খুবির রাকিবকে বাঁচাই ॥ Save Rakib

খুবির রাকিবকে বাঁচাই ॥ Save Rakib Mahiuddin Rakib is a student at Khulna University suffering from kidney disease. Recently, his two kidneys failed.

His classmates are trying to raise funds for him to transplant his kidney.

এই সেই হাসিমুখ, যা দেখার জন্য আপনারা নিজের কষ্টের জমানো টাকা আমাদের হাতে তুলে দিয়েছিলেন। মহিউদ্দিন রাকিব কিডনি রিপ্লেস ক...
04/10/2024

এই সেই হাসিমুখ, যা দেখার জন্য আপনারা নিজের কষ্টের জমানো টাকা আমাদের হাতে তুলে দিয়েছিলেন। মহিউদ্দিন রাকিব কিডনি রিপ্লেস করে সুস্থ হয়ে ফিরে এসেছে, আবার পড়ালেখা শুরু করেছে। মহিউদ্দিনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে আবারো কৃতজ্ঞতা আর ধন্যবাদ।
Dr. Jamil Ahmed
Associate Professor
Khulna University

আসসালামু আলাইকুম,আমরা জানি, মহিউদ্দিন রাকিবের ট্রান্সপ্লান্ট গত ১০ জানুয়ারী ভারতে সম্পন্ন হয়েছে। কিছুদিন ICU থাকার পর, আ...
16/01/2024

আসসালামু আলাইকুম,
আমরা জানি, মহিউদ্দিন রাকিবের ট্রান্সপ্লান্ট গত ১০ জানুয়ারী ভারতে সম্পন্ন হয়েছে। কিছুদিন ICU থাকার পর, আজকে হসপিটাল থেকে বাসায় এসেছে। আর ৫ দিন পর ফলোআপ এবং ১৪ দিন পর সেলাই কাটবে।

মহিউদ্দিন রাকিবের চিকিৎসার নিমিত্তে আমাদের উত্তোলিত অর্থ হতে ৩০ লক্ষ টাকা মহিউদ্দিনের চিকিৎসার জন্য, মহিউদ্দিনের বাবার ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা হয়েছিল।

বিমানের টিকিট বাবদ ৭২ হাজার টাকা এয়ার লাইন এজেন্সিকে দেয়া হয়েছিল।

আমাদের একাউন্টে আর ৮১৭৩ টাকা অবশিষ্ট আছে।

এতোদিন যেভাবে সবাইকে পাশে পেয়েছি তার জন্য আমরা চিরকৃতজ্ঞ🙏

10/01/2024

আলহামদুলিল্লাহ,
আপনাদের সবার ভালোবাসা এবং সহযোগিতায়, মহিউদ্দিন রাকিবের ট্রান্সপ্লান্ট ভারতে ভালোভাবে সম্পন্ন হয়েছে।

এতোদিন যেভাবে সবাইকে পাশে পেয়েছি তার জন্য আমরা চিরকৃতজ্ঞ 🙏

31/12/2023

মহিউদ্দিন রাকিবের চিকিৎসা বর্তমানে ভারতের, Marengo Asia Hospital, faridabad এ হচ্ছে।
মহিউদ্দিনের সব টেস্ট এবং ডাক্তারের ক্লিয়ারেন্স নেয়া কমপ্লিট হয়েছে গতকাল। লিগ্যাল পেপারসও রেডি।
এই বৃহস্পতিবার বোর্ড মিটিং হওয়ার সম্ভাবনা আছে।
যদি হয় তবে সামনের সপ্তাহে ( জানুয়ারীর ১৫ তারিখের মধ্যে) অপারেশন হবে, ইনশাআল্লাহ।
মহিউদ্দিন রাকিবের জন্য সবাই প্রার্থনা করবেন।

24/11/2023

আসসালামু আলাইকুম,

মহিউদ্দিন রাকিবের ডোনার এর ভিসা হাতে পাওয়া গেছে।
আজ দুপুর ২:৪৫ এর ফ্লাইটে মহিউদ্দিন, ওর মা আর ডোনার চেন্নাই এর উদ্দেশ্য ফ্লাই করবে।চিকিৎসা হবে সি এম সি তে।

