ইত্তেবা স্কুল অ্যান্ড কলেজ

ইত্তেবা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা বনের বাঁশকে বাশিতে পরিণত করে,
আর সেই বাঁশিতে সুর ধরানোটাই আমাদের কাজ...

ডিজিটালের পথে
চলো ইত্তেবা'র সাথে...
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আপনার সন্তানের জন্য সম্ভাবনাময় এই সেক্টরে ক্যারিয়ার গড়তে স্বনামধন্য ও প্রযুক্তি সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নেওয়াই সময়ের দাবি।

তাই তো সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছি আমরা...
ইত্যাবা স্কুল অ্যান্ড কলেজ
ডিজিটাল যুগের চাহিদা সম্পন্ন সেরা মানের প্রতিষ্ঠান।

কেন আমরা ব্য

তিক্রম এবং সবার সেরা?
কারণ, নিম্ন লিখিত বৈশিষ্ট্যে কিশোরগঞ্জের পূর্বে আমরাই সর্বপ্রথম :-

*কিশোরগঞ্জের পূর্বে সর্বপ্রথম আধুনিক ও ডিজিটাল প্রযুক্তি সম্পন্ন স্কুল।
* কিশোরগঞ্জের পূর্বে আমরাই সর্বপ্রথম, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাযুক্ত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান।
* আমাদের রয়েছে আধুনিক ও পরিপূর্ণ ইসলামি শিক্ষার সমন্বয়যুক্ত এক ব্যাতিক্রমী সিলেবাস।
* বৌলাইয়ের পূর্বে স্কুল জগতে আমরাই সর্বপ্রথম- আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ারের সুবিধা।
* শিক্ষার্থীদের প্যাক্টিকেল (হাতে-কলমে) বিনামূল্যে বাধ্যতামূলক কম্পিউটার ও ইন্টারনেট প্রশিক্ষণ।
* বিশুদ্ধ কোরআন শিক্ষার পাশাপাশি নাজেরা ও হিফজের সুযোগ-সুবিধা।
* হাফেজ ছাত্রদের মাত্র এক বছরেই প্রাথমিক শিক্ষা সমাপনির দেয়ার নিশ্চয়তা।
* শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে চারিত্রিক পরিবর্তন। তাই আমাদের রয়েছে শিক্ষার পাশাপাশি চারিত্রিক গঠনের লক্ষ্যে, দৈনিক কার্যাবলীর উপর মাসিক প্রতিবেদন। যা কিশোরগঞ্জের পূর্বে অন্য যেকোন প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ ব্যতিক্রমী একটি উদ্দ্যোগ।
* যেকোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টিউশন (মাসিক বেতন) ও পরিক্ষার ফি জমা দেয়ার সুবিধা।
* শিক্ষার্থীদের বিনোদনের জন্য রয়েছে, কম্পিউটার গেমসসহ ও খেলাধুলার যাবতীয় সরঞ্জাম।

সম্মানীত অভিভাবক,
কেবলমাত্র মান-সম্মত ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠানেই পারে মান-সম্মত ও উন্নত শিক্ষা প্রদান করতে। তাই আপনার সন্তানকে অন্য যেকোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার ইত্তেবা স্কুলে আসার আমন্ত্রন রইলো।

দৃষ্টি আর্কষণ: আমাদের ব্যাপারে যেকোনো অভিযোগ কানে তোলার আগে একবার আমাদের সাথে সরাসরি, মোবাইলে অথবা ইন্টারনেটে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো।

অনেক অভিভাবক ও আগ্রহী ব্যক্তিবর্গ আমাদের স্কুল অ্যাপ–এর কার্যকারিতা সম্পর্কে জানতে এবং লগইন এক্সেস পেতে আগ্রহ প্রকাশ করে...
04/01/2026

অনেক অভিভাবক ও আগ্রহী ব্যক্তিবর্গ আমাদের স্কুল অ্যাপ–এর কার্যকারিতা সম্পর্কে জানতে এবং লগইন এক্সেস পেতে আগ্রহ প্রকাশ করেছেন। 📱 বর্তমানে অ্যাপ ডাউনলোড করার পর শিক্ষার্থীর আইডি ও পাসওয়ার্ড না থাকায় আপনারা লগইন করতে পারছেন না।
এই বিষয়টি বিবেচনায় নিয়ে- আজ আমরা একজন শিক্ষার্থীর অ্যাকাউন্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারা আমাদের স্কুল অ্যাপের সম্পূর্ণ কার্যকারিতা বাস্তবভাবে পর্যবেক্ষণ করতে পারেন।

