্ধেয় আবুল বাশার নাহিদ স্যার, কর্মক্ষেত্রের প্রয়োজনে আমাদের ছেড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। তাঁর এই বিদায় আমাদের জন্য নিঃসন্দেহে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে, যা সহজে পূরণ হওয়ার নয়। স্যার সর্বদা আমাদের পাশে থেকেছেন, আন্তরিকভাবে আমাদের সঙ্গে মিশেছেন এবং একজন অভিভাবকের মতো আমাদের পথচলায় দিকনির্দেশনা দিয়েছেন। আমাদের প্রতিটি সমস্যা তিনি ধৈর্যের সাথে শুনেছেন এবং বাস্তবসম্মত ও প্রজ্ঞাপূর্ণ সমাধানের পথ দেখিয়েছেন। আমাদের যেকোনো আন্দোলন, অনুষ্ঠান ও সভায় তাঁর উপস্থিতি ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তাঁর উপস্থিতি আমাদের সাহস জুগিয়েছে, আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং সঠিক পথে এগিয়ে চলার শক্তি দিয়েছে। শুধু একজন উপদেষ্টা হিসেবেই নয়, একজন আদর্শ শিক্ষক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে স্যার আমাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তাঁর মূল্যবান উপদেশ, নেতৃত্বগুণ এবং আন্তরিকতা আমাদের ভবিষ্যৎ পথচলায় আলোকবর্তিকা হয়ে থাকবে।

আমরা তাঁর নতুন কর্মস্থলে সর্বাঙ্গীন সাফল্য ও সম্মান কামনা করি। স্যার যেখানেই থাকুন না কেন, সৃষ্টিকর্তা যেন তাঁকে সুস্থ, নিরাপদ ও সুখী রাখেন। একইসাথে তাঁর পরিবার-পরিজনের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি।স্যারের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভকামনা সর্বদা অটুট থাকবে।

গতকাল রাত ১০:৪৬ মিনিটে তিনি পরলোক গমন করেছেন। এই মর্মান্তিক সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।
15/04/2026

গতকাল রাত ১০:৪৬ মিনিটে তিনি পরলোক গমন করেছেন। এই মর্মান্তিক সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।

শুভ নববর্ষ ১৪৩৩!🌸ISWA-KU এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান...
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩!🌸
ISWA-KU এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি, ভালোবাসা ও সমৃদ্ধি।

12/04/2026
"বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু,বিহু, সাংক্রাই, থাংগ্রেন, চাংক্রান ও চাংলান ২০২৬ এবং বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সম্প্রীতি, সহ...
12/04/2026

"বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু,বিহু, সাংক্রাই, থাংগ্রেন, চাংক্রান ও চাংলান ২০২৬ এবং বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন আরও সুদৃঢ় হোক।"
সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও আনন্দ।
সকলকে জানাই ফুল বিজুর আন্তরিক শুভেচ্ছা🌻

Happy Independence Day, BangladeshMarch 26 reminds us of the courage, sacrifice and resilience that shaped our nation. L...
25/03/2026

Happy Independence Day, Bangladesh

March 26 reminds us of the courage, sacrifice and resilience that shaped our nation. Let’s honor our history and continue building a brighter future together.

Address

Khulna University
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Indigenous Students Welfare Association, KU - ISWA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Indigenous Students Welfare Association, KU - ISWA:

Share