12/08/2026
আন্তঃরেজিমেন্ট/উইং সাঁতার প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) উদ্যোগে আয়োজিত আন্তঃরেজিমেন্ট/উইং সাঁতার প্রতিযোগিতা ২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১১ আগস্ট ২০২৬ তারিখে এএসসি সেন্টার অ্যান্ড স্কুল, জাহানাবাদ, খুলনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিএনসিসির বিভিন্ন রেজিমেন্ট ও উইংয়ের ক্যাডেটরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহর হোসেন,
(পিএস সি ) স্টেশন কমান্ডার , জাহানাবাদ, খুলনা
, বিভিন্ন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার, অফিসার, বিএনসিসিও, পিইউও, সামরিক ও বেসামরিক প্রশিক্ষক এবং বিএনসিসির ক্যাডেটবৃন্দ।
এবারের আন্তঃরেজিমেন্ট/উইং সাঁতার প্রতিযোগিতার আয়োজনে, সার্বিক ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল সুন্দরবন রেজিমেন্টর। সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার কমান্ডার লে: কর্নেল মাসুদ রায়হান স্যারের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে প্রতিযোগিতার প্রস্তুতি ও ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি রেজিমেন্ট এডজুটেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ আল লাফিউর স্যারের মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সুন্দরবন রেজিমেন্টের দায়িত্বের মধ্যে প্রতিযোগিতার বিভিন্ন প্রস্তুতি, অংশগ্রহণকারী ক্যাডেটদের সমন্বয়, প্রতিযোগিতার মাঠপর্যায়ের ব্যবস্থাপনা, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। রেজিমেন্টের কর্মকর্তা, প্রশিক্ষক ও ক্যাডেটদের সমন্বিত প্রচেষ্টায় পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় ১০০ মিটার ফ্রিস্টাইল এবং ২০০ মিটার রিলেসহ বিভিন্ন সাঁতার ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে বিভিন্ন রেজিমেন্ট ও উইংয়ের ক্যাডেটরা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে অংশগ্রহণ করেন। তাদের দক্ষতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও ক্রীড়াসুলভ মানসিকতা প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তোলে।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিভিন্ন ইভেন্টে বিজয়ী ক্যাডেটদের মাঝে মেডেল ও পুরস্কার এবং সেরা দলগুলোর মাঝে ট্রফি তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি বিজয়ী ক্যাডেট ও দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট বিচারক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও সম্মাননা প্রদান করা হয়।
এবারের আন্তঃরেজিমেন্ট/উইং সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুন্দরবন রেজিমেন্ট এবং রানার্সআপ হয় মহাস্থান রেজিমেন্ট। চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে সুন্দরবন রেজিমেন্টের ক্যাডেটরা তাদের কঠোর পরিশ্রম, অনুশীলন, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার সফল প্রতিফলন ঘটিয়েছে।
একটি বড় পরিসরের আন্তঃরেজিমেন্ট প্রতিযোগিতার আয়োজন ও পরিচালনা সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সুন্দরবন রেজিমেন্টের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক প্রশিক্ষক এবং ক্যাডেটদের সম্মিলিত প্রচেষ্টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেজিমেন্ট কমান্ডারের সার্বিক দিকনির্দেশনা, রেজিমেন্ট এক্সিকিউটিভের মাঠপর্যায়ের তত্ত্বাবধান এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় প্রতিযোগিতার কার্যক্রম নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে ক্যাডেটদের খেলাধুলায় অংশগ্রহণের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, সততা, আত্মবিশ্বাস, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার চেতনা ধারণ করার আহ্বান জানান। তাঁর বক্তব্য ক্যাডেটদের জন্য অনুপ্রেরণাদায়ক হয়ে ওঠে।
সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন, প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় আন্তঃরেজিমেন্ট/উইং সাঁতার প্রতিযোগিতা ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়। এই আয়োজন বিএনসিসির ক্যাডেটদের মধ্যে ক্রীড়া চেতনা, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।