20/09/2024
কয়েকটা বিষয়ে আমাদের লাফানো বন্ধ করা দরকার-
১. বুয়েট, ঢাবি, মেডিকেলে পড়লে তাদেরকে সাত আসমানে উঠায় দেওয়া। এখানে কেবলমাত্র, HSC Syllabus এর বিশেষ বিষয়ে দক্ষ ছেলে মেয়েরা পড়ে এটা বলেন। এর বাইরে ওর চরিত্র, এমনকি অন্য কোনো talent এর পরীক্ষা এখানে নেয়া হয় নাই।
২. কোনো বিশেষ profession দেখলেই জিহবা বের করা বন্ধ করেন। যে সততার সাথে কাজ করে খায়, সেই সম্মানের যোগ্য। সে রিকশাওয়ালা হলেও। বিসিএস ক্যাডার, আর্মি অফিসার দেখলেই যেভাবে হুজুর হুজুর করা শুরু করেন, এই মানসিক দাসত্ব থেকে বের হন।
প্রাপ্যের অতিরিক্ত সম্মান, মানুষের মধ্যে অহংকার জন্ম দেয়, আর তার জন্য আপনি, আমিই দায়ী।