Khulna Agricultural University

Khulna Agricultural University খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ফেসবুক পেজ।
Official page of Khulna Agricultural University

‘আগামী দিনের নেতৃত্ব তৈরিতে রাজনীতি প্রশিক্ষণ’—দৈনিক আমার দেশ-এর উপ-সম্পাদকীয়তে খুকৃবি উপাচার্যখুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে...
28/08/2026

‘আগামী দিনের নেতৃত্ব তৈরিতে রাজনীতি প্রশিক্ষণ’—দৈনিক আমার দেশ-এর উপ-সম্পাদকীয়তে খুকৃবি উপাচার্য

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার-এর সমসাময়িক ও গুরুত্বপূর্ণ প্রবন্ধ ‘আগামী দিনের নেতৃত্ব তৈরিতে রাজনীতি প্রশিক্ষণ’ দেশের জনপ্রিয় দৈনিক আমার দেশ পত্রিকার উপ-সম্পাদকীয়তে প্রকাশিত হয়েছে।

লেখাটিতে আগামী দিনের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে রাজনীতি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, নেতৃত্বের গুণাবলি এবং রাজনৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে মূল্যবান ভাবনা ও বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

সম্মানিত পাঠকদের প্রতি উপাচার্য মহোদয়ের গুরুত্বপূর্ণ লেখাটি পড়ার জন্য আন্তরিক আহ্বান রইল।

বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে ব্যক্তি, দল ও নির্বাচনকেন্দ্রিক আলোচনার বৃত্তে আবর্তিত হয়েছে। কিন্তু একটি গণত...

The Honorable Vice-Chancellor of Khulna Agricultural University, Professor Dr. Md. Asaduzzaman Sarker, has expressed his...
27/08/2026

The Honorable Vice-Chancellor of Khulna Agricultural University, Professor Dr. Md. Asaduzzaman Sarker, has expressed his profound grief and heartfelt condolences over the tragic incident that occurred in Nepal.

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে খুকৃবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতপবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ২০২৬ খ্রিষ্ট...
26/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে খুকৃবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ২০২৬ খ্রিষ্টাব্দ (১৪৪৮ হিজরি) উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) “মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও আদর্শ” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে-১ এর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। তিনি তাঁর বাণীতে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর শিক্ষা ও আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সাম্য, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, মহানবী (সাঃ)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের সৎ, দক্ষ, মানবিক ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর সাম্য, শান্তি, ভ্রাতৃত্ব, মানবতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মহান আদর্শ এবং তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সাঃ)-এর জীবন ও শিক্ষা অনুসরণের মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ, মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

আলোচনা সভা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার স্যার...
26/08/2026

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার স্যারের বাণী

খুলনায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আধুনিক ধান উৎপাদন যন্ত্রপাতি ও যান্ত্রিকীকরণ প্রযুক্তির হাতে-কলমে প্রশি...
25/08/2026

খুলনায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আধুনিক ধান উৎপাদন যন্ত্রপাতি ও যান্ত্রিকীকরণ প্রযুক্তির হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত

২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), স্যাটেলাইট স্টেশন, খুলনার উদ্যোগে আজ বটিয়াঘাটার বয়ারভাঙ্গা (প্রযুক্তি গ্রাম) এলাকায় "আধুনিক ধান উৎপাদন যন্ত্রপাতি ও যান্ত্রিকীকরণ প্রযুক্তি" শীর্ষক ১ দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে আয়োজিত এই প্রশিক্ষণে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীসহ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা, স্থানীয় কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা প্রদান করে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি), সিমিট বাংলাদেশ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), খুলনা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ধান রোপণ, চারা উৎপাদনসহ বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারিক প্রদর্শনী দেখানো হয় এবং হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেন, শ্রমিক সংকট ও উৎপাদন ব্যয় হ্রাসে কৃষি যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই। আধুনিক যন্ত্রপাতির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কৃষকরা কম সময় ও শ্রমে অধিক ফলন পেতে পারেন। তারা কৃষকদের এই প্রযুক্তি নিজ নিজ এলাকায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এছাড়াও এল এস টি টি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: আনোয়ার হোসেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে পারস্পরিক গবেষণা সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন এবং আজকের এই কর্মশালায় সহযোগিতার জন্য খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মো: আসাদুজ্জামান সরকার স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

