Islamic University (IU)

Islamic University (IU) http://www.iu.ac.bd/ It provides general Studies and Studies of Modern Science and Technology.

Islamic University is one of the major public universities in Bangladesh and the largest seat of higher education in the south-west part of our country. The university provides both the local and foreign students with the facilities of undergraduate studies, postgraduate research and teaching.

22/02/2017
19/02/2016
We may join to Tarunno (IU)
24/08/2015

We may join to Tarunno (IU)

আপনাকেই খুঁজছে তারুণ্য !!!

”তারুণ্য সেবামূলক চেতনায় উদ্বুদ্ধ এবং জনকল্যাণমূলক কাজের চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী নবীন সদস্য অন্বেষণ করছে। নেতৃত্বের গুণাবলী বিকাশ ও সাংগঠনিক দক্ষতা অর্জনে উৎসাহী শিক্ষার্থীরা তারুণ্যর সদস্য হউন।”

06/08/2015

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সম্ভাব্য ভর্তি পরীক্ষার তারিখঃ



প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১০ বা ১৭ অক্টোবর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩১ অক্টোবর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৪ নভেম্বর
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬ নভেম্বর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা ২০ অথবা ২৭ নভেম্বর



কৃষি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ১৪ নভেম্বর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ৫ ডিসেম্বর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা ১৮ ডিসেম্বর
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ২৮ নভেম্বর
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ৭ নভেম্বর



বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৩ নভেম্বর
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর ৩০ নভেম্বর ও ১ থেকে ৩ ডিসেম্বর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট ১৪ নভেম্বর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০ ও ২১ নভেম্বর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ২৭ ও ২৮ নভেম্বর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৩ ও ১৪ ডিসেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০ ও ২১ নভেম্বর



অন্যান্য বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ২৩,২৪,৩০ ও ৩১ অক্টোবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ৪ ও ৫ ডিসেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় ৯,১০,১৬,১৭,৩০ অক্টোবর ও ৬ নভেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয় পরে দিন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৯ থেকে ১২ নভেম্বর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১ থেকে ৯ নভেম্বর
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ১৫ থেকে ১৯ নভেম্বর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, ৯-১২ নভেম্বর
বরিশাল বিশ্ববিদ্যালয়, ২৭ ও ২৮ নভেম্বর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ৪,৫ ও ৬ ডিসেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয়, ১১ ও ১২ ডিসেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয, ১ অক্টোবর

****ইবির নব নিযুক্ত ট্রেজারারের যোগদান****কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্র্...
13/04/2013

****ইবির নব নিযুক্ত ট্রেজারারের যোগদান****

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্র্যরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ আফজাল হোসেন যোগদান করেছেন। তিনি বিদায়ী ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলীর স্থলাভিষিক্ত হলেন। ট্রেজারার পদে মুহাম্মদ শাহজাহান আলীর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ৪ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ৪ বছরের জন্য প্রফেসর ড. মোঃ আফজাল হোসেনকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৯তম ট্রেজারার হিসেবে নিয়োগ প্রদান করেন। নব নিযুক্ত ট্রেজারার গত ৮ এপ্রিল যোগদান করেছেন।

06/04/2013

জরুরি ঘোষনা:

আগামি ৭.৪.২০১৩ সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে এবং ৮.৪.২০১৩ হতে সকল ক্লাস পরিখা চালু হবে ।

