Shahid Suhrawardy College, Khulna শহীদ সোহরাওয়ার্দী কলেজ, খুলনা

  • Home
  • Bangladesh
  • Khulna
  • Shahid Suhrawardy College, Khulna শহীদ সোহরাওয়ার্দী কলেজ, খুলনা
Call Directions Website Contact the university

Shahid Suhrawardy College, Khulna  শহীদ সোহরাওয়ার্দী কলেজ, খুলনা Shahid Suhrawardy College, Khulna; One of the best non-govt. college in Khulna. Established in 1st August , 1972

তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬স্থান: খুলনাশহীদ সোহরাওয়ার্দী কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিতউৎসবমুখর পরিবেশে খ...
24/09/2026

তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬
স্থান: খুলনা
শহীদ সোহরাওয়ার্দী কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জি. এম. মোজাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মো. শাহিনুর ইসলাম।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কলেজের উপাধ্যক্ষ জনাব জিনাত জাহান চৌধুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, প্রভাষক মো. মনিরুজ্জামান মোড়ল, সহকারী অধ্যাপক ড. মো. নাইমুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আইয়ুব আলী খাঁ এবং সহকারী অধ্যাপক এস. কে. এম. আসাদুল্লাহ।

বক্তাগণ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ গঠন এবং সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জি. এম. মোজাহিদুল ইসলাম শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

প্রাক-নির্বাচনী-২০২৬
13/09/2026

প্রাক-নির্বাচনী-২০২৬

ডিগ্রী (পাস) ৩য় বর্ষের ইনকোর্স রুটিন
10/09/2026

ডিগ্রী (পাস) ৩য় বর্ষের ইনকোর্স রুটিন

বিজ্ঞপ্তি
09/09/2026

বিজ্ঞপ্তি

01/09/2026

শহীদ সোহরাওয়ার্দী কলেজ, খুলনা
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ হচ্ছে 02 তারিখ থেকে।

তারিখ: ২৬ আগস্ট, ২০২৬শহীদ সোহরাওয়ার্দী কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতখুলনার শহীদ...
26/08/2026

তারিখ: ২৬ আগস্ট, ২০২৬
শহীদ সোহরাওয়ার্দী কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনার শহীদ সোহরাওয়ার্দী কলেজ মিলনায়তনে আজ ২৬ আগস্ট, ২০২৬ (বুধবার) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) ২০২৬ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জি.এম. মোজাহিদুল ইসলাম। সভাপতি হিসেবে বক্তব্যে তিনি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন, "মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর আদর্শ ও শিক্ষা মানবজাতির পরম কল্যাণ ও শান্তির পথ দেখায়। শিক্ষার্থীদের সেই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে জীবনে সুপ্রভাত ও নৈতিকতা বজায় রেখে চলা উচিত।"

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি জনাব জিয়াউর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন ও কর্মের তাৎপর্য তুলে ধরে বলেন, "মহানবীর শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবন গঠন করতে শেখায়। সততা, ন্যায়পরায়ণতা এবং শান্তির ধর্ম ইসলামের মহান বার্তা অনুসরণ করেই তরুণ প্রজন্মকে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে।"

পরবর্তীতে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. মো: শাহ আলম। তিনি বলেন, "মহানবী (সা:) ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত। তাঁর সুমহান শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত শিক্ষায় সমৃদ্ধ করা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।"

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ জিনাত জাহান চৌধুরী, সহকারী অধ্যাপক এস কে এ এম আসাদউল্লাহ, মোঃ আতাহারুল ইসলাম, অনুষ্ঠানের আহ্বায়ক ড. নাঈমুল ইসলাম।

সমাজকর্ম বিভাগের প্রভাষক মো: শাহিনুর ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানের আলোচনা সভা শেষে নাত-এ-রাসূল পরিবেশন করেন ব্যবস্থাপনা বিভাগের বিবিএ অনার্স শেষ বর্ষের ছাত্র বুলবুল।

পরিশেষে দেশ, জাতি ও বিশ্বের সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস রিলিজ:
সোহরাওয়ার্দী কলেজ, খুলনা

20/08/2026
ব্যবহারিক-২০২৬
09/08/2026

ব্যবহারিক-২০২৬

Address

Shahid Suhrawardy College Road
Khulna
9100

Opening Hours

Monday 09:00 - 15:29
Tuesday 09:00 - 15:30
Wednesday 09:00 - 15:30
Thursday 09:00 - 15:30
Sunday 09:00 - 15:30

Telephone

+8801911692852

Alerts

Be the first to know and let us send you an email when Shahid Suhrawardy College, Khulna শহীদ সোহরাওয়ার্দী কলেজ, খুলনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Shahid Suhrawardy College, Khulna শহীদ সোহরাওয়ার্দী কলেজ, খুলনা:

Shortcuts

Share