06/08/2026
আমরা গভীর শোক প্রকাশ করছি।
দৈনিক খবরওয়ালার সুহৃদ, শিক্ষক ও সমাজকর্মী আবদুল্লাহ-আল-মনসুর নোমানের অকালপ্রয়াণে শোকবার্তা
দৈনিক খবরওয়ালার পরম শুভানুধ্যায়ী, নিবেদিতপ্রাণ শিক্ষক এবং সমাজকর্মী আবদুল্লাহ-আল-মনসুর নোমানের আকস্মিক ও অকালপ্রয়াণে ‘দৈনিক খবরওয়ালা’ পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
তাঁর সৃজনশীল ও বাস্তবমুখী অবদান বহু মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একজন আলোকিত ও তরুণ শিক্ষক হিসেবে সমাজ গঠনে তাঁর ভূমিকা এবং দৈনিক খবরওয়ালার প্রতি তাঁর দীর্ঘদিনের সুহৃদভাবাপন্ন দৃষ্টিভঙ্গি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁর এই অকালপ্রয়াণে সমাজ একজন দূরদর্শী, সম্ভাবনাময় ও আদর্শ ব্যক্তিত্বকে হারাল, যা সহজে পূরণ হওয়ার নয়।
আমরা দৈনিক খবরওয়ালা পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছি। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জ্ঞাপন করছি গভীর সমবেদনা। মহান সৃষ্টিকর্তা সকলকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন।
— সম্পাদক ও বার্তা পরিবার
দৈনিক খবরওয়ালা