10/03/2013

ইবিতে আজ থেকে “এইচ” ইউনিটের সাক্ষাৎকার শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে “এইচ” ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের সাক্ষাৎকার ১১ ও ১২ মার্চ আইন ও শরীয়াহ্ অনুষদে অনুষ্ঠিত হবে। আজ ১১ মার্চ সকাল ১০টা হতে আইন ও মুসলিম বিধান বিভাগের প্রথম শিফট-এর মেধাতালিকাভুক্ত ১-৪০ এবং আল-ফিকহ্ বিভাগের প্রথম শিফট-এর মেধাতালিকাভুক্ত ১-৩০-এর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আগামীকাল ১২ মার্চ সকাল ১০টা হতে আইন ও মুসলিম বিধান বিভাগের প্রথম শিফট-এর মেধাতালিকাভুক্ত ৪১-৫১ ও দ্বিতীয় শিফট-এর মেধাতালিকাভুক্ত ১-২৯ এবং আল-ফিকহ্ বিভাগের প্রথম শিফট -এর মেধাতালিকাভুক্ত ৩১-৩৮ ও দ্বিতীয় শিফট-এর মেধাতালিকাভুক্ত ১-২২ -এর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ছাত্র-ছাত্রীদের এস.এস.সি ও এইচ.এস.সি/দাখিল ও আলীম/ সমতুল্য পরীক্ষার মুল সনদপত্র এবং নম্বরপত্র, দুইকপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র সঙ্গে আনতে হবে।
চুড়ান্তভাবে নির্বাচিত ছাত্র/ছাত্রীদের ১১ হতে ১৯ মার্চের মধ্যে নিজ নিজ বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্য...
13/02/2013

আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন


ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শেষ হয়েছে। দেশের ১৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি তাম্র পদক অর্জন করে ৩৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসরাত জাহান ইভা দ্রুততম মানবী খেতাব অর্জনসহ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় দলে ছিলেন মামুন, জুবায়ের, আসাদুল ইসলাম, অরুপ, আঃ রব, ইসরাত জাহান ইভা, ফাহিমা, লিপি ও শাপলা। সকল খেলোয়াড়, টিম ম্যানেজার ও কোচদের বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

29/01/2013

ফলাফল প্রকাশ ৭ মার্চ এর মধ্যে \ ক্লাস শুরু ২ এপ্রিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৩ ফেব্রুয়ারি হতে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভাইস চ্যান্সেলরের সভাকক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি হতে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিনি সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফ্ট, বেলা সাড়ে ১১টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফ্ট, দুপুর ২টা হতে ৩টা পর্যন্ত তৃতীয় শিফ্ট এবং বিকেল ৪টা হতে বিকেল ৫টা পর্যন্ত চতুর্থ শিফ্ট-এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ ফেব্রুয়ারি হতে পরীক্ষার প্রবেশ পত্র ইস্যু করা হবে। পরীক্ষার ফলাফল ৭ মার্চের মধ্যে প্রকাশ করা হবে। মেধা তালিকা থেকে ভর্তি করা হবে ১০ মার্চ হতে ১৯ মার্চ পর্যন্ত। বিশেষ কোটায় ১০ মার্চ হতে ১৪ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ইউনিট পরিবর্তন করা যাবে ২০ মার্চ হতে ২৩ মার্চ পর্যন্ত। অপেক্ষমান এবং বিশেষ কোটায় ভর্তি করা হবে ২৩ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত এবং ক্লাস শুরু হবে ২ এপ্রিল। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যবৃন্দ। সভাটি পরিচালনা করেন ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার ড. মোঃ মসলেম উদ্দিন।

এ বছর ৫ টি অনুষদের ৮টি ইউনিটের অধীনে ১৪৬৫ আসনের বিপরীতে সর্বমোট ৮৮,৩২০টি ফরম জমা পড়েছে। এর মধ্যে “এ” ইউনিটে ৪,৫২৪টি, “বি” ইউনিটে ২১,৮৫৬ টি, “সি” ইউনিটে ১৭,৪৪৪ টি, “ডি” ইউনিটে ৭,২১২ টি, “ই” ইউনিটে ৭,৭৫৪ টি, “এফ” ইউনিটে ২,০২৯ টি, “জি” ইউনিটে ১৮,০৭৩ টি এবং “এইচ” ইউনিটে ৯,৪২৮টি।

