Khulna University

Khulna University Khulna University was established 4th January 1987. There are 8 schools and 29 disciplines under these schools & 2 Institute. Phill & Ph. D. Degrees Awarded.
(214)

Founded in 1991 in southwestern Bangladesh, Khulna University is a public university with 29 disciplines under 8 schools, including Science, Engineering & Technology, Life Sciences, Business, Social Science, Arts, Law, Education, and Fine Arts. Starting of Academic Activities 31th August 1991 & Formal Inauguration of Academic Activities 25th November 1991. Bachelor, Bachelor Hon's, Masters, M. More...http://ku.ac.bd/

খুবিসাস’র বার্ষিক ম্যাগাজিন ‘অনুসন্ধিৎসা’র মোড়ক উন্মোচনখুবিসাস শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত বিকাশের কার্যকর প্ল্যাটফর্ম...
25/08/2026

খুবিসাস’র বার্ষিক ম্যাগাজিন ‘অনুসন্ধিৎসা’র মোড়ক উন্মোচন

খুবিসাস শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত বিকাশের কার্যকর প্ল্যাটফর্ম : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)’র বার্ষিক ম্যাগাজিন ‘অনুসন্ধিৎসা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ ২৫ আগস্ট (মঙ্গলবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশীজন। তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অর্জন, উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সম্পর্কে পাঠকরা জানতে পারেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতি খুলনার মানুষের প্রত্যাশা ও চাহিদার বিষয়গুলোও গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে ক্যাম্পাস সাংবাদিকদের দায়িত্ব রয়েছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতির চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। এ সংগঠনের অনেক সদস্য বর্তমানে দেশের বিভিন্ন খ্যাতনামা গণমাধ্যমে কাজ করছেন, আবার অনেকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। এটি খুবিসাসের সদস্যদের মেধা, যোগ্যতা ও পরিশ্রমেরই প্রতিফলন। খুবিসাস ভবিষ্যতেও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় ক্যাম্পাস সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অবস্থা উঠে আসে। তিনি প্রকাশিত ম্যাগাজিনের প্রচ্ছদ, ডিজাইন ও লেখার মানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সবাইকে খুশি করা ভালো সাংবাদিকের কাজ নয়, তবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রত্যেক সাংবাদিকের দায়িত্ব। চব্বিশের পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। পেশাগত সাংবাদিকদের পাশাপাশি নাগরিক সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি প্রকাশিত ম্যাগাজিনের প্রশংসা করে এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, খুবিসাসের উপদেষ্টা পরিষদের সদস্য ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ মাহদী-আল-মুহতাসিম নিবিড় এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ।
স্বাগত বক্তব্য রাখেন খুবিসাসের সদ্য সাবেক সভাপতি আলকামা রমিন। এছাড়া বক্তব্য রাখেন ম্যাগাজিনের ডিজাইনার মাহফুজুর রহমান এবং স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি মুত্তাকিম মোল্লা ও জারিন প্রভা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খুবিসাসের নবনির্বাচিত কমিটির সভাপতি ইব্রাহিম খলিল। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

24/08/2026

খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ ২৪ আগস্ট (সোমবার) বিকালে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনসমূহ। আর ‘ডি’ ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনসমূহ।
পরদিন ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনসমূহ। ‘বি’ ইউনিটের আওতায় রয়েছে জীব বিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহ।
ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

খুবিতে রিভাইজড পোস্ট-গ্রাজুয়েট অর্ডিন্যান্স, মিড-টার্ম এক্সাম এন্ড ট্রেসার স্টাডি শীর্ষক কর্মশালাশিক্ষা ও গবেষণার মানোন্...
24/08/2026

খুবিতে রিভাইজড পোস্ট-গ্রাজুয়েট অর্ডিন্যান্স, মিড-টার্ম এক্সাম এন্ড ট্রেসার স্টাডি শীর্ষক কর্মশালা

