02/09/2015
খোকসা কলেজের অধ্যক্ষ’র কাছে পিতার ছবি হস্তান্তর করলেন বিচারপ্রতি সহদর হাসান ফয়েজ সিদ্দিকী ও আবু বকর সিদ্দিকী
---------------------------------------------------------------------------------
রাশিদুল ইসলাম রিপন, খোকসা
-----------------------
কুষ্টিয়ার খোকসায় বিচারপ্রতি সহদরের পিতা খোকসা বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল গফুর মোল্লার ছবি অধ্যক্ষের কাছে হস্তান্তর করেন।
গতকাল মঙ্গলবার সকালে এ্যাপিলেট ডিভিশনের বিচারপ্রতি হাসান ফয়েজ সিদ্দিকী ও হাইকোট ডিভিশনের বিচারপ্রতি আবু বকর সিদ্দিকী খোকসা বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পরিষদের বর্তমান সভাপতি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সদস্য, শিকক্ষ ও সুধিজনের সাথে সংক্ষিপ্ত মত বিনিময় সভায় যোগ দেন। পরে বিচারপ্রতিদ্বয় কলেজটির অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল গফুর মোল্লার ছবি কলেজের অধ্যক্ষ আনিস-উজ-জামানের কাছে হস্তান্তর করেন। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার আলাউদ্দিন খান প্রমুখ। সভাপতিত্ব করেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল মজিদ বিশ্বাস। অন্যদের মধ্যে খোকসা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আনিস-উজ-জামান, দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমস এর সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান, শিক্ষকবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। পরে বিচারপ্রতিদ্বয় শিক্ষা জীবনের স্মৃতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠান খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা সংসদ ঘুরে দেখেন। এছাড়া তারা এলাকার সাধারণ মানুষের সাথে কুষল বিনিময় করে।