Consumer Youth Bangladesh,Islamic University

Directions

Consumer Youth Bangladesh,Islamic University "সচেতন হই,সুন্দর জীবনের জন্য"

আসসালামু আলাইকুম। আজ ১১ই অক্টোবর  ২০২৬ ইং তারিখে জিয়া মোড় সংলগ্ন  খাবারের হোটেলগুলোতে এবং জিয়া ও সাদ্দাম হল ডাইনিংয়ে...
11/10/2026

আসসালামু আলাইকুম।
আজ ১১ই অক্টোবর ২০২৬ ইং তারিখে জিয়া মোড় সংলগ্ন খাবারের হোটেলগুলোতে এবং জিয়া ও সাদ্দাম হল ডাইনিংয়ে সিওয়াইবি ইবি শাখার একটি প্রতিনিধি দল তদারকি পরিচালনা করে। এছাড়াও আমাদের নারী প্রতিনিধিরা জুলাই ৩৬ হলে তদারকি পরিচালনা করে।তদারকিতে সার্বজনীন সমস্যা গুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সতর্ক করা হয়েছে এবং পরবর্তীতে তারা সচেতন থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছে।

এসময় তদারকি পরিচালনা করেন সিওয়াইবি ইবি শাখার সেক্রেটারি এ.এ. এম.আবরার, অর্থ সম্পাদক মোঃ তানভীর আহমেদ, প্রচার সম্পাদক আহবুব রহমান অনিক, ভোক্তা অধিকার সম্পাদক সাইফুদ্দিন, সহকারী সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান, এছাড়াও কার্যনির্বাহী সদস্য এবং সাধারণ সদস্য গণ সহ এক ঝাঁক নবীন সদস্য উপস্থিত ছিলেন।

কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সংগ্রহের চূড়ান্ত ফলাফল। সবাইকে অনেক অনেক অভিনন্দন।
08/10/2026

কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সংগ্রহের চূড়ান্ত ফলাফল। সবাইকে অনেক অনেক অভিনন্দন।

শুভেচ্ছা ও অভিনন্দন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ পাওয়ায় ড. শাহীনুজ্জামান স্যারকেসিওয়াইবি পরিবারের পক...
01/10/2026

শুভেচ্ছা ও অভিনন্দন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ পাওয়ায় ড. শাহীনুজ্জামান স্যারকে
সিওয়াইবি পরিবারের পক্ষ থেকে
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবনের জন্য আমাদের আন্তরিক দোয়া ও শুভকামনা রইলো।

শুভেচ্ছান্তে
কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রেস বিজ্ঞপ্তিসিওয়াইবি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের ভাইভা সম্পন্নইসলামী বিশ্ববিদ্যালয়ে কনজ্...
17/09/2026

প্রেস বিজ্ঞপ্তি

সিওয়াইবি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের ভাইভা সম্পন্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শেষ ধাপ হিসেবে গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ ভাইভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ২০৮ নম্বর কক্ষে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভাইভা অনুষ্ঠিত হয়। নতুন সদস্য হওয়ার আগ্রহ নিয়ে নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো কার্যক্রমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নবীনদের উপচে পড়া ভিড়ের মধ্যেও সংগঠনের দায়িত্বশীলদের সমন্বিত প্রচেষ্টায় সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে ভাইভা কার্যক্রম সম্পন্ন হয়।

ভাইভা বোর্ডে উপস্থিত থেকে নবীনদের ভাইভা গ্রহণ করেন সিওয়াইবি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূর হোসাইন আল রিফাত, সাধারণ সম্পাদক আলী আজিম মোঃ আবরার ও অর্থ সম্পাদক মোঃ তানভীর আহমেদ। এছাড়াও সংগঠনের বিভিন্ন পদে দায়িত্বশীল ও কার্যনির্বাহী সদস্যরা ভাইভা গ্রহণে অংশ নেন। পাশাপাশি সংগঠনের সাধারণ সদস্যরাও কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য ও ভোক্তা সচেতনতা নিয়ে কাজ করার আগ্রহী নবীন শিক্ষার্থীদের সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। ভাইভা গ্রহণের মধ্য দিয়ে এবারের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।

সিওয়াইবি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা আশা করছে, নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্যাম্পাসে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা তৈরির কার্যক্রম আরও গতিশীল হবে।

📢 নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের ভাইভাসিওয়াইবি (CYB) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের ভাইভা অনুষ্...
15/09/2026

📢 নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের ভাইভা

সিওয়াইবি (CYB) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের ভাইভা অনুষ্ঠিত হবে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬।

🕘 সময়: সকাল ৯টা – বিকেল ৪টা
📍 স্থান: রুম নং–২০৮, টিএসসিসি

নিজেকে প্রস্তুত করুন, নতুন যাত্রায় যুক্ত হোন।
"সচেতন হোন, সুন্দর জীবনের জন্য।"

সদস্য সংগ্রহ চলছে।📢সিওয়াইবি, ইবি শাখার নতুন সদস্য সংগ্রহ বুথ বসেছে বিশ্ববিদ্যালয় টিএসসিসি করিডোরে। যারা পূর্বে ফরম নিয়েছ...
05/09/2026