সবার কাছে ওর জন্য দোয়ার দরখাস্ত।

03/10/2023

আসসালামু আলাইকুম,
মহিউদ্দিন রাকিবের শারীরিক অবস্থা খারাপ হওয়ায়, গত ২১-০৯-২৩ইং তারিখে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়ার চেন্নাই ভেলোরে যায়। সেখানে pancreas এর ট্রিটমেন্ট দেওয়ার পর এখন সে মোটামুটি stable হয়েছে।ডাক্তারা যত দ্রুত সম্ভব ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দিয়েছেন। ট্রান্সপ্লাট অতিদ্রুত না হলে, ওর অন্যান্য অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হবে।

কিন্তু সমস্যা হচ্ছে , ডোনার এর ভিসা করতে পারা যাচ্ছে না কোনোভাবেই। ডোনার এর ভিসা এপ্লিকেশন করার পরে ইন্টারভিউ এর জন্য ৫ই নভেম্বরে ডেইট পাওয়া গেছে। যা অনেক late হয়ে যাচ্ছে। ইতোমধ্যে, কৃষ্ণ দাদা, আকতার ভাই সবাই অনেক চেষ্টা করেছেন।

সবার কাছে বিনীত অনুরোধ, সবাই শেষবারের মতো পাশে এসে দাঁড়ান। ডোনারের ভিসার ব্যবস্থা করিয়ে দিতে এগিয়ে আসুন।

সবার সম্মিলিত প্রয়াসে, একটা প্রান বাঁচানোর যে স্বপ্ন আমরা দেখেছিলাম, তা শুধু একটি ভিসার অভাবে স্বপ্নভঙ্গ হতে পারেনা...

20/09/2023

আসসালামু আলাইকুম

মহিউদ্দিন রাকিব এর শারিরীক পরিস্থিতি খুবই অবনতির দিকে।ওর শরীরের অন্যান্য অর্গান যেমন: লিভার,লাংস ও হার্ট এ ইনফেকশন দেখা দিয়েছে। ৪/৫ দিন ধরে ১০৭° জ্বর, বমি এবং সাথে ডায়ারিয়া। কোনো কিছু মুখে দিতে পারেনি, সেন্সলেস অবস্থায় ছিল। জ্বর এখন কমলেও ডায়ালাইসিস করার পরপরই জ্বর বেড়ে যায়।

সবার মনেই প্রশ্ন ওকে দ্রুত ইন্ডিয়া নেওয়া হচ্ছে না কেন?

এতো দিন ওর শারীরিক কন্ডিশন বেশ ভালো ছিল। ইকোনমিকস ডিসিপ্লিনের কৃষ্ণ দাদা ওদের ভিসাও রেডি করে দিয়েছেন।

কিন্তু এর আগে কয়েকজন ডোনার পাওয়া গেলেও, টেস্ট করে দেখা গিয়েছে কিডনি নেওয়ার জন্য উপযুক্ত ছিলো না। এজন্য কিছুদিন সময় ক্ষেপণ হয়েছে। সর্বশেষ একজন ডোনার পাওয়া গিয়েছে যার সবকিছু ম্যাচ ও করেছে। তার পাসপোর্ট এখন রেডি। ভিসা পাওয়ার অপেক্ষায়...

