ইবিয়ান পরিবার - IUian Family

ইবিয়ান পরিবার - IUian Family ইবিয়ানদের শেকড়
১৭৫ একর

17/12/2025

ইবি ড্যান্স ক্লাব Sparkle's Spark Fest 1.0

02/12/2025

☞সার্টিফিকেট উত্তোলনের প্রক্রিয়া: আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী নির্দেশনায় নির্দেশিত হোন-
★সংগ্রহে রাখুনঃ

১. ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি

২. এসএসসি/দাখিল পাশের সনদের ফটোকপি

৩. ২০০০ টাকা (সবগুলো তুলতে চাইলে)

★সংগ্রহ করুনঃ

১. প্রশাসনের তৃতীয় তলা থেকে আবেদন পত্রের ফর্ম সংগ্রহ করুন(সাময়িক সনদপত্র+ট্রান্সক্রিপ্ট+নম্বরপত্র+ফল প্রকাশের তারিখের সনদপত্র)

২. ব্যাংক থেকে ব্যাংকের রশিদ সংগ্রহ করুন



৩. প্রশাসনের রুম নং-১১০ থেকে বিবিধ জমাদানের রশিদ ৪ কপি সংগ্রহ করুন।

৪. হলের রশিদ সংগ্রহ করুন (হল কর্তৃপক্ষ যদি প্রভোস্টের সাইনের জন্য হলের রশিদে টাকা জমা দিতে বলে তবে নিন অন্যথায় প্রয়োজন নেই)।

★পূরণঃ

এরপর সঠিকভাবে ফর্ম+রশিদগুলো পূরণ করুন- (বিশুদ্ধ না হলে সবচেয়ে বড় ভেজাল পোহাতে হবে, তাই আগে থেকে সতর্ক থাকুন)

১. বিবিধ জমাদানের রশিদের "জমার উদ্দেশ্য" কলামে সাময়িক সনদপত্র/নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট/ফল প্রকাশের তারিখের সনদপত্র উত্তোলন ইত্যাদি লিখুন এবং "জমার পরিমাণ" কলামে সনদপত্র(১৫০+১৫=১৬৫), ট্রান্সক্রিপ্ট (৪০০+১৫=৪১৫), নম্বরপত্র(১৫০+১৫=১৬৫), ফল প্রকাশের তারিখের সনদপত্র(৭৫+১৫=৯০) লিখুন।

২. ব্যাংকের রশিদে "সভাপতি, আল কুরআন" এ নামে "১১৩৩" একাউন্ট নম্বরে ফর্মের সংখ্যা অনুযায়ী (ক×২০০=২০০ক) টাকা লিখুন।

যেমনঃ আমি সাময়িক সনদপত্র, নম্বরপত্র, ট্রান্সক্রিপ্ট, অনার্সের ফল প্রকাশের তারিখের সনদপত্র এবং ডিপার্টমেন্ট থেকে প্রশংসাপত্র মোট ৫টি সনদ নিচ্ছি সেক্ষেত্রে ৫×২০০=১০০০ টাকা জমা দিয়েছি।

* সবগুলো ফর্ম পূরণ সম্পন্ন হলে পুননিরীক্ষণ করে ব্যাংকে টাকা জমা দিন।

★সাইনঃ

১. ব্যাংক ড্রাপ্ট হয়ে গেলে ডিপার্টমেন্টে এসে বিবিধ জমা দানের রশিদের অংশগুলোর সংশ্লিষ্ট ফর্মের সাথে সংশ্লিষ্ট কপি পিন আপ করুন। যাদের হলে সাইনের জন্য টাকা জমা দিতে হচ্ছে, টাকা জমা দানের রশিদের হলের অংশটি "সাময়িক সনদপত্রে'র" ফর্মের সাথে পিন আপ করুন। সবগুলো ফর্ম "রেজিস্ট্রার" ডিপার্টমেন্টের চেয়ারম্যান কর্তৃক সাইন করাবেন।

২. হলে গিয়ে সাময়িক সনদের কপিটি প্রভোস্ট কর্তৃক সাইনের জন্য কর্তৃপক্ষকে দিন। হল ফি জমা দানের ফিরিস্তি দেখে তিনি সাইন করিয়ে আনবেন।

৩. প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় একাডেমিক শাখার হাতে বাম দিকের প্রথম কক্ষে যান। উপরেজিস্ট্রার একাডেমিক ফি জমা দানের তথ্য যাচাই করে আপনার সনদ ও ট্রান্সক্রিপ্টে সাইন করবেন।

