Khulna Khan Bahadur Ahsanullah University

Khulna Khan Bahadur Ahsanullah University Welcome to Khulna Khan Bahadur Ahsanullah University (KKBAU) on Facebook.
(3)

কেকেবিএইউতে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিতখুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের...
23/07/2026

কেকেবিএইউতে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে 'সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন' শীর্ষক একটি সেমিনার আজ ২৩ জুলাই ২০২৬ খ্রি., বৃহস্পতিবার বেলা ২:৩০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো: আনিসুর রহমান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করতে স্বচ্ছ, নিরপেক্ষ ও মানসম্মত পরীক্ষা ব্যবস্থা অপরিহার্য। আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে ফলাফলভিত্তিক শিক্ষা (Outcome-Based Education-OBE) এবং বিজ্ঞানসম্মত মূল্যায়ন পদ্ধতির কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে ন্যায্যতা, বস্তুনিষ্ঠতা, নির্ভুলতা ও শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাইয়ের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি পরীক্ষকের দায়িত্বকে বিচারকের দায়িত্বের সঙ্গে তুলনা করে বলেন, উত্তরপত্র মূল্যায়নের সময় ব্যক্তিগত পক্ষপাত বা আবেগ নয়, বরং নিরপেক্ষতা, ন্যায়বিচার এবং পেশাগত সততাই হতে হবে একজন পরীক্ষকের প্রধান বিবেচ্য বিষয়।
সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার। তিনি বলেন, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতকরণে একটি কার্যকর পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু, স্বচ্ছ ও মানসম্মত মূল্যায়নের মাধ্যমেই শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান, দক্ষতা এবং সক্ষমতা যথাযথভাবে নিরূপণ করা সম্ভব। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে আধুনিক মূল্যায়ন কৌশল, ফলাফলভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে শিক্ষার গুণগত মান উন্নয়নে আরও দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালনের আহ্বান জানান।
সেমিনারে প্রশ্নপত্র প্রণয়নের মৌলিক নীতিমালা, প্রশ্নের মান ও ভারসাম্য রক্ষা, ব্লুমস ট্যাক্সোনমি অনুসরণ, ফলাফলভিত্তিক শিক্ষা (OBE)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন পদ্ধতি, উত্তরপত্র মূল্যায়নে নিরপেক্ষতা, অভিন্ন মূল্যায়ন মানদণ্ড অনুসরণ এবং পরীক্ষার গুণগত মান নিশ্চিতকরণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ বিষয়ভিত্তিক বিভিন্ন মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ উপস্থাপন করেন এবং প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, ইংরেজি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ মুঈন উদ্দিন ও মোঃ মুস্তাফিজুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টিসহ ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। সেমিনারটি অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

Notice
23/07/2026

Notice

Semester fees payment deadline extended
22/07/2026

Semester fees payment deadline extended

Congratulations. Go ahead...
21/07/2026

Congratulations. Go ahead...

𝐔𝐧𝐝𝐞𝐫𝐠𝐫𝐚𝐝𝐮𝐚𝐭𝐞 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐌𝐝 𝐓𝐚𝐬𝐢𝐧 𝐊𝐚𝐝𝐢𝐫'𝐬 𝐏𝐚𝐩𝐞𝐫 𝐀𝐜𝐜𝐞𝐩𝐭𝐞𝐝 𝐟𝐨𝐫 𝐏𝐫𝐞𝐬𝐞𝐧𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐚𝐭 𝐓𝐡𝐞 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐇𝐨𝐧𝐠 𝐊𝐨𝐧𝐠 𝐂𝐨𝐧𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞

Information Science and Library Management Department - KKBAU, Khulna Khan Bahadur Ahsanullah University is delighted to announce that a research paper authored by faculty member and student of our department has been accepted for presentation at the International Conference on Giftedness and Talent Development 2026, hosted by The Education University of Hong Kong.

