25/07/2025
৪৯তম বিশেষ বি.সি.এস-এর ব্যবস্থাপনা বিষয়ের প্রস্তুতি কৌশল
অতীতে এমন বিশেষ বি.সি.এস খুব বেশি হয়নি। তাই অন্যান্য বিষয়ের মতই ব্যবস্থাপনার বিষয়ভিত্তিক ১০০ নম্বরের (MCQ Type) লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবার জন্য বাজারে আপাতত তেমন কোন বই নেই। ব্যবস্থাপনা বিষয়ের সিলেবাসটিতে মোট ১০ টি অধ্যায়কে দুটি অংশে বিভক্ত করা হয়েছে। প্রথম অংশে ব্যবস্থাপনার মৌলিক (BASIC MANAGEMENT) বিষয়াবলী ও ২য় অংশে ব্যবস্থাপনা প্রক্রিয়া (MANAGEMENT PROCESS) নিয়ে আলোচনা করা হয়েছে। নিজে কৌশলী হয়ে প্রয়োজনীয় ম্যাটারিয়াল জোগাড় করে পড়তে পারলে কম সময়েও কাঙ্ক্ষিত ফলাফলা অর্জন সম্ভব হবে।
বিষয় ভিত্তিকের জন্যঃ
১. সিলেবাস ধরে উচ্চ মাধ্যমিকের (HSC) ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার MCQ প্রশ্নগুলো পড়া।
২. ব্যবসায় শাখার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক সমাধান করা।
৩. সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করা।
৪. প্রকাশিত সিলেবাস অনুসারে অনার্সে পঠিত ' Principles of Management' (ব্যবস্থাপনা নীতিমালা) বইটি প্রতিটি অধ্যায় পড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের নোট নেওয়া।
৫. Human Resource Management (মানব সম্পদ ব্যবস্থাপনা), Management Science, Management Thoughts (ব্যবস্থাপনার চিন্তাধারা) Strategic Management, Project Management, Operations Management বইয়ের বিষয় গুলোর Key Points গুলো জেনে নেওয়া। যেমন: PERT, CPM, SWOT Analysis ইত্যাদি।
৬. মোঃ ইউনুস হাওলাদারের অথবা ডা. আব্দুল আউয়াল খানের অফিস ব্যবস্থাপনা বই নতুন / পুরাতন সংগ্রহে রাখা যেতে পারে। Office Management ও Corporate Management এর জন্য আমার লিখিত পরীক্ষার নোট IU Management গ্রুপে দিয়ে দিব। বুঝে রিডিং পড়লে কাজে লাগতে পারে।
৭। নিয়োগ ও ভর্তি পরীক্ষার প্রশ্ন বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাবে।
সাধারণ সতর্কতাঃ
১. পরীক্ষা যেহেতু অক্টোবরের প্রথম সপ্তাহে, সেহেতু এত কম সময়ে কোচিং (অনলাইন / অফলাইন) পিছনে না দৌড়িয়ে নিজে নিজে প্রস্তুতি নেওয়া ভালো হবে।
২. সাধারন ১০০ নম্বর যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিষয়ভিত্তিক ১০০ নম্বরও গুরুত্বপূর্ণ। একটাকে গুরুত্ব দিতে গিয়ে অন্যটাকে গুরুত্বহীন করে ফেলা যাবে না।
৩. নানান জনের নানান পরামর্শ না নিয়ে যেকোন একজনে কথা শুনুন ও পালনের চেষ্টা করুন।
৪. পরীক্ষা দিলে পাশ করব কি করব না এই দ্বিধায় না থেকে দিন ভাগ করে পড়াশোনা করা।
৫. আসুন মেসেঞ্জার গ্রুপে পড়ি, হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়ি- এসব না করে নিজের মত করে পড়া।
৬. তথ্যের বিশুদ্ধতা যাচাই পূর্বক Online ও AI এর সহায়তা নেয়া যেতে পারে।
সিভিল সার্ভিসে যোগদানের এমন সুবর্ণ সুযোগ বারবার আসে না। সময়টাকে কাজে লাগান। চেষ্টা করুন।
শুভ কামনায়
মো: হুমায়ুন আহমেদ
৪১তম বিসিএস (সাধারণ শিক্ষা)
এক্স-অফিসার টেলার, জনতা ব্যাংক পিএলসি
সাবেক শিক্ষার্থী: ব্যবস্থাপনা বিভাগ
শিক্ষাবর্ষ: ২০১১-১২
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া