সদস্য সংগ্রহ চলছে।📢
সিওয়াইবি, ইবি শাখার নতুন সদস্য সংগ্রহ বুথ বসেছে বিশ্ববিদ্যালয় টিএসসিসি করিডোরে।

যারা পূর্বে ফরম নিয়েছেন তারা বুথে এসে জমা দিয়ে যেতে পারেন।

বুথ থাকবে আজ থেকে আগামী ২ দিন ইনশাআল্লাহ।

কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সংগ্রহ চলছে। আগ্রহীরা নিম্নোক্ত ফর্ম পূরণ করুন।Google Form lin...
29/08/2026

কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সংগ্রহ চলছে। আগ্রহীরা নিম্নোক্ত ফর্ম পূরণ করুন।

Google Form link:
https://forms.gle/ygXCz7RJkWxCsC237

ফর্মের সৌজন্য মূল্য: ৫০ টাকা মাত্র

পেমেন্ট মেথড:

‎📱বিকাশ: 01781461044 (Send Money)
‎📱নগদ: 01787182024 (Send Money)

***সেন্ডমানি করার সময় রেফারেন্সে নিজের নাম, বিভাগ, সেশন উল্লেখ করবেন।"

🔷আমাদের কার্যক্রমসমূহ:
🔸ভোক্তা অধিকার সচেতনতা
🔸সচেতনতামূলক কার্যক্রম
🔸সামাজিক ও মানবকল্যাণমূলক কাজ
🔸শিক্ষা, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন
🔸দেশ গঠনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা
🔸 আরও বিস্তারিত জানতে আমাদের ফেইসবুক পেইজ ঘুরে আসুন।

আমাদের অফিসিয়াল পেজের লিংক:

https://www.facebook.com/profile.php?id=61551839859753

আসসালামু আলাইকুম। আজ ২৬ আগস্ট ২০২৬ ইং তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের  লালন হলে "টক হয়ে যাওয়া তরকারি" বিক্রয় করার অভিযোগ...
26/08/2026

আসসালামু আলাইকুম।
আজ ২৬ আগস্ট ২০২৬ ইং তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন হলে "টক হয়ে যাওয়া তরকারি" বিক্রয় করার অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ সিওয়াইবি ইবি শাখার একটি প্রতিনিধি দল তদারকি পরিচালনা করে। প্রাথমিক অবস্থায় অনুসন্ধান চালালে এর সত্যতা পাওয়া যায় সার্বিক তদারকির পরে আরো দেখা যায় যে রাতের ভাত ও নরম হয়ে গিয়েছিল এবং খোলা মোটা লবণ অসংরক্ষিত অবস্থায় পাওয়া যায় যেটি তরকারিতে ব্যবহার করা হয় এ বিষয়ে তাদের সতর্ক করা হয়। এছাড়াও পরবর্তীতে শহীদ জিয়া হলে তদারকি চালালে সেখানেও শিক্ষার্থীদের মুখে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায় একই পাঙ্গাস মাছের তরকারি কখনো ৩০ কখনো ৪০ আবার ৫০ টাকায়ও বিক্রি করার অভিযোগ পাওয়া যায় এবং তরকারি অসংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে তাদের জিজ্ঞাসা করা হলে তারা বলে যে পরবর্তীতে তারা তরকারির গুণগত মানের ভিত্তিতে বিক্রি করবে।

এসময় তদারকি পরিচালনা করেন সিওয়াইবি, ইবি শাখার অর্থ সম্পাদক মো: তানভীর আহমেদ এবং সাথে ছিলেন সিওয়াইবি, ইবি শাখার সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন সিদ্দিক, কার্যনির্বাহী সদস্য জিহাদ সহ সিওয়াইবির অন্যান্য সদস্যবৃন্দ।

📢সংগ্রহ চলছে, সংগ্রহ চলছে, সদস্য সংগ্রহ চলছেকনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সংগ্রহ চলছে। আগ্রহ...
16/08/2026

📢সংগ্রহ চলছে, সংগ্রহ চলছে, সদস্য সংগ্রহ চলছে

কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সংগ্রহ চলছে। আগ্রহীরা নিম্নোক্ত ফর্ম পূরণ করুন।

Google Form link:
https://forms.gle/ygXCz7RJkWxCsC237

ফর্মের সৌজন্য মূল্য: ৫০ টাকা মাত্র

পেমেন্ট মেথড:

‎📱বিকাশ: 01781461044 (Send Money)
‎📱নগদ: 01787182024 (Send Money)

***সেন্ডমানি করার সময় রেফারেন্সে নিজের নাম, বিভাগ, সেশন উল্লেখ করবেন।"

🔷আমাদের কার্যক্রমসমূহ:
🔸ভোক্তা অধিকার সচেতনতা
🔸সচেতনতামূলক কার্যক্রম
🔸সামাজিক ও মানবকল্যাণমূলক কাজ
🔸শিক্ষা, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন
🔸দেশ গঠনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা
🔸 আরও বিস্তারিত জানতে আমাদের ফেইসবুক পেইজ ঘুরে দেখুন।

Address

Islamic University
Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Consumer Youth Bangladesh,Islamic University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share