Kushtia Government Mohila College

Kushtia Government Mohila College This is official fan page for Kushtia Government Mohila College.

সংক্ষিপ্ত পরিচিতিঃ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা কুষ্টিয়া স্বাধীনতা যুদ্ধের প্রথম রাজধানী সমৃদ্ধ ঐতিহ্যের শহর। এর মাটি ধন্য হয়েছে লালন,রবীন্দ্রনাথ, মশাররফ, দাদ আলীর সংগ্রামী ও মানবীয় চেতনাকে বক্ষে ধারণ করে। এ জেলারই নারী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া সরকারী মহিলা কলেজ।

১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার প্রায় ১৮ বছর পরও কুষ্টিয়া জেলায় ছিল না মেয়েদের উচ্চ শিক্ষার কোন প্রতিষ্ঠান। স্থানীয়

শিক্ষানুরাগী মানুষের সহায়তায় ১৯৬৬ সালে কুষ্টিয়া গার্লস কলেজ নামে একটা কলেজ (বর্তমান লাল মোহাম্মদ তেল কলের পূর্ব দিকে) রিকুইজিসনকৃত একটা বাড়িতে শ্রেণী কার্যক্রম শুরু করে। ছাত্রীদের জন্য তখন আবাসনের ব্যবস্থা ছিল। ১৯৬৭ সালে কুষ্টিয়া পৌরসভার আনুকূল্যে স্থানীয় বিশিষ্ট বিদ্যোৎসহী ব্যক্তি জনাব হাসান ফয়েজ, জনাব আব্দুর রহমান এবং জেহের মন্ডলের জমিতে তৎকালীন জেলা প্রশাসকের সহযোগীতায় কলেজটি বর্তমান অবস্থানে স্থানন্তরিত হয়। কলেজের বর্তমান প্রাচীরটি তৎকালীন স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী জনাব কামারুল হাসান সিদ্দিকীর সহায়তায় নির্মিত। কুষ্টিয়া কলেজের তৎকালীন উপাধ্যক্ষ স্থানীয় বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব সি,এম,জি জাকারিয়া কলেজটির প্রথম অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় কলেজটির একটি নিজেস্ব ভবন এবং একটি ছাত্রী নিবাস নির্মিত হয়। ১৯৭৯ সালের ৭ মে কলেজটির জাতীয়করণ হলে কুষ্টিয়া সরকারী গার্লস কলেজ নামে তা পরিচিত হয়।

বর্তমান কুষ্টিয়া শহরের দক্ষিণ প্রান্তে কোলাহল মুক্ত মনোরম নৈসর্গিক পরিবেশে কলেজটি বৃহত্তর কুষ্টিয়া জেলা সহ ঝিনাইদহ, মেহেরপুর জেলার মেয়েদের উচ্চ শিক্ষার দ্বারকে প্রসারিত রেখেছে।

এখানে উচ্চ মাধ্যমিক, ডিগ্রী পাশ ও ডিগ্রী অনার্স শ্রেণী সমূহে পাঠদান করা হয়। বর্তমানে দুটি ছাত্রী হোস্টেলে তিন শতাধিক ছাত্রীর আবাসনের সুব্যবস্থা রয়েছে। লেখাপড়ার পাশাপাশি ছাত্রীদের সহশিক্ষা কার্যক্রমের সুন্দর আয়োজন রয়েছে। কলেজটির সাথে শহরাঞ্চলের সহজ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা আছে। বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় মেয়েদের সুশিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সুযোগ্য ও নিবেদিতপ্রান শিক্ষক নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ডিগ্রী পাস কোর্সে ভর্তির প্রাথমিক আবেদন করার বিজ্ঞপ্তি।
24/08/2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ডিগ্রী পাস কোর্সে ভর্তির প্রাথমিক আবেদন করার বিজ্ঞপ্তি।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে ভর্তির নোটিশ
23/08/2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে ভর্তির নোটিশ

শোকবার্তা
23/08/2026

শোকবার্তা

18/08/2026

প্রিয় শিক্ষার্থী, তোমাদের একাদশ শ্রেণির (২০২৫-২০২৬) বার্ষিক (সম্পূরক) পরীক্ষা- ২০২৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে । ফলাফল দেখার জন্য সংযুক্ত লিংকে ঢুকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হিসেবে - kmcstudent লিখতে হবে । তারপর Academic Result অপশনে গিয়ে , Exam Level -HSC , Department/Group- যার-যার গ্রুপ, Session: 2025-2026, Exam Name- Year Final (1st Year HSC......), Class Roll- 2526 লিখে তারপর নিজ রোল দিয়ে( উদাহরণ যার রোল-001,তার রোল হবে-2526001) Transcript অপশনে ক্লিক করলেই যার যার পুরো ফলাফল দেখতে পাবে । সকলের জন্য শুভাশিস রইল .............. https://kmc.eshiksaems.com/

আখেরি চাহার সোম্বা
11/08/2026

আখেরি চাহার সোম্বা

09/08/2026

আজকে বিকাল ২.০০-৩.৩০ পর্যন্ত কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ-এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৬ -এ অংশগ্রহণকৃত ব্যবসায় শিক্ষা বিভাগের সকল পরিক্ষার্থীর আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা জাকারিয়া ভবনের পরিবর্তে বিজ্ঞান ভবনের ৪০২ এবং ৪০৩ নং কক্ষে অনুষ্ঠিত হবে।

বিভাগীয় প্রধান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ডিগ্রী (পাস) ১ম বর্ষের নির্বাচনী পরীক্ষার সময়সূচী
06/08/2026

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ডিগ্রী (পাস) ১ম বর্ষের নির্বাচনী পরীক্ষার সময়সূচী

বৃক্ষরোপণ কর্মসূচি
06/08/2026

বৃক্ষরোপণ কর্মসূচি

৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
05/08/2026

৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

একাদশ শ্রেণির সম্পুরক পরীক্ষা-২০২৬ এর আসন বিন্যাস
05/08/2026

একাদশ শ্রেণির সম্পুরক পরীক্ষা-২০২৬ এর আসন বিন্যাস

Address

Pti Road
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when Kushtia Government Mohila College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Kushtia Government Mohila College:

Shortcuts

Share