এই বর্তমান কন্ডিশনে ইন্ডিয়াতেও কিডনি ট্রান্সপ্লান্ট করবেন না ডাক্তারা। আগে কিছুদিন অব্জার্ভেশনে রেখে কিছুটা ভালো কন্ডিশনে নেওয়ার পর কিডনি ট্রান্সপ্লান্ট এর দিকে যাবেন।

আগামীকাল সকাল ১০:৪৫ মিনিটে ইউ-এস বাংলা এয়ারে✈️ চেন্নাই Vellore CMC Hospital এ সিফট করা হচ্ছে।
মো: আকতার হোসেন (সাধারণ সম্পাদক কুয়া)ভাই এর সার্বিক সহযোগিতায় এতো দ্রুত চেন্নাই নেওয়া হচ্ছে।
এছাড়াও Pangsha Polash ভাই অনেক কাজ সরাসরি যোগাযোগ করে, করার চেষ্টা চালিয়েছেন। আপনাদের অশেষ ধন্যবাদ ❤️।

সবাই মহিউদ্দিন রাকিব এর জন্য দোয়া করবেন। আমাদের সবার প্রচেষ্টা যেন আল্লাহ সফল করেন🤲

আসসালামু আলাইকুম,শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি,অনেকদিন পরে মহিউদ্দিন রাকিব এর চিকিৎসার আপডেট জানানোর জন্য।কিডনি ডোনার সম্পর্...
22/08/2023

আসসালামু আলাইকুম,
শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি,অনেকদিন পরে মহিউদ্দিন রাকিব এর চিকিৎসার আপডেট জানানোর জন্য।

কিডনি ডোনার সম্পর্কিত পুরো প্রসেস কুয়া(KUAA)সিনিয়র ভাইয়েরা নিয়মিত দেখে আসছেন। সংগত কারণেই ব্যাপারটা আলোচনা করতে পারছিনা। খুব তাড়াতাড়ি করারই চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিনিয়র ভাইয়েরা....

‌মহিউদ্দিন রাকিব সহ ওর পরিবারের পাসপোর্ট রেডি হয়েছে।

বর্তমান শারিরীক পরিস্থিতি :
১.এ পর্যন্ত ৮ বার ডায়ালাইসিস করা হয়েছে।
২.ব্লাড প্রেসার সবসময় বেশি থাকছে ( ১৪০/৯০)।
৩.প্রায় প্রতিদিন জ্বর উঠে।
৪.রাতে ঘুম কম হয়।
গতকাল বিকেলে আমরা কয়েকজন বন্ধু মহিউদ্দিন এর সাথে দেখা করে ওর বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করেছি। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছে।
লিংকে ওর সকল ব্যবস্থাপনা পত্র দেওয়া হলো:
https://drive.google.com/file/d/1Ea-UxsjWZLqnpwIsd4KAsavmLyWclCe1/view?usp=drivesdk

13/08/2023

মহিউদ্দিন রাকিব এখনও কিডনী ফাউন্ডেশনে চিকিৎসাধীন। আজ পর্যন্ত তার, ৬ বার ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। বাকী চিকিৎসা প্রক্রিয়াধীন...

13/08/2023

অনেক অনেক কৃতজ্ঞতা KUAA IN SWEDEN এর সম্মানিত সকল সিনিয়রদের প্রতি💜

অনেক অনেক ভালো থাকবেন আপনারা🥰

12/08/2023

Thank You BGE & ECE ALUMNI💜
অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি🙏

০৯/০৮/২৩ আলহামদুলিল্লাহ, মহিউদ্দিন রাকিবের চিকিৎসার জন্য পাইপ লাইনে থাকা কিছু  ডোনেশন আজকে আমাদের হাতে এসে পৌছেছে।সকলের ...
09/08/2023

০৯/০৮/২৩
আলহামদুলিল্লাহ, মহিউদ্দিন রাকিবের চিকিৎসার জন্য পাইপ লাইনে থাকা কিছু ডোনেশন আজকে আমাদের হাতে এসে পৌছেছে।
সকলের প্রচেষ্টায় এখন পর্যন্ত আমাদের টোটাল কালেকশন ২৭,২০,০৩৩ টাকা। সকলের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ!
আজকের তারিখে বিভিন্ন একাউন্টে আসা টাকার প্রবাহ google sheet এ দেখানো হলো।

Address

Khulna
9208

Website

Alerts

Be the first to know and let us send you an email when খুবির রাকিবকে বাঁচাই ॥ Save Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share