30/09/2026
একদল বাগ্মী বিতার্কিক,একরাশ যুক্তির ঝড় আর শরৎ-এর শেষ বিকেলের স্নিগ্ধতায় গত ২৫ সেপ্টেম্বর কেডিএস কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল আইইউডিএস বনাম কেডিএস প্রদর্শনী বিতর্ক।
বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে বিতর্কের প্রসারে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে দুটি সংগঠন;কুষ্টিয়া ডিবেটিং সোসাইটি এবং Islamic University Debating Society -IUDS ।দুটি সংগঠনের দীর্ঘদিনের এই অভিন্ন উদ্দেশ্যে যাত্রার ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়া ডিবেটিং সোসাইটির আমন্ত্রণে উভয় সংগঠন থেকে দুটি দলের মধ্যে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়।
বিতর্কের প্রতিপাদ্য বিষয় ছিল:"এই সংসদ বিশ্বাস করে সোশ্যাল মিডিয়া ট্রায়াল বাংলাদেশে বিচারব্যবস্থার প্রতি আস্থাকে মব জাস্টিসের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত করেছে।"উক্ত অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন
চয়ন কর্মকার
সাবেক সভাপতি, কুষ্টিয়া ডিবেটিং সোসাইটি
লাবণ্য বিশ্বাস
সাবেক সহসভাপতি, কুষ্টিয়া ডিবেটিং সোসাইটি
উক্ত বিষয়ের ওপর উভয় দলের বিতার্কিক তাদের মূল্যবান যুক্তিতর্ক পেশ করেন।কুষ্টিয়া ডিবেটিং সোসাইটি আশাবাদী যে ভবিষ্যতেও উভয়ের যৌথ উদ্যোগে এ ধরনের আয়োজন সম্ভবপর হবে এবং তা বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের যুবসমাজকে বিতর্কের প্রতি আরও আগ্রহী এবং উৎসাহী করে তুলবে।
আমরা বিশ্বাস করি বিতর্কের মাধ্যমে একটি আলোকিত,কুসংস্কারমুক্ত এবং পরমতসহিষ্ণু সমাজ গড়ে তোলা সম্ভব।পারস্পরিক শ্রদ্ধাবোধ,সহনশীলতা এবং মুক্তচিন্তার প্রসারে আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।