খুকৃবিতে মৎস্য অবমুক্তকরণ ও টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বারোপজাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ...
25/08/2026

খুকৃবিতে মৎস্য অবমুক্তকরণ ও টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বারোপ

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) মাছের পোনা অবমুক্তকরণ ও টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উন্মুক্ত জলাশয়ের মৎস্যসম্পদ পুনরুদ্ধার এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে পরিকল্পিত ও বিজ্ঞানভিত্তিক পোনা অবমুক্তকরণের ওপর অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১-এ এ কর্মসূচির আয়োজন করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ।

কর্মসূচির অংশ হিসেবে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং র্যালি অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার।

উপাচার্য বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণালব্ধ জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগ জরুরি। শুধু মাছের পোনা অবমুক্ত করলেই হবে না; এ কার্যক্রম সফল করতে জলাশলের পরিবেশ সংরক্ষণ, পানির গুণগত মান নিশ্চিতকরণ, উপযোগী প্রজাতি নির্বাচন এবং অবমুক্ত মাছের বৃদ্ধি ও টিকে থাকার বিষয়ে নিয়মিত নজরদারি প্রয়োজন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণার ফলাফল মাঠপর্যায়ে পৌঁছে দিয়ে মৎস্যচাষি, জেলে ও উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়, মৎস্য অধিদপ্তর, মৎস্য গবেষণা প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের মধ্যে সমন্বিত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্র, পাইকগাছা, খুলনার কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী।

সভায় সভাপতিত্ব করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদের ডিন প্রতিনিধি ড. মোঃ মেহেদী আলম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং মৎস্যখাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিজ্ঞানভিত্তিক, আধুনিক ও টেকসই মৎস্য ব্যবস্থাপনার মাধ্যমে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং উৎপাদন বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বিএনকিউএফ ও অ্যাক্রেডিটেশনের মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়নে খুকৃবিতে সেমিনার অনুষ্ঠিতখুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) ...
24/08/2026

বিএনকিউএফ ও অ্যাক্রেডিটেশনের মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়নে খুকৃবিতে সেমিনার অনুষ্ঠিত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো বা বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (BNQF) এবং অ্যাক্রেডিটেশনের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত, আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষাব্যবস্থার উন্নয়ন, দক্ষ গ্র্যাজুয়েট এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Strengthening Higher Education through BNQF and Accreditation’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান।

সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম প্রণয়ন এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদ রেজা এবং পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এর প্রফেসর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুক।

বক্তারা BNQF-এর ধারণা, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক উচ্চশিক্ষা ব্যবস্থায় শুধু সনদ প্রদানই যথেষ্ট নয়; একজন শিক্ষার্থী নির্দিষ্ট একটি শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার পর কী ধরনের জ্ঞান, দক্ষতা, সক্ষমতা ও মূল্যবোধ অর্জন করবে, তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে জাতীয় যোগ্যতা কাঠামো শিক্ষার বিভিন্ন স্তরের অর্জন ও দক্ষতার মধ্যে একটি সুস্পষ্ট সংযোগ স্থাপনে সহায়ক ভূমিকা পালন করে।
তারা আরও বলেন, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পাঠ্যক্রম, শিক্ষকতার মান, গবেষণা, অবকাঠামো, শিক্ষার্থী সহায়তা এবং প্রশাসনিক ব্যবস্থাপনার গুণগত মান মূল্যায়ন ও উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের শক্তি ও দুর্বলতা চিহ্নিত করে ধারাবাহিক উন্নয়নের কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে পারে।

সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. নওশীন জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ জহুরুল ইসলাম।

আলোচনায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ গুণগত মান নিশ্চিতকরণ ব্যবস্থাকে আরও কার্যকর করা, ফলাফলভিত্তিক শিক্ষা পদ্ধতির বাস্তবায়ন, শিক্ষাক্রমের ধারাবাহিক মূল্যায়ন ও হালনাগাদ, শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার গ্রহণযোগ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা BNQF এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন এবং উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে আইকিউএসি-এর কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর মতামত তুলে ধরেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ছায়া ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতিকে খুকৃবি উপাচার্য প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার স্যরের প্রাণঢালা অভিনন্দন
21/08/2026

নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতিকে খুকৃবি উপাচার্য প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার স্যরের প্রাণঢালা অভিনন্দন

খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের একাডেমিক নির্দেশিকা প্রদানখুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্...
19/08/2026

খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের একাডেমিক নির্দেশিকা প্রদান

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ‘Academic Inception: Guidelines for the Students of 2025-26 Session’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের IQAC-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার কোর্স-ক্রেডিট ও সেমিস্টার পদ্ধতি, শৃঙ্খলা বিধিমালা, হল-মেস ব্যবস্থাপনা ও লাইব্রেরি নীতিমালাসহ বিভিন্ন বিষয়ে নবীনদের দিকনির্দেশনা দেন।

তিনি নিয়মিত ক্লাস, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিকতা মেনে চলার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতে দক্ষ ও সফল কৃষিবিদ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন এআই আরিফ, সভাপতিত্ব করেন IQAC এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. নৌশিন জাহান এবং সঞ্চালনা করেন IQAC-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ জহুরুল ইসলাম।

মাটি ও পানির গুণগত মান নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বনদক্ষিণ-পশ্চিমাঞ্চলের পুনরুজ্জীবিত মাইক্রো-ওয়াটারশেডের মাটি ও পানির...
17/08/2026

মাটি ও পানির গুণগত মান নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পুনরুজ্জীবিত মাইক্রো-ওয়াটারশেডের মাটি ও পানির গুণগত মান এবং বর্তমান অবস্থা তুলে ধরতে খুলনায় ‘Soil and Water Quality Assessment of Rejuvenated Micro-watersheds in South-West Bangladesh’ শীর্ষক রেজাল্ট শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দৌলতপুরস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের সম্মেলন কক্ষে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া (SNA) ও উত্তরণের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য এবং আইডব্লিউআরএম প্রকল্পের কার্যক্রমের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন SNA খুলনার ম্যানেজার-আইডব্লিউআরএম কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম। প্রকল্প এলাকার মাটির বর্তমান অবস্থা এবং মাটির স্বাস্থ্য রক্ষায় SNA-এর গৃহীত কার্যক্রম তুলে ধরেন SNA-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস।

SNA-এর ম্যানেজার, ওয়াটার সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি ড. উৎপল কুমার অনলাইনে যুক্ত হয়ে খুলনা অঞ্চলের মাইক্রো-ওয়াটারশেডগুলোর পানি পরীক্ষার ফলাফল উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। খুলনা অঞ্চলের পানির বর্তমান অবস্থা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের রসায়নবিদ আবু শামীম খান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, উপকূলীয় অঞ্চলের মাটির স্বাস্থ্য রক্ষায় অধিক পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে। তিনি SNA-এর খাল পুনঃখনন কার্যক্রমকে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে খালের পানির প্রবাহ ও পরিবেশ সুরক্ষায় উপকারভোগীদের সচেতন থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খুলনা অঞ্চলের পুনঃখননকৃত খালগুলোর পানির টেকসই ব্যবহার নিশ্চিত করতে খালের সঙ্গে সংশ্লিষ্ট জনগণকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

কর্মশালায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তারা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর বিজ্ঞানী, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মাইক্রো-ওয়াটারশেডের প্রতিনিধি এবং SNA ও উত্তরণের উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন খুলনার উপপরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম, ব্রির বিজ্ঞানী কৃষিবিদ ড. মামুনউর রশীদ, বিনার বিজ্ঞানী কৃষিবিদ ড. কামরুজ্জামান, বারির বিজ্ঞানী কৃষিবিদ কামরুল ইসলাম, বাগেরহাটের অতিরিক্ত উপপরিচালক ড. মো. মনিরুজ্জামান, ক্লাইমেট স্মার্ট কৃষি প্রকল্পের কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা, কৃষিবিদ মো. এনামুল হকসহ অনেকে।

আলোচকরা SNA-এর পক্ষ থেকে উপস্থাপিত মাটি ও পানির গুণগত মানসংক্রান্ত তথ্যকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি প্রকল্পের কর্ম এলাকা সম্প্রসারণের মাধ্যমে কৃষি প্রযুক্তি বিস্তার ও টেকসই কৃষি উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khulna Agricultural University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share