Authors: Md Tasin Kadir (Presenter)
Md Nazim, Lecturer, Department of ISLM

We extend our heartfelt congratulations to both authors on this outstanding achievement. We are confident that their participation will proudly represent our department and university while fostering international academic collaboration.

Admission Open – Fall Semester 2026Programs Offered🎓 Undergraduate Programs:* B.Sc. in Computer Science & Engineering (C...
17/07/2026

Admission Open – Fall Semester 2026

Programs Offered

🎓 Undergraduate Programs:

* B.Sc. in Computer Science & Engineering (CSE)
* B.Sc. in Electrical & Electronic Engineering (EEE)
* BBA (Bachelor of Business Administration)
* BA in English
* BSS in Information Science & Library Management

🎓 Postgraduate Program:

* EMBA (Executive Master of Business Administration)

---

# # # 💡 Why Choose KKBAU?

✅ Affordable tuition and program cost
✅ Up to 100% tuition fee waiver based on SSC & HSC results
✅ Evening classes available (CSE, EEE for diploma holders & EMBA)
✅ Outcome-Based Education (OBE) curriculum
✅ Modern, well-equipped laboratory facilities
✅ Prime location in Khulna city
✅ Highly qualified and experienced faculty members
✅ Well-resourced modern library

---

# # # 📌 Apply Now

📍 Address:
Khulna Khan Bahadur Ahsanullah University
145 M.A. Bari Road, Gollamari, Sonadanga, Khulna

📞 Contact:
+880 1409-977689
+880 1409-977690

কেকেবিএইউতে এমবিএ ২য় ব্যাচের ডিগ্রিধারীদের সনদপত্র প্রদানখুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে এমবিএ ২য় ব্যাচের ডি...
17/07/2026

কেকেবিএইউতে এমবিএ ২য় ব্যাচের ডিগ্রিধারীদের সনদপত্র প্রদান
খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে এমবিএ ২য় ব্যাচের ডিগ্রিধারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সাময়িক সনদপত্র প্রদান করা হয়েছে। আজ ১৭ জুলাই ২০২৬ খ্রি. শুক্রবার, বেলা ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জনকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সাময়িক সনদপত্র হস্তান্তর করেন। তিনি অর্জিত জ্ঞান দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণে কাজে লাগানোর জন্য ডিগ্রিপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান। তিনি তাদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং কর্মক্ষেত্র তথা তাদের জীবনের সাফল্য কামনা করেন। এ অনুষ্ঠানে ২য় ব্যাচের ০৮ জনকে এমবিএ ডিগ্রি অর্জনের জন্য সাময়িক সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে সিজিপিএ ৪ এর মধ্যে ৪ পেয়েছে ১ জন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাময়িক সনদপত্র গ্রহণকারীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন এস. এম. আশরাফুল ইসলাম, মোঃ নাসিমুদ্দীন, শেখ রাজীব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট কোর্সের কো-অর্ডিনেটর প্রভাষক মোঃ মুবিনুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকেবিএইউ'র আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন, রানার-আপ বিবিএ।আজ ১৪ জুলাই ২০২৬ খ্রি. তারিখ, মঙ্গলবা...
14/07/2026

কেকেবিএইউ'র আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন, রানার-আপ বিবিএ।

