20/08/2026
بسم الله الرحمن الرحيم
আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদের বড়বোনদের মাধ্যমে এত সুন্দর একটি।মজলিস হাদিয়া দিয়েছেন। আমরা আন্তরিকভাবে আমাদের বড়বোনদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আয়িশা আপুর কুরআনের বেশকিছু দু'আসম্বলিত তিলাওয়াত এবং হুমায়রা আপুর প্রাণবন্ত উপস্থাপনা আমাদেরকে রৌদ্রজ্জ্বল সকালের মতো সজীব করে নিয়েছিল আলহামদুলিল্লাহ। শায়রা আপুর কাছ থেকে আমরা শিখেছি প্রতি পদক্ষেপের পূর্বেই আমাদের নিয়্যাত খালিস করে নিতে হবে, সবসময় নিজের প্রচেষ্টা শতভাগ রাখার জন্য মেহনত করা, সময়ের বারাকাহর জন্য প্রতিটি সময় হিকমাতের সাথে কাজে লাগানো, আরও অনেক কিছু। মা শা আল্লহ, বারকাল্লহু ফিহিন্না।
আমাদের দু'জন মুহতারামাহ ম্যাম আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। আমাদের এই জীবনের উদ্দেশ্য এবং আমরা কী নিয়ে ফিরে যাবো তা কুরআনের আয়াত, সালাফদের কথা দিয়ে হৃদয়ে গেঁথে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমদের জন্য ৩টি মূল্যবান নাসীহা সবক দিয়েছিলেন-
১। পবিত্রতা এবং সালাত যথাসময়ে ও যথাযথভাবে আদায়ে ইহতিমাম করা। (যত ব্যস্ততাই থাকুক)
২। অনেক গুরুত্বপূর্ণ সুন্নাহ, যা রসূলুল্লাহ ﷺ আমাদের জন্য কষ্টকর না হলে ফরয করে দিতেন। মিসওয়াক অন্তত প্রতি সালাতের জন্য ৫ বার হলেও করা। (মৃত্যুর সময় কালিমা নাসীব হওয়া এবং জান্নাতে যাওয়ার সহজ পন্থা)
৩। সকাল সন্ধ্যায় সায়্যিদুল ইস্তেগফার। (জান্নাতে যাওয়ার জন্য)
*আল্লাহ তা'আলার সন্তুষ্টি এবং জান্নাত ছাড়া আমাদের আর কি আর কিছুর প্রয়োজন আছে?*
আমাদের বুশরা আপু, ইভা আপুর আলোচনা আমাদের নিজেদের কাজ নিয়ে চিন্তা-ফিকির করতে ও সংশোধনের পথে আমল করার দিকনির্দেশনা দিয়েছে। তাশফি আপুর আয়োজনও আমাদেরকে তাবাসসুমে ভরিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা ছোট্ট কষ্ট হচ্ছিল আমরা আপুদের জন্য কিছুই নিয়ে যেতে পারি নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের প্রত্যেকের ভুল-ত্রুটিগুলো মাফ করে দিন। আমরা যা শুনেছি তার উপর ইখলাসের সাথে সবাইকে একসাথে আমল করার তাওফিক দিয়ে দিন। আমিন ইয়া রব্বাল আলামিন। জাযাকুন্নাল্লাহু খইরন কাসিরন ফিদ দুনিয়া ওয়াল আখিরহ।
~ আল ফাইজাত-১০ব্যাচ থেকে
তারান্নুম