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একাডেমিক লিডারদের নেতৃত্ব দিতে হবে : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘রিভাইজড পোস্ট-গ্রাজুয়েট অর্ডিন্যান্স, মিড-টার্ম এক্সাম এন্ড ট্রেসার স্টাডি’ শীর্ষক ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ আগস্ট (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, পোস্ট-গ্রাজুয়েট পর্যায়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একাডেমিক নীতিমালা ও মূল্যায়ন পদ্ধতিকে সময়োপযোগী করা জরুরি। রিভাইজড পোস্ট-গ্রাজুয়েট অর্ডিন্যান্সের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও মানসম্মত হবে। একইসঙ্গে মিড-টার্ম পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শেখার অগ্রগতি মূল্যায়নের সুযোগ তৈরি হবে। অন্যদিকে ট্রেসার স্টাডির মাধ্যমে গ্র্যাজুয়েটরা কর্মক্ষেত্রে কেমন করছে, তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কতটা কাজে লাগছে এবং বিদ্যমান কারিকুলাম থেকে তারা কতটা উপকৃত হচ্ছে, সে বিষয়ে বাস্তবভিত্তিক তথ্য পাওয়া যাবে। এসব তথ্য কাজে লাগিয়ে কারিকুলাম ও একাডেমিক কার্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একাডেমিক লিডার হিসেবে ডিন ও ডিসিপ্লিন প্রধানদের কার্যকর নেতৃত্ব দিতে হবে। নিজেদের ইনোভেটিভ আইডিয়া কাজে লাগিয়ে যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করতে হবে। পরিবর্তিত সময় ও বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, অ্যাক্রেডিটেশনের মূল লক্ষ্য হলো বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করা। এজন্য সিলেবাসও বিশ্বমানের হতে হবে এবং পুরো সিলেবাস নিয়মিত আপডেট করতে হবে। তিনি বলেন, মিড-টার্ম পরীক্ষা সময়োপযোগী ও প্রয়োজনীয়। এর মাধ্যমে ফাইনাল পরীক্ষায় শিক্ষার্থীদের ওপর চাপ কমবে, শেখার মূল্যায়ন হবে এবং শিক্ষার্থীরা আরও বেশি ক্লাসমুখী হবে। এছাড়া ট্রেসার স্টাডি একটি ভালো উদ্যোগ। আমাদের গ্র্যাজুয়েটদের বিষয়ে তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন বাড়ানোর সুযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে অ্যালামনাইরা কতটা কার্যকর ভূমিকা রাখছেন, সে সম্পর্কেও সঠিক তথ্য জানা যাবে।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, নিয়ম-পদ্ধতির ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় অনেক বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে রয়েছে। প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়ন করা হয়েছে। এ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিএনকিউএফ-এর ফ্রেমওয়ার্ক অনুসরণ করে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। পরবর্তীতে শিক্ষা ব্যবস্থায় আরও নতুন নতুন পদ্ধতি যুক্ত হয়েছে। পোস্ট-গ্রাজুয়েট অধ্যাদেশ সংশোধন, মিড-টার্ম পরীক্ষা ও ট্রেসার স্টাডি নিয়ে আয়োজিত এ ভ্যালিডেশন কর্মশালা ফলপ্রসূ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন-১-এ ‘শেয়ারিং প্রোপোজড পোস্ট-গ্রাজুয়েট অর্ডিন্যান্স’ শীর্ষক সেশন পরিচালনা করেন শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক এবং ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-নাহিদ।
টেকনিক্যাল সেশন-২-এ ‘মিড-টার্ম পলিসি ভ্যালিডেশন’ এবং ‘ডিজাইনিং ট্রেসার স্টাডি টুলস ইফেক্টিভলি: এনহ্যান্সিং গ্রাজুয়েট আউটকাম মেজারমেন্ট এন্ড ইনস্টিটিউশনাল ফিডব্যাক’ শীর্ষক সেশন পরিচালনা করেন দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ মোরসালিন বিল্লাহ।
রিক্যাপ ও সমাপনী সেশন পরিচালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিনের প্রধান, হলের প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালকরা অংশগ্রহণ করেন।

খুবিতে ‘এমপাওয়ারিং এডুকেটর্স থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট’ শীর্ষক কর্মশালাডিজিটাল ট্রান্সফরমেশনের সঙ্গে মানিয়ে নিতে ...
23/08/2026

খুবিতে ‘এমপাওয়ারিং এডুকেটর্স থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট’ শীর্ষক কর্মশালা

