Department of Economics, Kushtia Govt. College

Department of Economics, Kushtia Govt. College কুষ্টিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগ।

14/05/2026

খেলায় হারজিৎ থাকবে। পরাজয় মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। আজকের খেলায় অর্থনীতি ভালো খেলেছে। সকল খেলোয়াড়, শুভানুধ্যায়ী সাপোর্টার, শিক্ষকবৃন্দ, অফিস সহকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আজকের ম্যাচ ডে আসলে আমাদের গ্রিপে ছিলো না, খেলায় আচমকা গোল খেলে ভরকে না গিয়ে উদ্দীপ্ত থাকতে হয়, প্রতিপক্ষকে বেশি সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। মাঠ থেকে আমাদের লেসন হলো বিভাগে পরবর্তীতে কোনো টুর্নামেন্ট হলে সকলে এক হয়ে সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করবো। আন্ত:বিভাগ যেকোনো টুর্নামেন্টে আমরা সর্বোচ্চ ভালো টিম গঠনের চেষ্টা করবো, বিভাগকে রিপ্রেজেন্ট করার জন্যে সর্বোচ্চ ভালো খেলোয়াড় নিজেদের প্রতিভা লুক্কায়িত গুটিয়ে না রেখে খেলার মাঠে প্রদর্শনের চেষ্টা করবো। যা হয়েছে আমরা সকলেই ভুলে যায় পড়াশোনায় মনোযোগী হোই। নেক্সট টুর্নামেন্টে আমরা আরও ভালো খেলবো এ-ই প্রমিজ রইলো।

13/05/2026

আগামীকাল সকাল ৯.৩০ মিনিটে অর্থনীতি বনাম উদ্ভিদ বিজ্ঞানের আন্ত:বিভাগ ফুটসাল প্রতিযোগিতা ২০২৬'র সেকেন্ড রাউন্ড খেলা। খেলা উপভোগ করতে এবং খেলোয়াড়দের উৎসাহ যোগাতে মুক্তমঞ্চের সামনের ফিল্ডে অর্থনীতি বিভাগের ডাগ আউটে বিভাগের সকল শিক্ষার্থী, শিক্ষক, অফিস সহায়ক সকলকে একই শেডের নীচে বসার জন্য আহবান করছি। খেলায় জয় বা পরাজয় যায় থাকুক আমরা কেউ-ই আউট অব কন্ট্রোল হয়ে বিমর্ষচিত্তে চিন্তায় পড়বো আবার উদযাপন করবো না। দর্শক শুভানুধ্যায়ী সাপোর্টাররা প্লিজ রেফারি, খেলা পরিচালনা টিম মাঠে যে সিদ্ধান্ত দেয় সেটাই মেনে নিবো, কোনো উচ্চবাচ্য হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে ভাব দেখাবো না, ফেয়ার ছিমছাম পরিকল্পিত আধুনিক খেলা উপহার দিতে আমরা সকলেই বদ্ধপরিকর। কোনো অন্যায়, অন্যায্যতা হোক তাও আবার আমরা কখনোই মেনে নিবো না, নেয়নি কখনো, ভবিষ্যতেও নিবো না। আমরা সকলেই টিম হয়ে খেলবো, খেলা দেখবো সাপোর্ট করবো ইনশাআল্লাহ।

অর্থনীতি বিভাগ আজ ফুটসাল প্রতিযোগিতা ২০২৬'র প্রথম রাউন্ডের খেলায় প্রাণিবিদ্যা বিভাগের সাথে জয়লাভ করেছে। দ্বিতীয় রাউন্ডের...
11/05/2026

অর্থনীতি বিভাগ আজ ফুটসাল প্রতিযোগিতা ২০২৬'র প্রথম রাউন্ডের খেলায় প্রাণিবিদ্যা বিভাগের সাথে জয়লাভ করেছে। দ্বিতীয় রাউন্ডের খেলা হবে আগামী ১৪-০৫-২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিট। বিভাগের সকল সকল বর্ষের শিক্ষার্থী, শিক্ষক, অফিস সহকারী সবাইকে নির্দিষ্ট সময়ে মাঠে উপস্থিত থাকতে অনুরোধ রাখছি। বিভাগীয় প্রধানের পক্ষে বিভাগের ম্যানেজার। ফুটসাল প্রতিযোগিতা উপলক্ষে আজকের ফটোসেশানের কিছু অংশ উন্মুক্ত করা হলো।