৪. নতুন প্রশাসন ভবনের ২০৮ নং রুমে আপনার পরীক্ষার ফি জমা দানের ফিরিস্তি দেখে পরীক্ষা নিয়ন্ত্রকের পক্ষে অর্থ ও হিসাব বিভাগের একাউন্ট্যান্ট আনিছুর রহমান ভাই উপরে সিল ও সাইন করবেন। এরপর আর কোন কাজ নেই।

*উল্লেখ্য- সাইন নেয়ার ক্ষেত্রে অবশ্যই প্রথমে বিভাগীয় চেয়ারম্যানের সাইনটা আগে নিবেন। এরপর বাকিগুলো আপনার সুবিধা অনুযায়ী নিন।

★জমাঃ

*এবার পুরতান প্রশাসন বিভাগের তৃতীয় তলায় সিঁড়ির একেবারে সামনের রুমে, যেখান থেকে ফর্ম নিয়েছেন, আপনার ফর্মগুলো জমা দিন।

* সবকিছু ঠিক থাকলে জমার তারিখ থেকে ১৫ দিন পরে আপনি সার্টিফিকেটগুলো পেয়ে যাবেন, ইনশাআল্লাহ।

*বিঃদ্রঃ

১. যেহেতু সাইনের টাকাটা সম্পূর্ণ ব্যাক্তির, সেক্ষেত্রে আপনি যদি রাজনৈতিক কোন যোগসাজশে কিংবা ব্যাক্তিগত যোগ্যতায় সে টাকার অঙ্কটা কমাতে পারেন তবে তা আপনার একান্তই সৌভাগ্য। যা কারো কারো টাকা কম-বেশি লাগায় বুঝা যাচ্ছে। (আমার জানার ভুলও থাকতে পারে)।

২. (সবগুলো সনদ একসঙ্গে নিলে সুবিধা হচ্ছে উল্লিখিত পরিমাণ টাকা খরচ হবে। ভেঙে ভেঙে নিতে গেলে ডিপার্টমেন্ট ফি অনেক বেশি দাবি করে)

*সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ

আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইতিহাসে যতটাকা জমা দিয়েছেন সেসব টাকা জমাদানের রশিদ কাছে রাখুন। সাইন করার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার সংশ্লিষ্ট অংশের জমাদানের ইতিহাস চেক করে যদি অনাদায় পান এবং আপনার কাছেও রশিদ না থাকে তবে পুনরায় জমা দিতে হবে, তাই আগে থেকেই সতর্ক থাকা ভালো।

◑ আশা করছি এ প্রক্রিয়ায় আপনি সহজেই এ কাজটি সম্পন্ন করতে পারবেন।

◑ কষ্ট করে পুরোটা পড়ার জন্য স্বাগত।

[সৌজন্যেঃ শফি (আল-কুরআন- MTIS: ২০২৩-২৪) (সংশোধিত ও পরিমার্জিত)।]

ইবি অধ্যাপকের মন্তব্যের প্রতিবাদে ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি-ইবি রিপোর্টার্স ইউনিটি
01/12/2025

ইবি অধ্যাপকের মন্তব্যের প্রতিবাদে ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

-ইবি রিপোর্টার্স ইউনিটি

“ইবিতে ফোকলোর, ফাইন আর্টস এধরণের সাবজেক্ট প্রতিষ্ঠা করা হয়েছিল ইসলামি মূল্যবোধকে ধ্বংস করার জন্য” করা এমন মন্তব্যের প্রত...
01/12/2025

“ইবিতে ফোকলোর, ফাইন আর্টস এধরণের সাবজেক্ট প্রতিষ্ঠা করা হয়েছিল ইসলামি মূল্যবোধকে ধ্বংস করার জন্য” করা এমন মন্তব্যের প্রতিবাদে মৌন অবস্থান চারুকলা বিভাগের শিক্ষার্থীদের

-ইবি রিপোর্টার্স ইউনিটি

ইবি ক্যাম্পাসের টিএসসিসি পেছনের গেটে রবীন্দ্র-নজরুল ভবনের পাশে এমন একটি গভীর গর্ত তৈরি হয়েছে যা যে কোনো সময় দুর্ঘটনার ...
23/10/2025

ইবি ক্যাম্পাসের টিএসসিসি পেছনের গেটে রবীন্দ্র-নজরুল ভবনের পাশে এমন একটি গভীর গর্ত তৈরি হয়েছে যা যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে এখন যেহেতু ছুটির দিন এবং ক্যাম্পাস তুলনামূলক ফাঁকা, কেউ অসতর্কভাবে এখানে পড়ে গেলে সাহায্য পাওয়াটাও কঠিন হবে।