ডিজিটাল ট্রান্সফরমেশনের সঙ্গে মানিয়ে নিতে হবে : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘এমপাওয়ারিং এডুকেটর্স থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট আন্ডার দ্য হিট প্রজেক্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ আগস্ট (রবিবার) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের উদ্যোগে এবং বিডিরেনের সহযোগিতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হিট প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতি হচ্ছে। প্রযুক্তির ইতিবাচক দিকগুলো আমাদের গ্রহণ করতে হবে। বিশেষ করে ডিজিটাল ট্রান্সফরমেশনের কোনো বিকল্প নেই। খুলনা বিশ্ববিদ্যালয় অনেক আগে থেকেই ডিজিটাল ট্রান্সফরমেশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল প্রশাসনের আওতায় ডিজিটাল হাজিরা ও ডি-নথি, স্মার্ট ল্যাব এবং ইনোভেশন হাব প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সফট স্কিল ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করা প্রয়োজন। শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে বিভিন্ন ডিসিপ্লিনে ইন্টার্নশিপ চালু, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখার সুযোগ সৃষ্টি, ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনের ব্যাপারে গুরত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি এর কার্যকর ব্যবহার সম্পর্কে জানতে হবে। প্রযুক্তিতে এগিয়ে যেতে হলে বিদ্যমান রিসোর্সগুলো যথাযথভাবে কাজে লাগাতে হবে। বিডিরেনের বিভিন্ন সেবা সম্পর্কে আরও জানা প্রয়োজন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ বিষয়ে জানতে আগ্রহী। তিনি বলেন, মানবসম্পদ ব্যবস্থাপনা, পেনশন ও আর্থিক ব্যবস্থাপনায় অটোমেশন প্রয়োজন। এর মাধ্যমে প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর প্রফেসর মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন। হিট প্রকল্পের পরিধি ও বিডিরেনের বিভিন্ন সেবা নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন বিডিরেনের জেনারেল ম্যানেজার (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) খ. রাশেদুল আরেফিন। স্বাগত বক্তব্য রাখেন বিডিরেনের ম্যানেজার (সেলস) বিপ্লব চন্দ্র মাহান্ত।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কর্মশালার টেকনিক্যাল সেশনে ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস’ বিষয়ে দুটি সেশন পরিচালনা করেন হিট প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট প্রফেসর ড. মোহাম্মদ শফিউল আলম খান এবং বিডিরেনের মোঃ আরিফুল ইসলাম আরমান। পরে ‘জেনারেটিভ এআই ফর টিচিং এন্ড রিসার্চ’ বিষয়ে সেশন পরিচালনা করেন খ. রাশেদুল আরেফিন ও আবু নাসের মোঃ নাফেউ। ‘ই-জার্নাল এন্ড প্ল্যাগারিজম’ বিষয়ে আলোচনা করেন বিডিরেনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (নলেজ এন্ড রিসার্চ) আহমেদ আল হোসাইন। এছাড়া ‘এআই অ্যাপ্লিকেশন ইন হায়ার এডুকেশন’ বিষয়ে সেশন পরিচালনা করেন আবু নাসের মোঃ নাফেউ।
কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ প্রায় ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খুবি উপাচার্যের অভিনন্দনগণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামা...
21/08/2026

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খুবি উপাচার্যের অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
আজ ২১ আগস্ট (শুক্রবার) এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ দেশের রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক ধারায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দায়িত্বশীল নেতৃত্ব দেশের মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, একটি দেশের অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি হলো মানসম্মত উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হিসেবে মহামান্য রাষ্ট্রপতির পৃষ্ঠপোষকতা ও দিকনির্দেশনা উচ্চশিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে এবং গবেষণা ও উদ্ভাবনের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্ব ও অভিভাবকসুলভ দিকনির্দেশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা ও গবেষণার পাশাপাশি জাতীয় উন্নয়ন ও মানবকল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের অগ্রযাত্রায়ও তাঁর সহযোগিতা ও দিকনির্দেশনা প্রত্যাশা করেন তিনি।
উপাচার্য নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং তাঁর দায়িত্বকাল দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুরূপভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।

খুবিতে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনখুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ...
19/08/2026