আজ ১৪ জুলাই ২০২৬ খ্রি. তারিখ, মঙ্গলবার, বিকাল ৪:০০ টায় খুলনা সিটি বাইপাস রোডে টার্ফ মাঠে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ এ খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে না পারায় ফলাফল নির্ধারণে টাইব্রেকার পর্ব অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে ১ (৩) -০ (৩) গোল ব্যবধানে ইংরেজি বিভাগ বিবিএ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। টুর্নামেন্টে ম্যান অব দি সিরিজ মোঃ শাহিদ শেখ ও ম্যান অব দি ম্যাচ মোঃ আহাদুল ইসলাম কে প্রধান অতিথি মেডেল পরিয়ে দেন। এ সময়ে উপাচার্য চ্যাম্পিয়ন এবং রানারআপ উভয় দলসহ এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য লেখা-পড়ার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশ, শরীর সুস্থ রাখা ও মনের প্রশান্তি জোগায় যার মাধ্যমে উদ্দীপনা বাড়ে। জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা আমাদের ব্যক্তি জীবন, পরিবার, প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বিভিন্ন পরিবেশে খাপ খাওয়াতে শেখায়। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এই ফাইনাল খেলা সম্পন্ন হওয়ায় পরিচালনা কমিটি ও অংশগ্রহণকারী দল ও সমর্থকদের ধন্যবাদ জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, ইংরেজি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. গাজী আব্দুল্লাহেল বাকী, ইইই বিভাগের প্রধান ড. মোঃ মুঈন উদ্দিন, সিএসই বিভাগের প্রধান রথীন্দ্র নাথ মহলাদার, বিএ বিভাগের প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান সাদিয়া সুলতানা, আইএসএলএম বিভাগের প্রধান ফারজানা শারমিন আনিকা, টুর্নামেন্ট পরিচালনা কমিটি তথা প্রক্টরিয়াল বডির সদস্য যথাক্রমে সিএসই বিভাগের প্রভাষক মুশফিক শাহরিয়ার শাফি, বিএ বিভাগের প্রভাষক মোঃ মুবিনুল ইসলাম, ইইই বিভাগের প্রভাষক মোঃ মেহেদী হাসান, ইংরেজি বিভাগের প্রভাষক নুসরত জাহান সেতু ও আইএসএলএম বিভাগের প্রভাষক আহসান উল্লাহ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বেলা ৩:০০টায় একই স্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে ১-০ গোলে শিক্ষকদের সমন্বয়ে গঠিত দল জয়লাভ করে। একমাত্র গোলটি করেন সিএসই বিভাগের প্রভাষক ইমরান রহমান ইফতি।

কেকেবিএইউতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনখেলাধুলা শরীর ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: উপাচার্যউৎসব ও...
11/07/2026

কেকেবিএইউতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলা শরীর ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: উপাচার্য
উৎসব ও আনন্দমুখর পরিবেশে আজ ১১ জুলাই ২০২৬ খ্রি. তারিখ, শনিবার, সকাল ১১:০০ টায় খুলনার সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেটেড) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এ সময়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং দলগত চেতনা বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সম্প্রীতি, দায়িত্ববোধ ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, ইংরেজি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে সকাল ১১:০০ টায় সিএসই ও আইএসএলএম বিভাগের মধ্যকার ম্যাচের মাধ্যমে টুর্নামেন্ট শুরু হয়। ৪০ মিনিটের ম্যাচে সিএসই বিভাগ আইএসএলএম বিভাগকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে। দুপুর ১২:০০ টায় ইংরেজি ও ট্রিপলই (ইইই) বিভাগের মধ্যকার ২য় ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ৩-৩ গোলে ড্র এর মাধ্যমে পয়েন্ট ভাগাভাগি হয়। এছাড়া দুপুর ২:০০ টায় সিএসই ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ সিএসই বিভাগকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে। আগামী ১২ জুলাই ২০২৬ বিকাল ৪:০০ টায় আইএসএলএম ও ইংরেজি বিভাগের মধ্যে এবং বিকাল ৫:০০ টায় ইইই ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৪ জুলাই ২০২৬ খ্রি. (মঙ্গলবার) বিকাল ৪:০০ টায় খুলনা সিটি বাইপাস রোডের মোস্তফা মোড় সংলগ্ন টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হবে।

কেকেবিএইউতে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হচ্ছে আগামীকালউৎসবমূখর পরিবেশে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা...
10/07/2026

