Govt. B.L College, Khulna

Govt. B.L College, Khulna This Page is a Unofficial page. Contact (BL College Office):
Telephone No: +8802477702944
Email: [email protected]
(1)

সরকারি বি এল কলেজ বাংলাদেশের খুলনা বিভাগের অন্যতম প্রধান কলেজ যা খুলনা শহরে দৌলতপুরে ভৈরব নদীর তীরে অবস্থিত। ১৯০২ সালের জুলাই মাসে খুলনার শিক্ষায় পৃষ্ঠপোষক শিক্ষানুরাগী শ্রী ব্রজলাল চক্রবর্তী (শাস্ত্রী) কলকাতার হিন্দু কলেজেরে আদলে ২ একর জাযগার উপর দৌলতপুরে হিন্দু একাডেমী নামে এটি প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে হাজী মহম্মদ মহসীন ট্রাস্ট তার সৈয়দপুর এস্টেটের ৪০ একর জমি এই প্রতিষ্ঠানে দান করে এবং মাসিক ৫

০ টাকা অনুদান বরাদ্দ করে।

দুটি টিনশেড ঘরে ১৯০২ সালের ২৭ শে জুলাই থেকে প্রতিষ্ঠানটির ক্লাশ শুরু হয়। একটি বোর্ড অব ট্রাস্টির মাধ্যম কলেজটি পরিচালনা করা হত যার সভাপতি ছিলেন শাস্ত্রী ব্রজলাল চক্রবর্তী। প্রথমদিকে সম্পূর্ণ আবাসিক এই প্রতিষ্ঠানটি চতুষ্পাঠী এবং একাডেমী নামে দুইটি শাখায় বিভক্ত ছিল। চতুষ্পাঠীর ছাত্রদের খাবার, পড়া এবং আবাসন খরচ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হত। ১৯১০-১৯১১ সালে শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রথম মুসলিম হোস্টেল নির্মিত হয়। মূল ভবনের বাইরে অবস্থিত এই মুসলিম হোস্টেলে আরবি এবং ফার্সি ভাষার ক্লাস নেওয়া হত। পরে ততকালিন শিক্ষা মন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের নির্দেশে কলেজে প্রথম মুসলমান শিক্ষক নিয়োগ দেওয়া হয়।

প্রতিষ্ঠাকালে ঘাটভোগের(ফকিরহাট, বাগেরহাট) জমিদার ত্রৈলক্যনাথ চট্রোপাধ্যায় জমি ক্রয় করে দেন। ১৯০৭ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হয়।

১৯৪৪ সালে প্রতিষ্ঠাতা ব্রজলালের মৃত্যুর পরে কলেজের নামকরণ করা হয় ব্রজলাল হিন্দু একাডেমী। পরবর্তীতে একাডেমিকে কলেজে উন্নীত করা হয় এবং নাম সংক্ষিপ্ত করে বি এল কলেজ রাখা হয়। কলেজটি পরে পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যায় অধিভূক্ত হয় এবং এরপর থেকে এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত রয়েছে। ১৯৬৭ সালের ১ জুলাই তারিখে এটি সরকারি কলেজে পরিণত হয়। ১৯৯৩ সালে এটিকে বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত করা হয়।

কলেজটিতে ২১টি বিষয়ে অনার্স পর্যায়ে এবং ১৬টি বিষয়ে মাস্টার্স পর্যায়ে পাঠদান করা হয়। ১৯৯৬ সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান বন্ধ হলেও ২০১০ সালে আবার এই স্তরে পাঠদান শুরু হয়েছে। ছাত্র-ছাত্রীদের জন্য দুইটি মহিলা হোস্টেলসহ মোট সাতটি হোস্টেল রয়েছে। বিভাগসমূহে আলাদা আলাদা সেমিনার লাইব্রেরী ছাড়াও খুবই সমৃদ্ধ একটি কেন্দ্রীয় গ্রন্থাগার আছে। এ গন্থাগারে পুস্তকের সংখা প্রায় ৫০ হাজার। এখানে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সুনামের সাথে সহ-শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস,দর্শন, সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান এবং গণিত বিষয়ে অনার্স এবং মাস্টার্স কোর্স চালু আছে।এছাড়া সমাজকর্ম, মনোবিজ্ঞান, ভূগোল, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে অনার্স এবং ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে।

শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী এই কলেজ দেশের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে আসছে। দেশবরেণ্য অনেক পন্ডিত এই কলেজে শিক্ষকতা করেছেন এবং এই কলেজের অনেক শিক্ষার্থী পরবর্তীতে দেশবরেণ্য হয়েছেন।বর্তমানে কলেজটিতে প্রায় ৩৩ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে এবং প্রায় দুইশত শিক্ষক কর্মরত আছেন।

এক নজরে সরকারী বি. এল. কলেজঃ

কলেজের নাম: সরকারি ব্রজলাল কলেজ,খুলনা
কলেজের প্রতিষ্ঠাতা: শ্রী ব্রজলাল চক্রবর্তী
জমি এবং আর্থিক সহায়তায়:দানবীর হাজী মহাম্মদ মহসিন
কলেজ প্রতিষ্ঠার সন:১৯০২ ইং
কলেজ সরকারি করণ:১৯৬৭ ইং
কলেজের মোট জমির পরিমান: ৪১ একর ০৫ শতাংশ
কলেজ কোড:

শিক্ষা মন্ত্রণালয়:EIIN:116954
জাতীয় বিশ্ববিদ্যালয়:0322
যশোর বোর্ড:3675
উপবৃত্তি কোড:4478512

যোগাযোগ ঠিকানা:সরকারি বি এল কলেজ, খুলনা

অধ্যক্ষ:
টেলিফোন নম্বর:+88041762944
ফ্যাক্স নম্বর:041-2850370

উপাধ্যক্ষ:
টেলিফোন নম্বর:+880412852708
ফ্যাক্স নম্বর:041-2850370
ই-মেইল ঠিকানা:
[email protected]
[email protected]
[email protected]

পঠিত কোর্স/ডিগ্রি:
উচ্চ মাধ্যমিক
স্নাতক পাস ও সম্মান এবং
স্নাতকোত্তর কোর্স
স্নাতক পর্যায়ে ২১টি বিষয়ে অনার্স কোর্স পড়ানো হয়, যথা:


কলা শাখা:
বাংলা
ইংরেজি
ইতিহাস
রাষ্ট্রবিজ্ঞান
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
দর্শন

সামাজিক বিজ্ঞান শাখা:
সমাজবিজ্ঞান
অর্থনীতি
সমাজ কর্ম
রাষ্ট্রবিজ্ঞান

ব্যবসায় প্রশাসন শাখা:
হিসাববিজ্ঞান
ব্যবস্থাপনা
মার্কেটিং
ফিন্যান্স এবং ব্যাংকিং
বিজ্ঞান শাখা:
উদ্ভিদবিদ্যা
প্রাণিবিদ্যা
পদার্থ বিদ্যা
রসায়ন
গণিত
মনোবিজ্ঞান
ভূগোল
পরিসংখ্যান


স্নাতকোত্তর পর্যায়ের ১৬টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স পড়ানো হয়, যথা:

কলা শাখা:
বাংলা
ইংরেজি
ইতিহাস
ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি
দর্শন
সংস্কৃত(প্রাইভেট)

সামাজিক বিজ্ঞান শাখা:
সমাজবিজ্ঞান
অর্থনীতি

ব্যবসায় প্রশাসন শাখা:
হিসাববিজ্ঞান
ব্যবস্থাপনা

বিজ্ঞান শাখা:
উদ্ভিদবিদ্যা
প্রাণিবিদ্যা
পদার্থ বিদ্যা
রসায়ন
গণিত
এছাড়াও প্রাইভেট স্নাতক(পাস) এবং স্নাতকোত্তর(১ম এবং শেষ পর্ব) কোর্স চালু অাছে।

অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা:৩৩০০০ জন
সৃষ্ট পদের সংখ্যা:২৫২ জন
কর্মরত শিক্ষক/কর্মকর্তার সংখ্যা:১৮৬ জন
কর্মরত কর্মচারীর সংখ্যা:৩৩ জন

বিদ্যমান অবকাঠামোগত সুবিধাদির বিবরণ:

প্রশাসনিক ভবন
একাডেমিক ভবন:বিজ্ঞান ভবন-১(পদার্থবিদ্যা ও রসায়ন),বিজ্ঞান ভবন-২(উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যা),ব্যবসায় প্রশাসন ভবন ও কলা ভবন
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কমপ্লেক্স-১
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কমপ্লেক্স-২
একাডেমিক কাম এক্সামিনেশন হল
০৪টি সরকারি ভবন(মিলনায়তন, কমনরুম,ছাত্রসংসদ, ব্যাংক)

ছাত্রাবাস: ০৫টি
ছাত্রীনিবাস: ০২টি
মসজিদ
মন্দির
শহীদ মিনার
ভাষ্কর্য
পুকুর: ০৩টি
খেলার মাঠ:০২টি
কেন্দ্রীয় গ্রন্থাগার:বইয়ের সংখ্যা- ৫০,০০০

পরিবহন ব্যবস্থা: ৫২ আসন বিশিষ্ট ৪টি বাস এবং ১টি মাইক্রোবাস
কম্পিউটার ব্যবস্থা: সাইবার সেন্টার, সুসজ্জিত আইসিটি ল্যাব

বিদেশী ভাষা প্রশিক্ষণ কেন্দ্র:কম্পিউটার ল্যাব সমৃদ্ধ

23/10/2025
২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ
23/10/2025

২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপের মেধা তালিকা আজ ২১ অক্টোবর ২০২৫ তারিখ বিক...
21/10/2025

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপের মেধা তালিকা আজ ২১ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ৪টায় প্রকাশ হবে

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ ১ম বর্ষ স্নাতক (সম্মান) এর ২য় রিলিজ স্লিপের ভর্তি বিজ্ঞপ্তি
21/10/2025

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ ১ম বর্ষ স্নাতক (সম্মান) এর ২য় রিলিজ স্লিপের ভর্তি বিজ্ঞপ্তি

দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি
21/10/2025

দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি

২০২৪ সালের ২য় বর্ষ ডিগ্রী পাস ১ম ইনকোর্স পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি
21/10/2025

২০২৪ সালের ২য় বর্ষ ডিগ্রী পাস ১ম ইনকোর্স পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি

শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষ্যে ক্লাস বন্ধ সম্পর্কিত বিজ্ঞপ্তি
19/10/2025

শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষ্যে ক্লাস বন্ধ সম্পর্কিত বিজ্ঞপ্তি

ডিগ্রী (পাস) ২য় বর্ষ ১ম ইনকোর্স পরীক্ষার আসন বিন্যাস
19/10/2025

ডিগ্রী (পাস) ২য় বর্ষ ১ম ইনকোর্স পরীক্ষার আসন বিন্যাস

২০২৪ সালের ২য় বর্ষ ডিগ্রী (পাস) ১ম ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষার সময়সূচি।
16/10/2025

২০২৪ সালের ২য় বর্ষ ডিগ্রী (পাস) ১ম ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষার সময়সূচি।

16/10/2025

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ

২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন এর বিজ্ঞপ্ত...
12/10/2025

২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন এর বিজ্ঞপ্তি

Address

Stublished-1902 College Code- 0322 College Campus
Khulna
9000

Telephone

+880412852708

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt. B.L College, Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Govt. B.L College, Khulna:

Share