খুবিতে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৬। আজ ১৯ আগস্ট (বুধবার) বিকালে শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিজয়' ২৪ হলের সম্মুখের মাঠে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, জুলাই আন্দোলনে শহিদ মীর মুগ্ধ’র স্মৃতি খুলনা বিশ্ববিদ্যালয়ে সবসময় অম্লান থাকবে। মীর মুগ্ধ খেলাধুলার প্রতিও অত্যন্ত নিবেদিত ছিলেন। তাঁর স্মরণে টানা তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সহায়তা করে। মাঠে খেলতে নেমে সকলকে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং রেফারির সিদ্ধান্ত মেনে চলতে হবে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক অংশগ্রহণের মধ্য দিয়ে খেলাগুলো দর্শকদের জন্য উপভোগ্য হয়ে উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, শহিদ মীর মুগ্ধ’র মুগ্ধতা খুলনা বিশ্ববিদ্যালয় সবসময় মনে রাখবে। তাঁর নামে আয়োজিত এই টুর্নামেন্ট বিশেষ গুরুত্ব বহন করে। খেলাধুলা মানুষের মননকে গঠনে সহায়তা করে। তাই তিনি খেলায় সবসময় স্পোর্টসম্যানশিপ বজায় রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, এ প্রতিযোগিতা শুরুর মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশ যাতে পুরো টুর্নামেন্টজুড়ে বজায় থাকে এবং খেলাগুলো যাতে উপভোগ্য হয়, সেদিকে নজর দিতে হবে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা মাঠের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শহিদ মীর মুগ্ধ'র ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, শহিদ মীর মুগ্ধ’র নামে এই টুর্নামেন্ট আয়োজন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। মীর মুগ্ধ তাঁর পরিবারের পর সবচেয়ে বেশি ধারণ করতেন খুলনা বিশ্ববিদ্যালয়কে। তাঁর নাম খুলনা বিশ্ববিদ্যালয়ে সবসময় জাগ্রত থাকবে। তাঁর আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মোঃ মঈনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিনের প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচের মুখোমুখি হয় বাংলা ডিসিপ্লিন ও এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন। খেলাটি ১-১ গোলে ড্র হয়।

খুবিতে টিএসসি নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করলেন উপাচার্য‘খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)’ শী...
19/08/2026

খুবিতে টিএসসি নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করলেন উপাচার্য

‘খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন টিএসসি ভবনের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। আজ ১৯ আগস্ট (বুধবার) বেলা ১১টায় তিনি নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি চলমান ছাদ ঢালাইয়ের কাজ পর্যবেক্ষণ করেন এবং গুণগত মান বজায় রেখে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্নের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন হচ্ছে টিএসসি ভবন। শিক্ষার্থীদের প্রত্যাশার কথা বিবেচনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে হবে। এজন্য সংশ্লিষ্টদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সেখ মোঃ সাইফুল আলম বাদশাসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খুবিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেশন অনুষ্ঠিতশিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে : খুবি উপাচার্...
16/08/2026

খুবিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে : খুবি উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ে তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে 'Empowering Youth: Engaging & Inspiring Youth in Banking' শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ আগস্ট (রবিবার) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এবং প্রাইম ব্যাংকের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তথ্য-প্রযুক্তির অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, অতীতে শিক্ষার্থীদের জন্য এত সুযোগ-সুবিধা ছিল না। বর্তমানে প্রযুক্তির উৎকর্ষের ফলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নানা ধরনের সুযোগ পাচ্ছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে এ ধরনের সেশন আয়োজনের জন্য ক্যারিয়ার ক্লাব এবং সার্বিক সহযোগিতার জন্য প্রাইম ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন বলেন, বাংলাদেশে ব্যাংকিং খাতকে আরও যুগোপযোগী করা প্রয়োজন। বিশেষ করে গ্রাহকদের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্র ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে এ সেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য রাখেন ক্যারিয়ার ক্লাবের জেনারেল সেক্রেটারি নাফিয়া ওয়াহিদ নির্ঝর।
উদ্বোধনী পর্বের পর শিক্ষার্থীদের ব্যাংকিং খাত, আর্থিক সচেতনতা, ক্যারিয়ার সম্ভাবনা এবং পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে তরুণদের ব্যাংকিং পেশার সঙ্গে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সেশনে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও হেড (ফিন্যান্সিয়াল ইনক্লুশন এন্ড স্কুল ব্যাংকিং) এম এম মাহবুব হাসান, ভাইস-প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড (সাউথ) মোঃ মোস্তফা মাহমুদ এবং ভাইস-প্রেসিডেন্ট ও হেড (ট্যালেন্ট অ্যাকুইজিশন এন্ড ওডি) মনোয়ারা খাতুন।
পরে মক ইন্টারভিউ, ক্যারিয়ার আড্ডা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে সেরা প্রশ্নকর্তাকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট রুহুল আমিন মুন্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ লাজিম উদ্দিম ও নাজরাতুন আনিশা। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সদস্যসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়নে খুবির সাথে যৌথ কার্যক্রম পরিচালনায় আগ্রহী ব্র্যাকখুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্...
16/08/2026

শিক্ষার্থীদের ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়নে খুবির সাথে যৌথ কার্যক্রম পরিচালনায় আগ্রহী ব্র্যাক

