21/11/2017
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ অনার্স (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৮ জন ভর্তিচ্ছু।
ভর্তি পরীক্ষায় ২২৭৫টি আসনের বিপরীতে ৮৭ হাজার ১শত ৩৫টি আবেদপত্র জমা পড়েছে।
এ ইউনিটে ২৪০ আসনের বিপরীতে ২ হাজার ৮২টি, বি ইউনিটে ৪২০ আসনের বিপরীতে ১৪ হাজার ৩শত ৯৮ টি, সি ইউনিটে ৩৭৫টি আসনের বিপরীতে ১৭ হাজার ৪ শত ৩৫টি, ডি ইউনিটে ২৫০টি আসনের বিপরীতে ১৬ হাজার ৬ শত ৪৬টি, ই ইউনিটে ২০০টি আসনের বিপরীতে ১২ হাজার ৯শত ৬৬টি, এফ ইউনিটে ১০০টি আসনের বিপরীতে ৩ হাজার ৭ শত ৫৯টি, জি ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে ৯ হাজার ১শত ১৮টি এবং এইচ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১০হাজার ৭শত ৩১টি আবেদনপত্র জমা পড়েছে।