📥 অ্যাপ ডাউনলোড করার নিয়ম
প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ইত্তেবা স্কুল (বাংলা) বা Ettaba School (ইংরেজি) লিখে সার্চ করুন এবং আমাদের স্কুল অ্যাপটি ডাউনলোড করুন। অথবা ছবিতে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করেও ইত্তেবা স্কুলের অ্যাপটি ডাউনলোড করা যাবে।
📥 ডাউনলোড শেষে নিচে দেওয়া আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সাইন ইন করুন।

⚠️ মনে রাখতে হবে:
এটি একটি ডেমো অ্যাকাউন্ট। এটি কোনো নিয়মিত শিক্ষার্থীর ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়। তবে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পৃথিবীর যেকোনো স্থানে বসেই দেখতে পারবেন- একজন সচেতন অভিভাবক কীভাবে আমাদের স্কুল অ্যাপের মাধ্যমে তার সন্তানকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারেন।

⭐ ইত্তেবা স্কুল অ্যাপের উল্লেখযোগ্য সুবিধাসমূহ
১. 📚 প্রতিদিনের ক্লাস রুটিন:
কোন দিন কোন বিষয় পড়ানো হবে, কোন সময় কোন শিক্ষক ক্লাসে প্রবেশ করবেন এবং ক্লাস থেকে বের হবেন- সব তথ্য নির্ভুলভাবে জানা যাবে।
আপনার সন্তান স্কুল ছুটির আগে বাড়ি চলে গেলে বা “আজ ক্লাস নেই” বললে, অ্যাপে প্রবেশ করেই সত্য-মিথ্যা যাচাই করতে পারবেন।
২. 📝 পরীক্ষার রুটিন:
কোন পরীক্ষা কবে শুরু হবে এবং কবে শেষ হবে- কোন তারিখ ও কোন সময় কোন পরীক্ষা হবে- সম্পূর্ণ সময়সূচি আগেভাগেই দেখা যাবে।
৩. 💳 ফি পরিশোধের তথ্য:
কোন মাসে কত টাকা বিল এসেছে এবং কোন কোন খাতে এসেছে—সবকিছু স্বচ্ছভাবে অ্যাপে পাওয়া যাবে। স্কুলে না এসেও ঘরে বসেই সম্পূর্ণ স্কুল বিল পরিশোধ করতে পারবেন এবং অ্যাপে নোটিফিকেশন পাবেন।
৪. 📢 নোটিশ বোর্ড:
স্কুল বন্ধ, পরীক্ষা কিংবা জরুরি যেকোনো নোটিশ বা ঘোষণা তাৎক্ষণিকভাবে অ্যাপে দেখা যাবে।
৫. ✍️ ছুটির আবেদন:
হঠাৎ ছুটির প্রয়োজন হলে স্কুলে এসে দরখাস্ত দেওয়ার প্রয়োজন নেই। স্কুল সময়ের বাইরেও অভিভাবক অ্যাপের মাধ্যমেই আবেদন করে অগ্রিম বা ডিউ ছুটি মঞ্জুর করতে পারবেন।
৬. 🕘 শিক্ষার্থীর উপস্থিতি:
স্কুল কত দিন খোলা ছিল, আপনার সন্তান কত দিন উপস্থিত ছিল, সময়মতো প্রবেশ ও প্রস্থান- সবকিছু প্রতিদিন পর্যবেক্ষণ করা যাবে। আপনার সন্তান প্রতিদিন স্কুলে আসার তথ্য অ্যাপেই নোটিফিকেশন পাবেন সম্পূর্ণ ফ্রিতে।
৭. 🏠 হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট:
প্রতিদিনের বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট ও পাঠসমূহ অ্যাপেই নিয়মিত আপডেট থাকবে। অভিভাবক চাইলে স্কুল ডায়েরি ব্যবহার না করলেও চলবে।
৮. 🗓️ আমার ক্যালেন্ডার:
কোন মাসে কত দিন স্কুল বন্ধ থাকবে এবং কোন উপলক্ষে বন্ধ থাকবে- সব তথ্য ক্যালেন্ডারে অগ্রিম সংযুক্ত থাকবে।
৯. 👨‍🏫 আমার শিক্ষক:
আপনার সন্তানের জন্য নিযুক্ত শিক্ষকগণের নাম, কোন শিক্ষক কোন বিষয় পড়ান এবং যোগাযোগের নম্বরসহ প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
১০. 🧭 শৃঙ্খলা ও চরিত্র উন্নয়ন:
এটি আমাদের স্কুলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এখানে আপনি দেখতে পারবেন- আপনার সন্তানের আদব-কায়দা, নিয়ম-শৃঙ্খলা ও আচরণে উন্নতি বা অবনতি হচ্ছে কি না।
আমাদের বিশ্বাস, আপনার সন্তান আমাদের স্কুলে শুধু পড়াশোনায় নয়- চরিত্র ও শৃঙ্খলাতেও গড়ে উঠবে, ইনশাআল্লাহ। 🌱