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও দক্ষতা উন্নয়নে ব্র্যাক ক্যারিয়ার হাবের সঙ্গে যৌথভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ আগস্ট (রবিবার) ব্র্যাক ক্যারিয়ার হাবের একটি প্রতিনিধিদল খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি এবং সাইকোলজিক্যাল সাপোর্ট সার্ভিসসহ বিভিন্ন সহায়ক কার্যক্রমের সম্ভাব্যতা ও বাস্তবায়ন কাঠামো নিয়ে মতবিনিময় করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিনিধিত্ব করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক এহসান মজিদ মুস্তাফা।
ব্র্যাক ক্যারিয়ার হাবের প্রতিনিধিদলে ছিলেন ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ম্যানেজার জে এম সাইফুল ইসলাম, ক্যারিয়ার হাবের ম্যানেজার (এমপ্লয়মেন্ট) মোঃ আলিউল আজিম এবং ব্র্যাক ক্যারিয়ার হাব, খুলনার সেন্টার ম্যানেজার আবিদ আহসান শান্ত।
আলোচনায় খুলনা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ক্যারিয়ার হাব উভয় পক্ষ হতে ভবিষ্যতে এ বিষয়ে সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

খুবিতে ইউজিসি সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুনদক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনে সর্বোচ্চ...
15/08/2026

খুবিতে ইউজিসি সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন

দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে

ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন প্রক্রিয়ার অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন: এন্ট্রাপ্রেনিউরশিপ, ইনোভেশন এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ আগস্ট (শনিবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ জ্ঞান সৃষ্টি ও বিতরণ করা। অন্যদিকে শিল্পখাত বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিকে বাস্তব প্রয়োগের মাধ্যমে উৎপাদন, উদ্ভাবন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে রূপান্তর করে। তাই দক্ষতাভিত্তিক জ্ঞান উন্নয়নে ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ সম্ভবত প্রথমবারের মতো নেওয়া হয়েছে। বর্তমান সরকারও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জুলাইয়ের চেতনা ধারণ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের গুরুত্ব দেওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করা। এজন্য বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়নের ক্ষেত্রে শিল্পখাতসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামতকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও কর্মক্ষেত্রের সুযোগ বাড়াতে অ্যালামনাই নেটওয়ার্ক এবং বিভিন্ন সামাজিক ও পেশাগত যোগাযোগ আরও শক্তিশালী করতে হবে।
ইউজিসি সদস্য বলেন, বিশ্ববিদ্যালয় নতুন জ্ঞান ও উদ্ভাবন সৃষ্টি করবে, আর উদ্যোক্তা ও শিল্পখাত সেই উদ্ভাবনকে অর্থায়ন ও বাস্তব প্রয়োগের মাধ্যমে কার্যকর উদ্যোগে রূপ দেবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের এই মেলবন্ধনের মাধ্যমে নতুন নতুন শিল্প, উদ্যোগ ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় সফল উদ্যোক্তা ও রিসোর্স পারসনদের বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়ে তাঁদের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে বিনিময়ের ব্যবস্থা করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে শিল্প ও উদ্যোক্তা পর্যায়ের ব্যক্তিদের সম্পর্ক তৈরি হবে, যা ভবিষ্যতে ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নে অধিক গুরুত্ব দিচ্ছে। তাই এমনভাবে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে তারা শুধু চাকরির সন্ধান না করে নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। এ লক্ষ্যেই স্টার্টআপ খাতে বাজেট বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শিক্ষাখাতের উন্নয়নে তাঁর বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের মতো সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় তিনি খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং অংশগ্রহণকারী উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের ধন্যবাদ জানান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।
স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।
কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভিন্ন একাডেমিক অফিসের পরিচালক, হল প্রভোস্ট, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা আরও জোরদার, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনকে শিল্পখাতে প্রয়োগ এবং উদ্যোক্তা তৈরির বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ পর্বটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৭টি প্রতিষ্ঠানের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। ৭টি প্রতিষ্ঠান হলো- বসতি রিয়েল এস্টেট লিমিটেড, দি জুট টেক্সটাইল মিলস্ লিমিটেড, ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব), ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস), টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড, মিশু ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং আছিয়া সী ফুডস্ লিমিটেড।
এ সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে শিল্প ও ব্যবসায়িক খাতের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনের সমন্বয় ঘটানোর পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।

Address

Khulna University
Khulna
9208

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8802477734150

Alerts

Be the first to know and let us send you an email when Khulna University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Khulna University:

Shortcuts

Share