ভর্তি পরীক্ষার সময়সূচি ঃ

২৩ ফেব্রুয়ারি প্রথম শিফ্ট-এ কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না। দ্বিতীয় শিফ্ট-এ অনুষ্ঠিত হবে “এ”ইউনিটের পরীক্ষা। তৃতীয় শিফ্ট-এ অনুষ্ঠিত হবে “এইচ” ইউনিটের ১ হতে ৬,০২৫ রোল পর্যন্ত এবং চতুর্থ শিফট-এ “এইচ” ইউনিটের ৬,০২৬ হতে অবশিষ্ট রোলের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৪ ফেব্রুয়ারি প্রথম শিফ্ট-এ অনুষ্ঠিত হবে “বি” ইউনিটের ১ হতে ৬,০২৫, দ্বিতীয় শিফ্ট-এ অনুষ্ঠিত হবে ৬,০২৬ হতে ১২,০৫০ এবং তৃতীয় শিফ্ট-এ অনুষ্ঠিত হবে ১২,০৫১ হতে ১৮,০৭৫ পর্যন্ত এবং চতুর্থ শিফ্ট-এ ১৮,০৭৬ হতে অবশিষ্ট রোলের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৫ ফেব্রুয়ারি প্রথম শিফট-এ অনুষ্ঠিত হবে “সি”ইউনিটের ১ হতে -৬,০২৫ পর্যন্ত, দ্বিতীয় শিফট-এ অনুষ্ঠিত হবে ৬,০২৬ হতে ১২,০৫০ পর্যন্ত এবং তৃতীয় শিফট-এ ১২,০৫১ হতে অবশিষ্ট রোলের পরীক্ষা। এছাড়া চতুর্থ শিফট-এ “এফ” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৬ ফেব্রুয়ারি প্রথম শিফট-এ “ডি” ইউনিটের ১ হতে ৬,০২৫, দ্বিতীয় শিফটে ৬,০২৬ হতে অবশিষ্ট রোলের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তৃতীয় শিফট-এ “ই” ইউনিটের ১ হতে ৬,০২৫ পর্যন্ত এবং চতুর্থ শিফট-এ ৬,০২৬ থেকে অবশিষ্ট রোলের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৭ ফেব্রুয়ারি প্রথম শিফট-এ “জি” ইউনিটের ১ হতে ৬,০২৫ পর্যন্ত, দ্বিতীয় শিফট-এ ৬,০২৬ হতে ১২,০৫০ পর্যন্ত, তৃতীয় শিফট-এ ১২,০৫১ হতে অবশিষ্ট রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চতুর্থ শিফ্ট-এ কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

পরীক্ষার হল রুমে পরীক্ষার্থীদের ডাউনলোডকৃত ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের দুই কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রের মুল কপি ( ফেরত যোগ্য) অবশ্যই সাথে আনতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট http://www.iubd.net/ এ বিস্তারিত জানা যাবে।

23/01/2013

২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এ ছাড়া আজ বুধবার থেকে ক্লাস ও পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। গত বছরের ১৭ নভেম্বর এ পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল। পরে তা স্থগিত করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে আজ দুপুর ১২টার দিকে উপাচার্যের সভাকক্ষে বিভাগের সভাপতি ও অনুষদের ডিনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া আগামী শনিবার (২৬ জানুয়ারি) ভর্তি পরীক্ষা-সংক্রান্ত কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

23/01/2013

ইবিতে ২৪ জানুয়ারি ছুটি বাতিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে পূর্ব নির্ধারিত ২৪ জানুয়ারি বৃহস্পতিবারের ছুটি বাতিল করা হয়েছে। চাঁদ দেখার কারনে সরকারী ছুটির তালিকা অনুযায়ী পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২৫ জানুয়ারি শুক্রবার পালিত হবে। বিধায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ ২৪ জানুয়ারি যথারীতি চলবে।

Address

Kushtia
7003

Alerts

Be the first to know and let us send you an email when Islamic University (IU) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share