এছাড়াও অ্যাপের অন্যান্য সকল অপশন আপনি আগামী ৬ জানুয়ারি ২০২৬ খ্রি., রাত ১০:০০টা পর্যন্ত ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন। ⏳
মনে রাখবেন- আমরা শিক্ষার্থীর সংখ্যায় নয়, গুনগত মানে বিশ্বাসী!
আমাদের স্লোগানেই হচ্ছে- “সচেতন অভিভাবকদের ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান…” 💡
আমরা মনে করি- ইত্তেবা স্কুল সকল অভিভাবকের জন্য নয়। ইত্তেবা স্কুলে পড়াতে হলে আপনাকে অবশ্যই একজন সচেতন অভিভাবক হতে হবে। অন্যথায় এখানে টিকে থাকা অসম্ভব।
আপনি আপনার সন্তানকে কেমন মানুষ হিসেবে গড়ে তুলতে চান- সেই সিদ্ধান্ত একান্তই আপনার। তবে আপনার নেওয়া এই একটি সিদ্ধান্তই আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল ✨ কিংবা অন্ধকার করে দিতে পারে। তাই যে প্রতিষ্ঠানেই ভর্তি করান না কেন, যাচাই-বাছাই করে সচেতনভাবে সিদ্ধান্ত নিন।

আপনার সন্তানের জন্য ইত্তেবা স্কুলের পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল!

🔐অ্যাপের লগইন তথ্য
আইডি নম্বর: 25000097
পাসওয়ার্ড: 102025

বি.দ্র.: সাইন ইন করার আগে অথবা পরে- অ্যাপের ভাষা বাংলা করে নিলে ব্যবহার করতে ও বুঝতে আরও সহজ হবে। ধন্যবাদ।

আপনার যেকোনো গঠনমূলক মন্তব্য বা সমালোচনা আমরা সাদরে গ্রহণ করবো ইনশাআল্লাহ। মন্তব্য করতে ভুলবেন না।

#ইত্তেবা_স্কুল

#ডিজিটাল_স্কুল
#স্কুল_অ্যাপ


#সচেতন_অভিভাবক


#শিক্ষা_ও_শৃঙ্খলা
#আধুনিক_শিক্ষা


#বাংলা_মাধ্যম

📣 ২০২৬ সালের ভর্তি নির্দেশনা 🎓🗓️ ভর্তি কার্যক্রম সময়সূচিঅনলাইন ও অফলাইনে আবেদন শুরু: ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রি. থেকেআবেদন শ...
23/12/2025

📣 ২০২৬ সালের ভর্তি নির্দেশনা 🎓

🗓️ ভর্তি কার্যক্রম সময়সূচি
অনলাইন ও অফলাইনে আবেদন শুরু:
২৩ ডিসেম্বর ২০২৫ খ্রি. থেকে
আবেদন শেষ তারিখ:
৩১ জানুয়ারী ২০২৬ খ্রি. পর্যন্ত।
👉 মনে রাখবেন- ইত্তেবা স্কুলে ৩১ জানুয়ারির পর ভর্তি নেওয়া হয়না।

📝 যাদের জন্য আবেদন ও আসন সংখ্যা:
২০২৬ সালের জন্য ভর্তি নেওয়া হবে:
প্রি-প্রাইমারি পর্যায়ে:
প্লে গ্রুপ- (সর্বোচ্চ ২৫ জন)
নার্সারি- (সর্বোচ্চ ৭ জন)

প্রাইমারি পর্যায়ে:
১ম শ্রেণী- (সর্বোচ্চ ১০ জন)
২য় শ্রেণী- (সর্বোচ্চ ১০ জন)
৩য় শ্রেণী- (সর্বোচ্চ ৭ জন)
৪র্থ শ্রেণী- (সর্বোচ্চ ৩ জন)
৫ম শ্রেণী- (0 জন)

নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে:
৬ষ্ঠ শ্রেণী- (সর্বোচ্চ ৮ জন)
৭ম শ্রেণী- (সর্বোচ্চ ৪ জন)
৮ম শ্রেণী- (0 জন)
৯ম শ্রেণী- (সর্বোচ্চ ৬ জন)

[আমরা সংখ্যায় নয়, কোয়ালিটিতে বিশ্বাস করি। তাই খুব সীমিত সংখ্যক আসন নিয়ে শিক্ষার্থীদের পড়াই। যেনো প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করা সম্ভব হয়]

💻 আবেদন প্রক্রিয়া
পোষ্টের নিচে বা কমেন্টে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করে সবার উপরে “অনলাইন ভর্তি” বিভাগে যান। Admission Session থেকে Jan-2026-Dec-2026 নির্বাচন করুন এবং পূর্ণ তথ্যসহ ফরমটি পূরণ করুন। (স্টার দেওয়া কলামগুলো অবশ্যই পূরণ করতে হবে, অন্যগুলো প্রযোজ্য ক্ষেত্রে পূরণীয়)। প্রয়োজনীয় ডকুমেন্ট (যেমন- শিক্ষার্থীর জন্ম সনদ,শিক্ষার্থীর ছবি, পিতা মাতার আইডি কার্ডের ছবি, প্রযোজ্য ক্ষেত্রে টিসি) আপলোড করুন। ফরম সাবমিট করার পর একটি কনফার্মেশন স্লিপ/নম্বর পেয়ে যাবেন, সেটি সংরক্ষণ করুন।
অথবা ভর্তির জন্য সরাসরি স্কুল অফিসে যোগাযোগ করুন। শুক্রবার ব্যতিত প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্কুল অফিস খোলা থাকবে ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত।

💳 পেমেন্ট প্রদ্ধতি
ওয়েবসাইট থেকে আবেদন করলে ছবিতে থাকা কিউআর কোডটি স্ক্যান করুন। এমাউন্টের ঘরে ৬৫০ টাকা প্রদান করে "এগিয়ে যান বা Process" এ ক্লিক করুন। রেফারেন্স এর ঘরে অনলাইন আবেদনের ফরম নং উল্লেখ করুন এবং বিকাশ পিন দিন। সবশেষে ট্যাপ অপশন চেপে ধরে ঘরে বসেই আপনার সন্তানের ভর্তি সম্পন্ন করুন।

👉 2026 সালের সকল ক্লাসের ভর্তি ফি- ৬৫০ টাকা।

📄 প্রয়োজনীয় ডকুমেন্টস
1️⃣ শিক্ষার্থীর জন্ম সনদের ফটোকপি,
2️⃣ সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুইকপি ছবি,
3️⃣ অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,
4️⃣ আগের শ্রেণির স্কুল সার্টিফিকেট/টিসি,
(প্রাইমারি স্কুল থেকে হলে অবশ্যই বাধ্যতামূলক)
5️⃣ পূর্বের প্রতিষ্ঠানের বেতন পরিশোধের স্লিপ,
(প্রাইভেট স্কুল ও মাদ্রাসা থেকে আসলে)
6️⃣ ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তির জন্য ৫ম শ্রেণীর প্রত্যয়ন পত্র।
7️⃣ ৭ম থেকে ৯ম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বোর্ড রেজিষ্ট্রেশন ও টিসি বাধ্যতামূলক।

🏫 পরীক্ষা ও ইন্টারভিউ
লিখিত/মৌখিক পরীক্ষা নির্ধারিত হবে শিক্ষার্থী ইত্তেবা স্কুলে কোন ক্লাসে ভর্তি হওয়ার যোগ্যতা রাখে।

📞 যোগাযোগ
যেকোনো প্রশ্ন/সহায়তার জন্য:
📲 01318-838556 (Whatsapp Message Only)
📧 [email protected]
🌐 ettaba.biddalay.net

কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না! ধন্যবাদ।

Address

ইত্যাবা স্কুল এন্ড কলেজ, বৌলাই, কিশোরগঞ্জ।
Kishoreganj
২৩০০-2300

Opening Hours

Monday 08:00 - 16:30
Tuesday 08:00 - 16:30
Wednesday 08:00 - 16:30
Thursday 08:00 - 16:30
Saturday 08:00 - 16:30
Sunday 08:00 - 16:30

Telephone

+8801911122252

Alerts

Be the first to know and let us send you an email when ইত্তেবা স্কুল অ্যান্ড কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to ইত্তেবা স্কুল অ্যান্ড কলেজ:

Shortcuts

Share