10/05/2026

এ বিভাগের অধ্যয়নরত সকল বর্ষের শিক্ষার্থীবৃন্দ এবং কর্মরত স্যার/ম্যাডাম, বিভাগের অফিস সহকারী কে জানানো যাচ্ছে যে, আগামীকাল সোমবার সকাল ৯.৩০ টা মুক্তমঞ্চের সামনে খেলার মাঠে সকলকে উপস্থিত থাকতে বলা হলো। খেলোয়াড়দের উৎসাহ যোগাতে বিভাগীয় প্রধান স্যারের অনুরোধক্রমে বিভাগীয় ফুটবল টিমের ম্যানেজার।

আসন্ন আন্ত:বিভাগ ফুটসাল প্রতিযোগিতা ২০২৬ আগামী ০৭ মে থেকে শুরু হতে যাচ্ছে। আমাদের অর্থনীতি বিভাগের সাথে প্রাণিবিদ্যা বিভ...
05/05/2026

আসন্ন আন্ত:বিভাগ ফুটসাল প্রতিযোগিতা ২০২৬ আগামী ০৭ মে থেকে শুরু হতে যাচ্ছে। আমাদের অর্থনীতি বিভাগের সাথে প্রাণিবিদ্যা বিভাগের খেলাটি অনুষ্ঠিত হবে আগামী #১১ মে #সকাল ৯.৩০ মিনিটে দিবসের প্রথম খেলা। উক্ত খেলায় বিভাগের কর্মরত সকল স্যার, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হলো। টিমকে সাপোর্ট দেওয়ার জন্য, মাঠে উপস্থিত থেকে নিজ টিমের খেলোয়াড়দের উৎসাহ যোগায়ে খেলা উপভোগ করতে বিশেষভাবে বলা হলো। সবাই দলের জন্য শুভকামনা ও দুয়া করিয়েন যেনো প্রতিযোগিতার দীর্ঘপথ পাড়ি দিয়ে সর্বশেষ গন্তব্যে পৌঁছাতে পারি। হিপ হিপ হুররে।

আসন্ন আন্ত:বিভাগ ফুটসাল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে আগামী ৩ মে ২০২৬ রোজ রবিবার সকাল ৯.৩০ টা বিভাগে সশরীর বাছাইয়ের জন্যে  উপ...
30/04/2026

আসন্ন আন্ত:বিভাগ ফুটসাল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে আগামী ৩ মে ২০২৬ রোজ রবিবার সকাল ৯.৩০ টা বিভাগে সশরীর বাছাইয়ের জন্যে উপস্থিত থাকতে বলা হলো। বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণে খেলোয়াড়দের উজ্জীবিত রাখতে উৎসাহ যোগাতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলা হলো। বাছাই খেলায় অংশগ্রহণের জন্য কেটস (রাবার)/টার্ফ বুট (ছবিতে প্রদর্শিত) পরিহিত থাকা আবশ্যক। বিভাগের পক্ষ থেকে বাকি অন্যান্য উপকরণ জার্সি, অ্যাঙ্গেলেট, ফুটবল সরবরাহ করা হবে। বিভাগকে চ্যাম্পিয়ন করাতে পারলে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে বিশেষ উপহার দেওয়া হবে খেলোয়াড়বৃন্দকে (অগ্রিম ঘোষণা)
বিভাগীয় প্রধানের পক্ষে---
মোহা: মাহফুজুর রহমান
সহযোগী অধ্যাপক, অর্থনীতি

29/04/2026
29/04/2026

অর্থনীতি বিভাগের অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী রবিবার এবং সোমবার ০৩-০৪ মে/২০২৬ তারিখে আসন্ন আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা অংশগ্রহণ উপলক্ষে ফুটবলার বাছাই করা হবে। বিভাগের পক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভালো খেলা উপহার দেওয়ার জন্য সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক চেষ্টায় একটা ভালো টিম গঠনের জন্য বিভাগের পক্ষে বিভাগের শিক্ষক মোহা. মাহফুজুর রহমান, সহযোগী অধ্যাপক, অর্থনীতি ০১৭১৬৬০৯৩৭৪ এর সাথে যোগাযোগ করতে বলা হলো।

অনার্স ১ম বর্ষের (নিয়মিত,  অনিয়মিত, অকৃতকার্য)  শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি।
28/04/2026

অনার্স ১ম বর্ষের (নিয়মিত, অনিয়মিত, অকৃতকার্য) শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি।

অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি।
21/04/2026

অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি।

২০২৪-২০২৫ সালের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত  জরুরি বিজ্ঞপ্তি।
19/04/2026

২০২৪-২০২৫ সালের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।

Address

Mir Mosharraf Hossain Road
Khustia
7000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Department of Economics, Kushtia Govt. College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Department of Economics, Kushtia Govt. College:

Share