03/05/2025
HSC ইংরেজিতে A+ (80) না পাওয়ার পেছনের আসল কারণটা কী?"
অনেকেই ভাবে শুধু Grammar পড়লেই ভালো ইংরেজি শেখা যায়। মাসের পর মাস Grammar নিয়ে বিজি থাকে, অথচ Vocabulary শেখার আগ্রহ থাকে না। কেউ কেউ আবার বাজার থেকে ভোকাবুলারি বই ক্রয় করে মুখস্থ করে কয়েকটা synonyms /antonyms, কিন্তু ব্যবহার করতে পারে না—কারণ তারা সেগুলোর contextual use বুঝে না।
তারা একটা লম্বা বাক্য দেখলেই Subject, Verb বা বাক্যের মূল structure ধরতে পারে না।
Adverb, Adjective, Conjunction—এসব তো অনেক দূরের কথা!
Sentence Structure বা Clause যেন বিস্ময়কর কোনো ব্যাপার!
Phrasal verb বা Group verb? এগুলোও প্রায় অজানা!
আর যেটুকু জানে তা হলো এক-আধটা Appropriate Preposition, তাও মুখস্থ করা বই থেকে।
বাস্তবতা হলো, তারা যে Grammar পড়ে তা অনেকটা "street-level basic"-যার বাস্তব পরীক্ষায় তেমন কার্যকারিতা নেই।
সমাধান কী?
১. Textbook-এর প্রতিটি vocabulary পড়ো, এবং সেটিকে sentence structure সহ বুঝে নেওয়ার চেষ্টা করো।
২. শব্দ মুখস্থ না করে, সেটি কীভাবে বাক্যে ব্যবহৃত হয় তা শিখো।
৩. প্রতিটি বাক্য বিশ্লেষণ করো—Subject, Verb, Object, Modifier চিনে ফেলো।
৪. ধাপে ধাপে Clause, Phrasal Verb, Linking Words শিখে real English গড়ো।
Instill in mind, ভালো ইংরেজির পথ shortcuts দিয়ে হয় না, হয় বাস্তব অনুশীলন দিয়ে।
Vocabulary + Sentence Structure = Real Skill.
এটাই A+ পাওয়ার আসল চাবিকাঠি।