M A Gani Adarsha Degree College

M A Gani Adarsha Degree College স্থাপিতঃ ১৯৯৫ খ্রি:

23/04/2026

📢 জরুরি নোটিশ 📢
এতদ্বারা ী_আদর্শ_ডিগ্রি_কলেজ-এর ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের 🎓 দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন এইচএসসি পরীক্ষা–২০২৬-এর যে সকল শিক্ষার্থী এখনো ফরম পূরণ করেনি, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ সম্পন্ন করতে হবে।

🗓️ ফরম পূরণের সময়সীমা:
➡️ ২৬/০৪/২০২৬ হতে ২৯/০৪/২০২৬ পর্যন্ত।

📌 প্রয়োজনীয় কাগজপত্র:
• এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ডের ১ (এক) কপি ফটোকপি (অবশ্যই সাথে আনতে হবে)

⚠️ বিশেষ নির্দেশনা:
নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে পরবর্তী যে কোনো জটিলতার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী নিজেই দায়ী থাকবে; এ ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

━━━━━━━━━━━━━━━
আদেশক্রমে
অধ্যক্ষ
এম এ গণী আদর্শ ডিগ্রি কলেজ

21/04/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি
এতদ্বারা ী_আদর্শ_ডিগ্রি_কলেজ-এর ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের 🎓 স্নাতক (পাস) ১ম বর্ষ,
🎓 এইচএসসি পরীক্ষা–২০২৬ শিক্ষার্থী, এবং
🎓 একাদশ শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তোমাদের নিয়মিত ক্লাস কার্যক্রম চলমান রয়েছে।

📌 অতএব, সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত ও সময়মতো ক্লাসে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।

⚠️ বি:দ্র: নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকলে এবং এর ফলে পরবর্তী পরীক্ষা সংক্রান্ত কোনো জটিলতা সৃষ্টি হলে, এর দায়ভার সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট শিক্ষার্থীকেই বহন করতে হবে; এ ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

আদেশক্রমে
অধ্যক্ষ
এম এ গণী আদর্শ ডিগ্রি কলেজ

আমাদের M A Gani Adarsha Degree College কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। 🏅 Regio...
20/04/2026

আমাদের M A Gani Adarsha Degree College কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

🏅 Regional Bangladesh Biology Olympiad – 2026
(Higher Secondary Category)
🥈 2nd Runner Up: তাকওয়া হক

এছাড়াও, ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬
(আয়োজনে: উপজেলা প্রশাসন, কুলাউড়া, মৌলভীবাজার)

— ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড (সিনিয়র গ্রুপ) —
২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফলাফল নিম্নরূপ:
🥇 ১ম স্থান — মরিয়ম বেগম
🥈 ২য় স্থান — তাকওয়া হক
🥉 ৩য় স্থান — পুস্মিতা রানী শর্মা

সংশ্লিষ্ট সকল শিক্ষক ও শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

02/04/2026

নোটিশ
এতদ্বারা ী_আদর্শ_ডিগ্রি_কলেজ এর সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৫/০৪/২০২৬ খ্রি. (রবিবার) ইস্টার সানডে উপলক্ষে কলেজ ক্যাম্পাস ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ০৬/০৪/২০২৬ খ্রি. (সোমবার) থেকে যথারীতি কলেজ ক্যাম্পাস ও অফিস কার্যক্রম শুরু হবে।

আদেশক্রমে

অধ্যক্ষ

এম এ গণী আদর্শ ডিগ্রি কলেজ।

31/03/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি
এতদ্বারা ী_আদর্শ_ডিগ্রি_কলেজ-এর ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ১ম বর্ষের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তোমাদের ক্লাস বর্তমানে চলমান রয়েছে।

অতএব, সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে নিয়মিতভাবে নির্ধারিত সময় অনুযায়ী ক্লাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

আদেশক্রমে
অধ্যক্ষ
এম এ গণী আদর্শ ডিগ্রি কলেজ

31/03/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি

এতদ্বারা ী_আদর্শ_ডিগ্রি_কলেজ-এর এইচএসসি পরীক্ষা–২০২৬ এর সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তোমাদের কোচিং ক্লাস আগামী ০১ এপ্রিল ২০২৬ খ্রি. (বুধবার) থেকে শুরু হবে।

যেসব শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন হয়েছে, তাদেরকে নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

আদেশক্রমে
অধ্যক্ষ
এম এ গণী আদর্শ ডিগ্রি কলেজ

10/03/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি

এতদ্বারা ী_আদর্শ_ডিগ্রি_কলেজ-এর ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন এইচএসসি পরীক্ষা–২০২৬ এর ফরম পূরণের কার্যক্রম চলমান রয়েছে।

ফরম পূরণের সময় প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ডের ১ (এক) কপি ফটোকপি সাথে নিয়ে আসতে হবে।

যে সকল শিক্ষার্থী এখনো ফরম পূরণ করেনি, তাদেরকে বিলম্ব ফিসহ আগামী ১৫ মার্চ ২০২৬ খ্রি. (রবিবার) এর মধ্যে ফরম পূরণের সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

আদেশক্রমে
অধ্যক্ষ
এম এ গণী আদর্শ ডিগ্রি কলেজ

05/03/2026

📢 শোকবার্তা

গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, এম এ গণী আদর্শ ডিগ্রি কলেজ-এর সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব শাহ আলম সরকারের মাতা বার্ধক্যজনিত কারণে আজ সন্ধ্যা ৭:০০ ঘটিকায় ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর ইন্তেকালে কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। মরহুমার মৃত্যুতে আমরা একজন স্নেহময়ী ও মহীয়সী ব্যক্তিত্বকে হারালাম।

কলেজের পক্ষ থেকে মরহুমার রূহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হলো। মহান আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

01/03/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি

এতদ্বারা ী_আদর্শ_ডিগ্রি_কলেজ-এর ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন এইচএসসি পরীক্ষা–২০২৬ এর ফরম পূরণের কার্যক্রম চলমান রয়েছে।

সকল শিক্ষার্থীকে আগামী ৫ মার্চ ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার)-এর মধ্যে ফরম পূরণের সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

অতএব, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে যথাসময়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য সকলকে নির্দেশ প্রদান করা হলো।

আদেশক্রমে
অধ্যক্ষ
এম এ গণী আদর্শ ডিগ্রি কলেজ

Address

Nabinagar, Kazaldhara-3234
Kulaura
KAJALDHARA-3234

Website

Alerts

Be the first to know and let us send you an email when M A Gani Adarsha Degree College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to M A Gani Adarsha Degree College:

Share