সবাইকে অনুরোধ করছি, এই রাস্তা দিয়ে চলাচলের সময় সতর্ক থাকুন এবং অন্যদেরও সতর্ক করুন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।

Ezaz Ahmed
(21-22)

মানিক রহমানের অদম্য সাইকেল যাত্রায় পাশে থাকলেন মো: রিজওয়ান খান ও আরশীনগর "জাগে বাহে কোনঠে সবায়" শ্লোগান নিয়ে, তিস্তা মহা...
19/10/2025

মানিক রহমানের অদম্য সাইকেল যাত্রায় পাশে থাকলেন মো: রিজওয়ান খান ও আরশীনগর

"জাগে বাহে কোনঠে সবায়" শ্লোগান নিয়ে, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চেয়ে, টেকনাফ থেকে তেতুলিয়া, "Cross Country Cycling"
পদক্ষেপ হাতে নিয়েছিলেন মানিক। অর্থায়নের অভাব থাকায় অনেক ব্র‍্যান্ড ও কোম্পানীর সাথে যোগাযোগ করেন। অনেকেই হতাশ করেছেন, কেউ আশা দিয়েও পাশে থাকেননি। কিন্তু, মো: রিজওয়ান খান, ছিলেন ব্যতিক্রম। আরশীনগরকে সাথে নিয়ে, তিনিই করলেন মানিকের অর্থের যোগান। তার, মাচাং এবং শেখপাড়ার কসমেটিক্স শপ এর স্বত্বাধিকারী লিখন ভাই, ব্যবস্থা করলেন মানিক এর প্রয়োজনীয় অর্থের। বরাবরই, সমাজসেবামূলক কার্যক্রমের সাথে থেকেছেন তিনি। ইবির শিক্ষার্থীদের সর্বাঙ্গীন মঙ্গলই তার সবচেয়ে বড় খুশির কারণ। মানিকের প্রতি অশেষ শুভকামনা জানিয়েছেন তারা সবাই। পাশাপাশি, একজন সম্মানীয় শিক্ষক তাকে সাইকেল দিয়ে সহায়তা করেছেন। অনেকেই ব্যক্তিগত জায়গা থেকে মানিকের পাশে থাকার চেষ্টা করেছেন। ইবিয়ান পরিবারের পক্ষ থেকে মানিকের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। আর রিজওয়ান ভাইয়ের এই মহতী উদ্যোগের জয়জয়কার। ধন্যবাদ,, আপনার মঙ্গল কামনায়, সকল ইবিয়ানরা।

ভুল করে বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকে পড়েছি। ক্ষমা করবেন।
18/10/2025

ভুল করে বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকে পড়েছি। ক্ষমা করবেন।

প্রশাসন থেকে ক্যাম্পাসে মাইকিং করে বহিরাগত প্রবেশ নিষেধ কিন্তু সেগুলা ক্যাম্পাসের স্টুডেন্ট ছাড়া কেউ শুনে না। মাইকিং কি ...
17/10/2025

প্রশাসন থেকে ক্যাম্পাসে মাইকিং করে বহিরাগত প্রবেশ নিষেধ কিন্তু সেগুলা ক্যাম্পাসের স্টুডেন্ট ছাড়া কেউ শুনে না। মাইকিং কি শুধু ক্যাম্পাসের স্টুডেন্টদের জন্যই?
প্রায়শই দেখা যায় এলাকার স্কুলের পোলাপান গ্যাং ধরে টিএসসি,ফোয়ারা চত্ত্বর ঘুরতে আসে,বার্থডে সেলিব্রেট করে,কাপল হয়ে প্রেম করতে আসে। আমাদেরকেই জায়গা ছেড়ে দিয়ে আসতে হয়। যা একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে লজ্জার।
প্রশাসন এসব দেখেও না দেখার ভান করে। আর ২ দিন পর পর মাইকিং করে স্টুডেন্টদের শোনায়।

ইসলামী বিশ্ববিদ্যালয় যেখানে মানুষ হয়ে ভর্তি হলেও বের হতে হয় ছাগল হয়ে। এর দায় আমাদের, আমাদের পরিবেশের, অন্যায়কে মুখ ...
12/10/2025

ইসলামী বিশ্ববিদ্যালয় যেখানে মানুষ হয়ে ভর্তি হলেও বের হতে হয় ছাগল হয়ে। এর দায় আমাদের, আমাদের পরিবেশের, অন্যায়কে মুখ বুজে সহ্য করা ও নিজের অধিকারের প্রতি অসচেতনতা বা অবজ্ঞা করা।

ছবিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোন একটি বাসের।

Touhidul Islam
AIS(19-20)

আসসালামু আলাইকুম,সম্ভবত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬ বছরের ইতিহাসে এক  অনন্য মাইল ফলক অর্জন করতে যাচ্ছি।আমি দীর্ঘপথ সাইক্লি...
07/10/2025

আসসালামু আলাইকুম,
সম্ভবত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬ বছরের ইতিহাসে এক অনন্য মাইল ফলক অর্জন করতে যাচ্ছি।
আমি দীর্ঘপথ সাইক্লিস্ট এবং পরিবেশবান্ধব ভ্রমণপ্রেমী হিসেবে বাংলাদেশের সর্ব উত্তরের তেতুলিয়া থেকে সর্ব দক্ষিণের টেকনাফ পর্যন্ত প্রায় ১,০০০ কিলোমিটার সাইক্লিং ভ্রমণের একটি ব্যতিক্রমী অভিযাত্রার উদ্যোগ নিয়েছি।

অভিযাত্রার উদ্দেশ্য::
বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সাইক্লিং ভ্রমণের রেকর্ড তৈরি।
তরুণ প্রজন্মকে স্বাস্থ্য, খেলাধুলা ও ফিটনেস চর্চায় অনুপ্রাণিত করা।
পরিবেশবান্ধব জীবনযাপন ও কম কার্বন নিঃসরণ পরিবহন প্রচার করা।
দেশের সৌন্দর্য, সংস্কৃতি ও ভ্রমণ সম্ভাবনা প্রচার করা।
স্পন্সরের ব্র্যান্ডকে স্বাস্থ্যসম্মত ও সামাজিক সচেতন কার্যক্রমের সঙ্গে যুক্ত করা।

যাত্রার পরিকল্পনা::
তারিখ: ২০ অক্টোবর,২০২৫
শুরুর স্থান: তেতুলিয়া, পঞ্চগড়
গন্তব্য: টেকনাফ, কক্সবাজার

আনুমানিক দূরত্বঃ প্রায় ১,০০০ কিলোমিটার
সময়কাল: ১০-১২ দিন

যাত্রাপথ: তেতুলিয়া রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ

স্পন্সরশিপ সুবিধাসমূহ::
> সাইকেলের গায়ে স্পন্সরে লোগো প্রদর্শন।
> জার্সি ও হেলমেটে স্পন্সরের লোগো সংযোজন।
> সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ভিডিও ও লাইভে স্পন্সরের নাম প্রচার।
> অভিযাত্রা শেষে প্রস্তুতকৃত ডকুমেন্টারি ও রিপোর্টে সহযোগী হিসেবে স্বীকৃতি।
> জাতীয় ও স্থানীয় মিডিয়ায় প্রেস কভারেজে স্পন্সরের নাম অন্তর্ভুক্ত।
> চূড়ান্ত ভিডিও প্রডাকশনে স্পন্সরের লোগো সংযুক্তকরণ।

প্রত্যাশিত সহায়তা:
সাইকেল, সাইক্লিং গিয়ার ও সেফটি ইকুইপমেন্ট (জার্সি, হেলমেট, যন্ত্রাংশ ইত্যাদি)।
যাত্রার খরচ, নিরাপত্তা, খাবার ও আবাসন সংক্রান্ত সহায়তা।
অতএব, বিনীত অনুরোধ করছি যে, আমার এই বিশেষ সাইক্লিং অভিযাত্রায় আপনার ইতিবাচক সাড়া প্রত্যাশী।

বিনীত,
মোঃ মানিক রহমান
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
মোবাইল: ০১৩০৫১৮০৬৩ (WhatsApp), ০১৫৬৮৮০৩৬৪৫
ই-মেইল: [email protected]

পুরোনো আলব্যাম ঘাটতে ঘাটতে হঠাৎ এই ছবিটা বের করে দেখালো আম্মু,এতো নস্টালজিক ফিল হচ্ছে দেখার পর থেকে...ইবির কেন্দ্রীয় গ্র...
03/10/2025

পুরোনো আলব্যাম ঘাটতে ঘাটতে হঠাৎ এই ছবিটা বের করে দেখালো আম্মু,এতো নস্টালজিক ফিল হচ্ছে দেখার পর থেকে...

ইবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আম্মু আর তার বান্ধবীরা,আম্মুর অনার্স ফাইনালের কিছুদিন আগে তোলা,মোস্ট প্রোবাবলি ১৯৯৭ সালে...

ছবি: নুসরাত ঐশী

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইবিয়ান পরিবার - IUian Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share