10/07/2025
শোক বার্তা
১০/০৭/২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮:০০ টায় খুলনার প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ আলহাজ্ব ডা: মো: বজলুল হক, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী, ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। তিনি কর্মজীবনে মাদার তেরেসা ও বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী স্বর্ণ পদক প্রাপ্ত। খুলনা শিশু হাসপাতাল প্রতিষ্ঠাকালীন কনসালটেন্ট, বিএমএ খুলনা শাখার বিভিন্ন সময়ের বারবার নির্বাচিত সহ-সভাপতি, লিবারেশন মুভমেন্ট ফ্রন্ট- সিলেট মেডিকেল কলেজ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ পেডিয়াট্রিকস এসোসিয়েশান, খুলনা শাখার সাবেক ভাইস প্রেসিডেন্ট, সাবেক সংসদ সদস্য (বিদেশী কোটা), লিবিয়া। সাবেক শিশু কনসালটেন্ট ও মেডিকেল ডাইরেক্টর, সেন্ট্রাল হসপিটাল, আল-মারজ, লিবিয়া, নির্বাহী সদস্য ও আহবায়ক, চিকিৎসা সেবা তদারকি কমিটি, শিশু হাসপাতাল, খুলনা, আজীবন সদস্য, আমেরিক্যান সোসাইটি ও এফ আর এস এইচ (লন্ডন), ব্যবস্থাপনা পরিচালক ও কনসালটেন্ট, কিন্ডার ক্লিনিক। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, এশিয়ান নার্সিং কলেজ, কিন্ডার মেডিকেল ইনস্টিটিউট, খুলনা এবং খুলনার প্রথম বৃহত্তম বেসরকারি খুলনা ম্যাটসের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ছিলেন।
তিনি ব্যক্তি জীবনে সদালাপী, কর্মঠ এবং দানশীল ব্যক্তি ছিলেন। তিনি অনেক দূরারোগ্য রোগীকে চিকিৎসার মাধ্যমে আল্লাহর রহমতে সুস্থ করতে সমর্থ হয়েছেন। তিনি অনেক মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন এবং মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজে এবং সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে, আমরা এশিয়ান নার্সিং কলেজ, খুলনা ম্যাটস, কিন্ডার ক্লিনিক এর পরিচালনা পর্ষদ, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ গভীর ভাবে শোকাহত।
মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, ১ ছেলে এবং স্ত্রীসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। আমরা তার পরকালের শান্তি কামনা করি।
মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
পক্ষে : পরিবারের সদস্যবৃন্দ, এশিয়ান নার্সিং কলেজ, খুলনা ম্যাটস, কিন্ডার ক্লিনিক এর পরিচালনা পর্ষদ, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।