কেকেবিএইউতে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হচ্ছে আগামীকাল
উৎসবমূখর পরিবেশে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আগামী ১১ জুলাই ২০২৬ খ্রি. (শনিবার) থেকে শুরু হচ্ছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি এবং ক্রীড়াসুলভ মনোভাব বিকাশের লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা সকাল ১০:৩০ টায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, সোনাডাঙ্গা, খুলনায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
উক্ত টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিএ), ইংরেজি এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের দল অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টের প্রথম দিনে সকাল ১০:৩০ টায় সিএসই ও আইএসএলএম বিভাগের মধ্যকার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২:০০ টায় ইংরেজি ও ইইই বিভাগের মধ্যকার ম্যাচ এবং দুপুর ২:০০ টায় সিএসই ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনের খেলায়, ১২ জুলাই ২০২৬ বিকাল ৪:০০ টায় আইএসএলএম ও ইংরেজি বিভাগের এবং বিকাল ৫:০০টায় ইইই ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় দিনের সবগুলো ম্যাচ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, সোনাডাঙ্গা, খুলনায় অনুষ্ঠিত হবে। এরপর টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৪ জুলাই ২০২৬ খ্রি. (মঙ্গলবার) বিকাল ৪:০০ টায় খুলনা সিটি বাইপাস রোডের মোস্তফা মোড় সংলগ্ন টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, শৃঙ্খলা, পারস্পরিক সম্প্রীতি ও ক্রীড়াসুলভ মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করবে। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো তাদের অনুশীলন আজ শেষ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এই খেলার ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন করছে।

বুয়েট ও আউস্ট এর সাবেক উপাচার্য প্রফেসর এম এইচ খানের ইন্তেকালে কেকেবিএইউ’র গভীর শোক প্রকাশবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়...
09/07/2026

বুয়েট ও আউস্ট এর সাবেক উপাচার্য প্রফেসর এম এইচ খানের ইন্তেকালে কেকেবিএইউ’র গভীর শোক প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, খানবাহাদুর আহ্ছানউল্লা স্বর্ণপদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রাক্তন সহ-সভাপতি ও প্যাট্রন প্রফেসর ড. এম. এইচ. খানের ইন্তেকালে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। গত ৭ জুলাই ২০২৬ (সোমবার) দিবাগত রাত ৩টা ৪৮ মিনিটে ঢাকার শাহবাগস্থ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রহমান, সদস্যবৃন্দ যথাক্রমে প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমদ, ড. মোহাম্মদ খলিলুল্লাহ, ড. এস এম খলিলুর রহমান, ড. এম এ জলিল, ড. মোহাম্মদ আব্দুল মজিদ, ড. এম এহসানুর রহমান, মো. আবদুস সামাদ ফারুক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আনিসুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট মাগফিরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। শোক বার্তায় আরও বলা হয় তিনি ছিলেন আদর্শস্থানীয় একজন খ্যাতিমান শিক্ষক-গবেষক। দেশে প্রকৌশল শিক্ষা ও গবেষণা এবং সমাজ সেবামূলক কার্যক্রমে মরহুম প্রফেসর ড. এম. এইচ. খানের অবদান অম্লান হয়ে থাকবে।

Address

145 & 145(Ka), M. A. Bari Road, Gollamari, Sonadanga
Khulna
9000

Opening Hours

Monday 00:01 - 11:00
16:00 - 23:59
Tuesday 00:01 - 11:00
16:00 - 23:59
Wednesday 00:01 - 11:00
16:00 - 23:59
Thursday 00:01 - 11:00
16:00 - 23:59
Friday 10:00 - 12:00
16:00 - 23:59
Saturday 00:01 - 11:00
16:00 - 23:59
Sunday 00:01 - 11:00
16:00 - 23:59

Telephone

+8801409977689

Alerts

Be the first to know and let us send you an email when Khulna Khan Bahadur Ahsanullah University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Khulna Khan Bahadur Ahsanullah University:

Shortcuts

Share