22/12/2025
লাস্ট পোস্টটা আপনিই দিয়েছেন তাইনা?! বরাবরের মতোই বেশ আড়ম্বরপূর্ণভাবেই নিজেকে মেরুদন্ডহীন প্রমাণ করেছেন এতে কোনোই সন্দেহ নেই!
কি যেন লিখেছেন ঠিক বসন্তের মতোই আমার আগমন হয়েছিল আপনার লাইফে?! উহু কক্ষনো না আমার তো মনে হয় আপনার লাইফে আমি চৈত্রের কাঠফাঁটা রোদ্দুর! কেন এসেছিলেন মায়া বাড়াতে আর এই পোস্টটা দিয়ে কিই বা প্রমাণ করলেন বলেন... সবাইকে সবকিছুই বলতে পারেন আপনি আর আমাকে দেখলেই নাকি কিছু বলতে পারেন না আবার অন্য মাধ্যম আমাকে এ বিষয়ে বলে এও কি বিশ্বাসযোগ্য?! দুজনে কতটুকু এগিয়েছিলাম জানিনা তবে কেন জানি সব হঠাৎ অন্যরকমভাবেই পাল্টে গেল আর মাঝখান থেকে কেন জানি আমিই তিরস্কৃত হলাম!!